বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণের পরে এক নারী অন্তঃস্বত্ত্বা - Alokitobarta
আজ : বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
ভিত্তিহীন অভিযোগ ও অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ: ‘বৈধ পারিবারিক সম্পদকে দুর্নীতি হিসেবে প্রচার... কর্ণফুলী টানেল প্রকল্পের তদন্ত: অনিয়মের কোনো সম্পৃক্ততা না মেলায় তদন্তের আওতায় নেই ড. অনুপম সাহা, জা... কারা অধিদপ্তরের আইন শাখার কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের তাগিদ; নিয়োগ প্রক্রিয়া পর্যালোচ... গণপূর্তের অতিরিক্ত প্রধান প্রকৌশলী কায়কোবাদের বিরুদ্ধে দুর্নীতির লিখিত অভিযোগ; দুদক, মন্ত্রণালয় ও ... সাংবাদিক আগে, নাকি সংগঠন? ১০০ জন প্রকৃত সাংবাদিকই হতে পারে শক্তিশালী প্রেসক্লাব, শত শত সদস্যের ভিড়ে ... মাঠে কাজ নেই, কাগজে শতভাগ বিল! বরিশাল শিক্ষা প্রকৌশলে দুর্নীতির অভিযোগের পাহাড় ‎মহাসড়কের ৩ একর জমি গিলে খাচ্ছেন ওসমান গনি সাংবাদিকদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিতে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদ’-এর গভীর উদ্বেগ; সংসদে আলোচনার মাধ্য... তারেক রহমানের জন্মদিনে বরিশালে ড্যাবের কুরআন খতম ও দোয়া মাহফিল মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের কল্যাণে সহযোগিতা অব্যাহত থাকবে

বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণের পরে এক নারী অন্তঃস্বত্ত্বা


মীর ইমরান হোসেন:বরিশালের গৌরনদী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণের পরে এক নারী অন্তঃস্বত্ত্বা হওয়ার ঘটনায় আফজাল বেপারি নামে এক যুবককে সশ্রম যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে ১ লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও ২ বছরের কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে।রোববার (১৮ আগস্ট) দুপুরে বরিশাল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল বিশেষ আদালতের বিচারক আবু শামীম আজাদ এ রায় ঘোষণা করেন।অপরদিকে ধর্ষণের ঘটনার পর জন্ম নেওয়া শিশুটিকে সাবালক (২১ বছর) না হওয়া পর্যন্ত তার যাবতীয় খরচ রাষ্ট্রকে বহন করার নির্দেশ দেওয়া হয়। পাশাপাশি রাষ্ট্র এ ব্যয় বহনের খরচ দণ্ডপ্রাপ্তর বর্তমানে বিদ্যমান বা ভবিষ্যতে অর্জিত সম্পদ বাজেয়াপ্ত করে আদায় করবে।

দণ্ডপ্রাপ্ত আসামি আফজাল বেপারি পলাতক। সে বরিশালের গৌরনদী উপজেলার পূর্ব ডুমুরিয়া এলাকার বাসিন্দা।আদালত সূত্রে জানা যায়,বরিশালের গৌরনদী উপজেলার পূর্ব ডুমুরিয়া এলাকার আফজাল বেপারি তার বাড়ির পাশের ১৯ বছরের এক তরুণীকে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ করে। এতে ওই তরুণী অন্তঃস্বত্ত্বা হয়ে পড়লে আফজালকে জানায়। কিন্তু সে নানা তাল-বাহানা শুরু করলে ভিকটিমের পরিবার বিষয়টি স্থানীয় ইউনিয়ন চেয়ারম্যানকে জানায়। চেয়ারম্যান স্থানীয়ভাবে কোনো সমাধান না করতে পারলে থানা পুলিশকে অবহিত করেন।

পরে এ ঘটনায় ভিকটিম নিজেই বাদী হয়ে ২০১০ সালের ২১ জানুয়ারি একটি মামলা করেন। মামলার সময় ভিকটিম ৮ মাসের অন্তঃস্বত্ত্বা ছিলেন। একই বছরের ১১ মার্চ গৌরনদী থানার উপ-পরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আলম মৃধা আসামিকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র জমা দেন। ৫ জনের সাক্ষ্যগ্রহণ শেষে আদালত আসামির বিরুদ্ধে আজ এ রায় দেন।

Top