ভারতে চিকিৎসা করাতে গিয়ে কলকাতা থেকে লাশ হয়ে ফিরল দুই বাংলাদেশী - Alokitobarta
আজ : বৃহস্পতিবার, ১০ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
অবৈধ সম্পদ অর্জন, টেন্ডার বাণিজ্য সহ নানান অভিযোগ রংপুরে নির্বাহী প্রকৌশলী মুসার বিরুদ্ধে গুঠিয়া বিএনপি কার্যালয়ে ডাবল স্ট্যান্ডঃ আ.লীগ নেতাদের আপ্যায়ন, বিএনপি নেতাদের শায়েস্তা রাজউক কর্মকর্তা পলাশ শিকদারকে নিয়ে ষড়যন্ত্র দল-মতের ঊর্ধ্বে চট্টগ্রামবাসীর ঐক্য লন্ডনে ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’-এর ঘোষণা উজিরপুর উপজেলায় এনসিপির আহবায়ক কমিটি ঘোষণা হিজলায় জামায়াতের সুধী সমাবেশ অনুষ্ঠিত মেহেন্দিগঞ্জে জামায়াতের দিনব্যাপী শিক্ষা শিবির অনুষ্ঠিত বাবুগঞ্জে শ্রমিক ইউনিয়ন সদস্যদের মধ্যে আইডি কার্ড বিতরণ পরিত্যক্ত সাবমেরিন ক্যাবল উত্তোলন ঘিরে চাঞ্চল্য, ‘প্রতিরোধ আন্দোলনের’ সংবাদ সম্মেলন পিআইবির ডিজি ফারুক ওয়াসিফের অনিয়ম, দুর্নীতি ও অপসারনের দাবীতে মানববন্ধন7

ভারতে চিকিৎসা করাতে গিয়ে কলকাতা থেকে লাশ হয়ে ফিরল দুই বাংলাদেশী


মোঃ সাগর হোসেন,বেনাপোল(যশোর)প্রতিনিধিঃ ভারতের কলকাতায় শুক্রবার গভীর রাত্রে দুই বাংলাদেশীর গাড়ী চাপায় মর্মান্তিক মৃত্যু হওয়া লাশ রোববার সকাল ৯ টার সময় বেনাপোল চেকপোষ্টে দিয়ে ফেরত এসেছে বাংলাদেশে।নিহত দুই বাংলাদেশী হলেন ঝিনাইদাহ জেলার ভুটিয়ারগাতি গ্রামের খলিলুর রহমানের ছেলে কাজি মোহাম্মাদ মঈনুল আলম (৩৬) ও কুষ্টিয়া জেলার খোকসা থানার চান্দুর গ্রামের আমিরুল ইসলামের মেয়ে ফারহানা ইসলাম তানিয়া (৩০)।

কলকাতার সংবাদ মাধ্যমের খবরে জানা যায় শুক্রবার গভীর রাতে দুর্ঘটনাটি ঘটেছে শেক্সপিয়র স্মরণি ও লাউডন স্ট্রিটের সংযোগ স্থলে। জাগোয়ার নামের একটি দ্রুত গামি গাড়ি শেক্সপিয়র স্মরনি ধরে বিড়লা প্ল্যানেটোরিয়ামের দিক থেকে কলামন্দিরের দিকে যাওয়ার সময় প্রচন্ড গতি নিয়ে ধাক্কা দেয় একটি মার্সিডিজকে। এরপর জাগুয়ারটি নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা দুই পথচারীকে পিষে দেয়। গুরুতর আহত ওই দুই জনকে কলকাতার এস এস কেএম হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাদের মৃত বলে ঘোষনা করেন চিকিৎসকরা। ভারতীয় পুলিশ সুত্র জানায় তারা দুজন গত ১৫ দিন যাবত কলকাতায় চিকিৎসা করতে ওই এলাকার একটি হোটেলে অবস্থান করছিলেন।নিহতদের পরিবার সুত্রে জানা যায় ফারহানা ইসলাম ঢাকায় সিটি ব্যাংকে ও মঈনুল ইসলাম ঢাকায় গ্রামীন ফোনে চাকুরী করতেন। তারা জানায় গত ১৫ দিন আগে তারা ভারতে চিকিৎসার উদ্দেশ্য গিয়েছিল। ভারতে তাদের সাথে যাওয়া কাজি সাফি রহমত উল্লাহ জানান, আমরা তিনজনই দাঁড়িয়ে ছিলাম শেক্সপিয়র স্মরনি রোডে । এমন সময় আকস্মিক জাগুয়ার নামে একটি বাস সজোরে পাশের রাস্তায় উঠে পড়ে ফারহানা ও মঈনুলকে চাপা দেয়। পরে তাদের হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষনা করেন।

নিহত ফারহানার লাশ বেনাপোল চেকপোষ্টে গ্রহন করেন তার চাচাতো ভাই আবু ওবাইদা সাফিন মঈনুল আলমের লাশ গ্রহন করেন তার চাচাতো ভাই জিয়াদ আলী।বেনাপোল ইমিগ্রেশন ওসি তদন্ত বিষয়টি নিশ্চিত করে বলেন ভারত থেকে নিহত দুই বাংলাদেশীর লাশ ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষে তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

Top