আমতলী গাঁজাসহ মাদক বিক্রেতা খোকন মোল্লা গ্রেপ্তার - Alokitobarta
আজ : বৃহস্পতিবার, ১০ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
অবৈধ সম্পদ অর্জন, টেন্ডার বাণিজ্য সহ নানান অভিযোগ রংপুরে নির্বাহী প্রকৌশলী মুসার বিরুদ্ধে গুঠিয়া বিএনপি কার্যালয়ে ডাবল স্ট্যান্ডঃ আ.লীগ নেতাদের আপ্যায়ন, বিএনপি নেতাদের শায়েস্তা রাজউক কর্মকর্তা পলাশ শিকদারকে নিয়ে ষড়যন্ত্র দল-মতের ঊর্ধ্বে চট্টগ্রামবাসীর ঐক্য লন্ডনে ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’-এর ঘোষণা উজিরপুর উপজেলায় এনসিপির আহবায়ক কমিটি ঘোষণা হিজলায় জামায়াতের সুধী সমাবেশ অনুষ্ঠিত মেহেন্দিগঞ্জে জামায়াতের দিনব্যাপী শিক্ষা শিবির অনুষ্ঠিত বাবুগঞ্জে শ্রমিক ইউনিয়ন সদস্যদের মধ্যে আইডি কার্ড বিতরণ পরিত্যক্ত সাবমেরিন ক্যাবল উত্তোলন ঘিরে চাঞ্চল্য, ‘প্রতিরোধ আন্দোলনের’ সংবাদ সম্মেলন পিআইবির ডিজি ফারুক ওয়াসিফের অনিয়ম, দুর্নীতি ও অপসারনের দাবীতে মানববন্ধন7

আমতলী গাঁজাসহ মাদক বিক্রেতা খোকন মোল্লা গ্রেপ্তার


মল্লিক মো.জামাল,বরগুনা প্রতিনিধিঃবরগুনা আমতলী লঞ্চ ঘাট এলাকা থেকে ২ কেজি গাঁজাসহ খোকন মোল্লা (৪০) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে আমতলী থানা পুলিশ।রবিবার (১৮ আগস্ট ) রাত ৮ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে আমতলী থানার (ওসি) মোঃ আবুল বাশারের নেতৃত্বে পৌরসহরের লঞ্চঘাট কাঠপট্টি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার খোকন মোল্লা আমতলী উপজেলা সদর ইউনিয়নের ছুড়িকাটা এলাকার মোসলেম মোল্লার ছেলে।

গ্রেপ্তারকৃত খোকন মোল্লা কাঠপট্টি কাঠমিস্ত্রির কাজ করতো এবং কৌশলে বিভিন্ন জনের কাছে গাঁজা বিক্রি করতো।আমতলী থানার (ওসি) মোঃ আবুল বাশার বলেন, পুলিশের মাদক বিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে গোপন তথ্যের ভিত্তিতে পৌরসভার ৫ নং ওয়র্ড লঞ্চঘাট কাঠপট্টি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।এ ঘটনায় খোকনের বিরুদ্ধে আমতলী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে।

Top