সড়ক দুর্ঘটনায় এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। - Alokitobarta
আজ : শুক্রবার, ১১ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
সব দরজায় বাড়তি দামের তালা,নিত্যব্যবহার্য পণ্যের দামও লাগামহীন যুক্তরাজ্যের এনফিল্ডে ব্রিটিশ বাংলাদেশি কাপ ও জমজমাট কমিউনিটি ডে অনু‌ষ্ঠিত ১নং বিবিচিনি ইউনিয়নে নেতৃত্বের নতুন আশা: জনগণের আস্থার প্রতীক ইঞ্জিনিয়ার মোঃ মোস্তাফিজুর রহমান অবৈধ সম্পদ অর্জন, টেন্ডার বাণিজ্য সহ নানান অভিযোগ রংপুরে নির্বাহী প্রকৌশলী মুসার বিরুদ্ধে গুঠিয়া বিএনপি কার্যালয়ে ডাবল স্ট্যান্ডঃ আ.লীগ নেতাদের আপ্যায়ন, বিএনপি নেতাদের শায়েস্তা রাজউক কর্মকর্তা পলাশ শিকদারকে নিয়ে ষড়যন্ত্র দল-মতের ঊর্ধ্বে চট্টগ্রামবাসীর ঐক্য লন্ডনে ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’-এর ঘোষণা উজিরপুর উপজেলায় এনসিপির আহবায়ক কমিটি ঘোষণা হিজলায় জামায়াতের সুধী সমাবেশ অনুষ্ঠিত মেহেন্দিগঞ্জে জামায়াতের দিনব্যাপী শিক্ষা শিবির অনুষ্ঠিত

সড়ক দুর্ঘটনায় এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।


মীর ইমরান হোসেন:বরিশালের গৌরনদীতে সড়ক দুর্ঘটনায় আহত লিমন মুন্সী (১৬) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ (শেবাচিম) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হলে রোববার (১৮ আগস্ট) তার মরদেহ স্বজনরা বুঝে নিয়েছেন।এর আগে শনিবার (১৭ আগস্ট) সন্ধ্যায় ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার সুন্দরদী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহত লিমন উপজেলার খাঞ্জাপুর পাঙ্গাশিয়া মাধ্যমিক বিদ্যালয়ে ১০ম শ্রেণির ছাত্র ও ভুরঘাটা গ্রামের নুরুল ইসলাম মুন্সীর ছেলে।

গৌরনদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো. আতিয়ার রহমান জানান,লিমন মুন্সী,তার সহপাঠী লিখন মুন্সী ও রিফাত হাওলাদার ভাড়ায় চালিত একটি মোটরসাইকেলে করে গৌরনদী থেকে বাড়িতে ফিরছিল। পথিমধ্যে মোটরসাইকেলটি সন্ধ্যা সোয়া সাতটার দিকে সুন্দরদী এলাকা অতিক্রমকালে পথচারী খাদিজা বেগমকে (৫০) ধাক্কা দিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সঙ্গে আছড়ে পড়ে। এতে মোটরসাইকেল আরোহী তিন স্কুলছাত্রসহ চারজনই আহত হয়। গুরুতর আহত অবস্থায় চারজনকেই উদ্ধার করে শেবাচিম হাসপাতালে ভর্তি করার পর শনিবার মধ্যরাতেই লিমনের মৃত্যু হয়।

Top