সাড়ে ৭ লাখ টাকা আত্মসাৎ, দম্পতি আটক জ্বিনের বাদশা সেজে - Alokitobarta
আজ : বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
ভিত্তিহীন অভিযোগ ও অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ: ‘বৈধ পারিবারিক সম্পদকে দুর্নীতি হিসেবে প্রচার... কর্ণফুলী টানেল প্রকল্পের তদন্ত: অনিয়মের কোনো সম্পৃক্ততা না মেলায় তদন্তের আওতায় নেই ড. অনুপম সাহা, জা... কারা অধিদপ্তরের আইন শাখার কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের তাগিদ; নিয়োগ প্রক্রিয়া পর্যালোচ... গণপূর্তের অতিরিক্ত প্রধান প্রকৌশলী কায়কোবাদের বিরুদ্ধে দুর্নীতির লিখিত অভিযোগ; দুদক, মন্ত্রণালয় ও ... সাংবাদিক আগে, নাকি সংগঠন? ১০০ জন প্রকৃত সাংবাদিকই হতে পারে শক্তিশালী প্রেসক্লাব, শত শত সদস্যের ভিড়ে ... মাঠে কাজ নেই, কাগজে শতভাগ বিল! বরিশাল শিক্ষা প্রকৌশলে দুর্নীতির অভিযোগের পাহাড় ‎মহাসড়কের ৩ একর জমি গিলে খাচ্ছেন ওসমান গনি সাংবাদিকদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিতে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদ’-এর গভীর উদ্বেগ; সংসদে আলোচনার মাধ্য... তারেক রহমানের জন্মদিনে বরিশালে ড্যাবের কুরআন খতম ও দোয়া মাহফিল মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের কল্যাণে সহযোগিতা অব্যাহত থাকবে

সাড়ে ৭ লাখ টাকা আত্মসাৎ, দম্পতি আটক জ্বিনের বাদশা সেজে


পাখি আক্তার:জ্বিনের বাদশা সেজে প্রতারণা করে সাড়ে সাত লাখ টাকা আত্মসাৎ করার অভিযোগে এক দম্পতিকে আটক করেছে বরিশাল মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।সোমবার (১৯ আগস্ট) সকালে ডিবির পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।বিজ্ঞপ্তিতে বলা হয়, রোববার (১৮ আগস্ট) দিনগত রাতে নগরের হেমায়েত উদ্দিন সড়কের লেচু-শাহ মাজার সংলগ্ন এলাকা থেকে ওই দম্পতিকে আটক করা হয়।

আটক দম্পতি হলেন- বরিশাল সদর উপজেলার চরকাউয়া ইউনিয়নের চর আইচা পোলের হাট এলাকার বাসিন্দা মো. আলমগীর হাওলাদারের ছেলে মো. ইউসুফ হাওলাদার (৪৫) ও তার স্ত্রী সাহিদা বেগম (৩০)।তাদের বাড়ি চরকাউয়া ইউনিয়নে হলেও তারা বরিশাল নগরের কসাইখানা মাদ্রাসা রোড এলাকার কলাপট্টি এলাকায় বাসা ভাড়া করে থাকতেন।

ডিবি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) সৈয়দ খায়রুল আলম জানান,বরিশাল সদর উপজেলার চরমোনাই ইউনিয়নের চরহোগলা এলাকার মোজাম্মেল সরদারের স্ত্রী বিগত সময়ে একটি মামলা দায়ের করেন। যে মামলায় অভিযোগ করা হয়, ইউসুফ হাওলাদার ও সাহিদা বেগম জ্বিনের বাদশা সেজে প্রতারণামূলকভাবে সাড়ে সাত লাখ টাকা আত্মসাৎ করেছেন। সেই মামলার সূত্র ধরেই তাদের আটক করা হয়।

Top