বরিশালে স্বেচ্ছাসেবক দলের ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। - Alokitobarta
আজ : বৃহস্পতিবার, ১০ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
অবৈধ সম্পদ অর্জন, টেন্ডার বাণিজ্য সহ নানান অভিযোগ রংপুরে নির্বাহী প্রকৌশলী মুসার বিরুদ্ধে গুঠিয়া বিএনপি কার্যালয়ে ডাবল স্ট্যান্ডঃ আ.লীগ নেতাদের আপ্যায়ন, বিএনপি নেতাদের শায়েস্তা রাজউক কর্মকর্তা পলাশ শিকদারকে নিয়ে ষড়যন্ত্র দল-মতের ঊর্ধ্বে চট্টগ্রামবাসীর ঐক্য লন্ডনে ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’-এর ঘোষণা উজিরপুর উপজেলায় এনসিপির আহবায়ক কমিটি ঘোষণা হিজলায় জামায়াতের সুধী সমাবেশ অনুষ্ঠিত মেহেন্দিগঞ্জে জামায়াতের দিনব্যাপী শিক্ষা শিবির অনুষ্ঠিত বাবুগঞ্জে শ্রমিক ইউনিয়ন সদস্যদের মধ্যে আইডি কার্ড বিতরণ পরিত্যক্ত সাবমেরিন ক্যাবল উত্তোলন ঘিরে চাঞ্চল্য, ‘প্রতিরোধ আন্দোলনের’ সংবাদ সম্মেলন পিআইবির ডিজি ফারুক ওয়াসিফের অনিয়ম, দুর্নীতি ও অপসারনের দাবীতে মানববন্ধন7

বরিশালে স্বেচ্ছাসেবক দলের ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।


আলোকিত বার্তা:বরিশালে স্বেচ্ছাসেবক দলের ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।সোমবার(১৯ আগস্ট)বেলা সাড়ে ১১টায় নগরের বিএনপির দলীয় কার্যালয়ের সামনে পৃথকভাবে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করে জেলা ও মহানগর স্বেচ্ছাসেবক দল।প্রথমে জেলা স্বেচ্ছাসেবক দল নগরের বিএনপির দলীয় কার্যালয়ের সামনে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করে।পরে দলীয় কার্যালয় এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সভাপতি এবায়েদুল হক চাঁন। জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আমিনুল ইসলাম লিপনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সাবেক সংসদ সদস্য (এমপি) উত্তর জেলা বিএনপির সভাপতি মেজবাহ উদ্দিন ফরহাদ, সাধারণ সম্পাদক রফিখুল ইসলাম জনি প্রমুখ।

এদিকে, বরিশাল মহানগর স্বেচ্ছাসেবক দল একই স্থানে বেলা ১২টায় কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেন।এ সময় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরিশাল মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জিয়াউদ্দিন সিকদার।মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি মাহবুবুর রহমান পিন্টুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মহানগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি মনিরুজ্জামান ফারুক, যুগ্ম-সাধারণ সম্পাদক মীর জাহিদুল কবীর জাহিদ প্রমুখ। অনুষ্ঠানে বক্তারা বলেন, স্বেচ্ছাসেবক দল বিএনপির সব আন্দোলন সংগ্রামে অগ্রণী ভূমিকা পালন করছে। দলের প্রয়োজনে তারা যেকোন ত্যাগ স্বীকার করতে রাজি আছেন।বক্তারা আরও বলেন, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে মিথ্যা মামলা দিয়ে কারাগারে বন্দী করে রাখা হয়েছে। আন্দোলন সংগ্রাম ছাড়া তার মুক্তি সম্ভব নয়। তাই সিনিয়র নেতাদের নির্দেশে স্বেচ্ছাসেবক দল ঐক্যবদ্ধ হয়ে খালেদা জিয়ার মুক্তির সংগ্রামে মাঠে নামতে প্রস্তুত।

Top