২৪ ঘণ্টায় ভর্তি ৬৫ ডেঙ্গু রোগী শেবাচিম হাসপাতালে - Alokitobarta
আজ : বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
ভিত্তিহীন অভিযোগ ও অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ: ‘বৈধ পারিবারিক সম্পদকে দুর্নীতি হিসেবে প্রচার... কর্ণফুলী টানেল প্রকল্পের তদন্ত: অনিয়মের কোনো সম্পৃক্ততা না মেলায় তদন্তের আওতায় নেই ড. অনুপম সাহা, জা... কারা অধিদপ্তরের আইন শাখার কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের তাগিদ; নিয়োগ প্রক্রিয়া পর্যালোচ... গণপূর্তের অতিরিক্ত প্রধান প্রকৌশলী কায়কোবাদের বিরুদ্ধে দুর্নীতির লিখিত অভিযোগ; দুদক, মন্ত্রণালয় ও ... সাংবাদিক আগে, নাকি সংগঠন? ১০০ জন প্রকৃত সাংবাদিকই হতে পারে শক্তিশালী প্রেসক্লাব, শত শত সদস্যের ভিড়ে ... মাঠে কাজ নেই, কাগজে শতভাগ বিল! বরিশাল শিক্ষা প্রকৌশলে দুর্নীতির অভিযোগের পাহাড় ‎মহাসড়কের ৩ একর জমি গিলে খাচ্ছেন ওসমান গনি সাংবাদিকদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিতে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদ’-এর গভীর উদ্বেগ; সংসদে আলোচনার মাধ্য... তারেক রহমানের জন্মদিনে বরিশালে ড্যাবের কুরআন খতম ও দোয়া মাহফিল মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের কল্যাণে সহযোগিতা অব্যাহত থাকবে

২৪ ঘণ্টায় ভর্তি ৬৫ ডেঙ্গু রোগী শেবাচিম হাসপাতালে


পাখি আক্তার:ব‌রিশাল শের-ই-বাংলা মে‌ডিক্যাল ক‌লেজ হাসপাতা‌লে চি‌কিৎসাধীন ডেঙ্গু ‌রোগীর সংখ্যা গতাকালের চেয়ে কিছুটা বে‌ড়ে‌ছে।সোমবার (১৯ আগস্ট)সকালের সবশেষ হিসাব অনুযায়ী,এ হাসপাতালে মোট চিকিৎসাধীন রয়েছেন ১৮৯ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগী।রোববার (১৮ আগস্ট) ছিল ১৮৬ জন। এছাড়া গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুজ্বরে আক্রান্ত নতুন রোগী ভ‌র্তি হ‌য়ে‌ছেন ৬৫ জন। এর আগের ২৪ ঘণ্টায় ভ‌র্তি হয়ে‌ছিল ৪৩ জন।

হাসপাতাল সূত্রে জানা যায়,বর্তমা‌নে চি‌কিৎসাধীন ১৮৯ জন রোগীর মধ্যে পুরুষ ১০৩, নারী ৪৩ ও শিশু ৪৩ জন। ২৪ ঘণ্টায়য় ভ‌র্তি ৬৫ জ‌নের ম‌ধ্যে পুরুষ ৩৩, নারী ২৫ ও শিশু ৭ জন। ২৪ ঘণ্টায় ছাড়পত্র নেওয়া রোগীর হারও ক‌মে‌ছে। গত ২৪ ঘণ্টায় শেবাচিম হাসপাতাল থেকে বিদায় নি‌য়ে‌ছেন ৬২ জন ডেঙ্গু রোগী। এর ম‌ধ্যে পুরুষ ৩৩, নারী ২২ ও শিশু ৭ জন ছিল। তবে এর আগেরদিন ২৪ ঘণ্টায় হাসপাতাল ছাড়ে ১১৭ জন। গত ১৬ জুলাই থে‌কে এ পর্যন্ত মোট ভ‌র্তি হ‌য়ে‌ছে ১ হাজার ২৮০ জন। চিকিৎসা নিয়ে হাসপাতাল ছেড়েছে ১০৯১ জন। এই সম‌য়ের ম‌ধ্যে মোট মারা গে‌ছে চারজন।

Top