ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন ৪৮ জন। - Alokitobarta
আজ : বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
ভিত্তিহীন অভিযোগ ও অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ: ‘বৈধ পারিবারিক সম্পদকে দুর্নীতি হিসেবে প্রচার... কর্ণফুলী টানেল প্রকল্পের তদন্ত: অনিয়মের কোনো সম্পৃক্ততা না মেলায় তদন্তের আওতায় নেই ড. অনুপম সাহা, জা... কারা অধিদপ্তরের আইন শাখার কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের তাগিদ; নিয়োগ প্রক্রিয়া পর্যালোচ... গণপূর্তের অতিরিক্ত প্রধান প্রকৌশলী কায়কোবাদের বিরুদ্ধে দুর্নীতির লিখিত অভিযোগ; দুদক, মন্ত্রণালয় ও ... সাংবাদিক আগে, নাকি সংগঠন? ১০০ জন প্রকৃত সাংবাদিকই হতে পারে শক্তিশালী প্রেসক্লাব, শত শত সদস্যের ভিড়ে ... মাঠে কাজ নেই, কাগজে শতভাগ বিল! বরিশাল শিক্ষা প্রকৌশলে দুর্নীতির অভিযোগের পাহাড় ‎মহাসড়কের ৩ একর জমি গিলে খাচ্ছেন ওসমান গনি সাংবাদিকদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিতে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদ’-এর গভীর উদ্বেগ; সংসদে আলোচনার মাধ্য... তারেক রহমানের জন্মদিনে বরিশালে ড্যাবের কুরআন খতম ও দোয়া মাহফিল মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের কল্যাণে সহযোগিতা অব্যাহত থাকবে

ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন ৪৮ জন।


পাখি আক্তার:ব‌রিশাল শের-ই-বাংলা মে‌ডি‌ক্যাল কলেজ (শেবাচিম) হাসপাতালে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন ৪৮ জন।
মঙ্গলবার (২০ আগস্ট) সকালের সর্বশেষ হিসেব অনুযায়ী, শেবাচিম হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট চিকিৎসাধীন রয়েছেন ১৭২ জন রোগী। যা সোমবার (১৯ আগস্ট) ছিল ১৮৯ জন।এছাড়া গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে শেবাচিম হাসপাতালে নতুন রোগী ভ‌র্তি হয়েছে ৪৮ জন। এর আগের ২৪ ঘণ্টায় ভ‌র্তি হয়ে‌ছিল ৬৫ জন। এদের মধ্যে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন একজন।

শেবাচিম হাসপাতালের পরিচালক ডা. বাকির হোসেন জানান, ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে বর্তমানে হাসপাতালে চি‌কিৎসাধীন ১৭২ জন রোগীর মধ্যে পুরুষ ১০৪, নারী ৪২ ও শিশু ২৬ জন। তবে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভ‌র্তি হয়েছেন ৪৮ জন। এর মধ্যে পুরুষ ২৯, ম‌হিলা ১৬ ও শিশু তিনজন। তিনি জানান, গত ২৪ ঘণ্টায় শেবাচিম হাসপাতালে চিকিৎসা নিয়েছেন ৬৫ জন ডেঙ্গু রোগী। এর মধ্যে পুরুষ ২৮, নারী ১৬ ও শিশু ২০ জন। তবে এর আগেরদিন ২৪ ঘণ্টায় এ হাসপাতালে চিকিৎসা শেষে বাড়ি ফিরেছেন ৬২ জন।

গত ১৬ জুলাই থেকে এখন পর্যন্ত শেবাচিম হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ভ‌র্তি হয়েছিল এক হাজার ৩২৮ জন। চিকিৎসা শেষে বাড়ি ফিরেছেন এক হাজার ১৫৬ জন। এ সময়ের মধ্যে ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন মোট পাঁচজন।

Top