একাধিক মামলার আসামি গ্রেফতার মাদক-অস্ত্রসহ - Alokitobarta
আজ : বৃহস্পতিবার, ১০ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
অবৈধ সম্পদ অর্জন, টেন্ডার বাণিজ্য সহ নানান অভিযোগ রংপুরে নির্বাহী প্রকৌশলী মুসার বিরুদ্ধে গুঠিয়া বিএনপি কার্যালয়ে ডাবল স্ট্যান্ডঃ আ.লীগ নেতাদের আপ্যায়ন, বিএনপি নেতাদের শায়েস্তা রাজউক কর্মকর্তা পলাশ শিকদারকে নিয়ে ষড়যন্ত্র দল-মতের ঊর্ধ্বে চট্টগ্রামবাসীর ঐক্য লন্ডনে ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’-এর ঘোষণা উজিরপুর উপজেলায় এনসিপির আহবায়ক কমিটি ঘোষণা হিজলায় জামায়াতের সুধী সমাবেশ অনুষ্ঠিত মেহেন্দিগঞ্জে জামায়াতের দিনব্যাপী শিক্ষা শিবির অনুষ্ঠিত বাবুগঞ্জে শ্রমিক ইউনিয়ন সদস্যদের মধ্যে আইডি কার্ড বিতরণ পরিত্যক্ত সাবমেরিন ক্যাবল উত্তোলন ঘিরে চাঞ্চল্য, ‘প্রতিরোধ আন্দোলনের’ সংবাদ সম্মেলন পিআইবির ডিজি ফারুক ওয়াসিফের অনিয়ম, দুর্নীতি ও অপসারনের দাবীতে মানববন্ধন7

একাধিক মামলার আসামি গ্রেফতার মাদক-অস্ত্রসহ


পাখি আক্তার:মাদক ও অস্ত্রসহ একাধিক মামলার আসামি মো.ইমরান ওরফে এমরান সওদাগরকে (৩০) গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন(র‌্যাব)।মঙ্গলবার(২০ আগস্ট)দুপুরে বরিশাল র‌্যাব-৮ এর সদর দফতর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়। এর আগে পিরোজপুরের ভাণ্ডারিয়া থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।এমরান পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলার মো. শাহজাহান সওদাগরের ছেলে।

গ্রেফতারের সময় তার দেওয়া তথ্যানুযায়ী, বসতঘর থেকে দু’টি ওয়ান শুটারগান,ছয় রাউন্ড কার্তুজ,তিনশ’পিস ইয়াবা ও চারশ’ গ্রাম গাঁজা পাওয়া যায়।এ ঘটনায় র‌্যাব-৮,বরিশাল সিপিএসসির ডিএডি মোহাম্মদ জহিরুল ইসলাম বাদী হয়ে তার বিরুদ্ধে ভাণ্ডারিয়া থানায় অস্ত্র ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণে আইনে মামলা দায়ের করেছেন।এদিকে,এমরানের বিরুদ্ধে পিরোজপুর ও ঝালকাঠি জেলার বিভিন্ন থানায় অপহরণ, মাদক ও অস্ত্রসহ পাঁচটি মামলা রয়েছে বলে র‌্যাবের পাঠানো বার্তায় জানানো হয়।

Top