শেবাচিম হাসপাতালে ডেঙ্গুজ্বরে আক্রান্ত রোগীর ভর্তির সংখ্যা কমে আসছে - Alokitobarta
আজ : বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
ভিত্তিহীন অভিযোগ ও অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ: ‘বৈধ পারিবারিক সম্পদকে দুর্নীতি হিসেবে প্রচার... কর্ণফুলী টানেল প্রকল্পের তদন্ত: অনিয়মের কোনো সম্পৃক্ততা না মেলায় তদন্তের আওতায় নেই ড. অনুপম সাহা, জা... কারা অধিদপ্তরের আইন শাখার কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের তাগিদ; নিয়োগ প্রক্রিয়া পর্যালোচ... গণপূর্তের অতিরিক্ত প্রধান প্রকৌশলী কায়কোবাদের বিরুদ্ধে দুর্নীতির লিখিত অভিযোগ; দুদক, মন্ত্রণালয় ও ... সাংবাদিক আগে, নাকি সংগঠন? ১০০ জন প্রকৃত সাংবাদিকই হতে পারে শক্তিশালী প্রেসক্লাব, শত শত সদস্যের ভিড়ে ... মাঠে কাজ নেই, কাগজে শতভাগ বিল! বরিশাল শিক্ষা প্রকৌশলে দুর্নীতির অভিযোগের পাহাড় ‎মহাসড়কের ৩ একর জমি গিলে খাচ্ছেন ওসমান গনি সাংবাদিকদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিতে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদ’-এর গভীর উদ্বেগ; সংসদে আলোচনার মাধ্য... তারেক রহমানের জন্মদিনে বরিশালে ড্যাবের কুরআন খতম ও দোয়া মাহফিল মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের কল্যাণে সহযোগিতা অব্যাহত থাকবে

শেবাচিম হাসপাতালে ডেঙ্গুজ্বরে আক্রান্ত রোগীর ভর্তির সংখ্যা কমে আসছে


পাখি আক্তার:ঈদুল আজহার পর বরিশাল শেরে-ই বাংলা মেডিক্যাল কলেজ (শেবাচিম) হাসপাতালে ডেঙ্গুজ্বরে আক্রান্ত রোগীর ভর্তির সংখ্যা কমে আসছে সর্বশেষ রোববার (১৮ আগস্ট) সকালের হিসাব অনুযায়ী, এ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় নতুন করে ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন ৪৩ জন রোগী। যা কোরবানির ঈদের পরের হিসাব অনুযায়ী, ২৪ ঘণ্টায় সর্বোচ্চ কম সংখ্যক রোগী ভর্তি হওয়ার রেকর্ড।এর আগের দিন শনিবার (১৭ আগস্ট) সকালের সর্বশেষ হিসাব অনুযায়ী, শেবাচিমে ২৪ ঘণ্টায় ৬১ জন ডেঙ্গুজ্বরে আক্রান্ত রোগী ভর্তি হয়েছিল। শুক্রবার (১৬ আগস্ট) সকালের হিসাব অনুযায়ী, ২৪ ঘণ্টায় ৫০ জন ও বৃহস্পতিবার (১৫ আগস্ট) সকালের হিসাব অনুযায়ী, ৬৭ জন ডেঙ্গুজ্বরে আক্রান্ত রোগী ভর্তি হয়। তবে এর আগে গড়ে ৮০ জন করে রোগী ভর্তি হয়েছে প্রতি ২৪ ঘণ্টায়।

এদিকে,রোববার সকালের হিসাব অনুযায়ী, গত ২৪ ঘণ্টার মধ্যে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ১১৭ জন। যাও এ যাবতকালের সর্বোচ্চ ভালো হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফেরা রোগীর সংখ্যা।শনিবার সকালের সর্বশেষ হিসাব অনুযায়ী, ২৪ ঘণ্টায় হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ৫৯ জন ডেঙ্গু রোগী। শুক্রবার সকালের হিসাব অনুযায়ী, শেবাচিম হাসপাতাল থেকে ২৪ ঘণ্টায় ৯১ জন এবং বৃহস্পতিবার সকালের হিসাব অনুযায়ী, ১১৪ জন ডেঙ্গু রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। আর গড় হিসাবে ঈদের আগের দিন থেকে ডেঙ্গু রোগীর হাসপাতাল ছাড়ার সংখ্যা বেড়েছে। ঈদের আগের দিন ১১ আগস্ট সকালের হিসাব অনুযায়ী, ২৪ ঘণ্টায় ১০৬ জন রোগী হাসপাতাল ছেড়েছে। এদিকে, রোববার দুপুর পর্যন্ত হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন ১৮৬ জন ডেঙ্গু রোগী। এর মধ্যে পুরুষ ১০৩ জন, নারী ৪০ ও ৪৩ জন শিশু।

গত ১৬ জুলাই থেকে ১৮ আগস্ট পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে শেবাচিমে ভর্তি হয়েছেন এক হাজার ২১৫ জন। এ সময়ে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন এক হাজার ২৫ জন এবং মৃত্যু হয়েছে চারজনের। এছাড়াও জেলার গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক নারী ডেঙ্গু রোগীর মৃত্যু হয়।এদিকে, ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিছন্নতাসহ হাসপাতাল কর্তৃপক্ষের নানা পদক্ষেপে খুশি রোগীরা। তারা এ কার্যক্রম আরও জোরদার করার দাবি জানিয়েছে।হাসপাতালের পরিচালক ডা. বাকির হোসেন জানান, ডেঙ্গু প্রতিরোধে ড্রেনগুলো পরিষ্কার-পরিছন্ন করা, মশকনিধন ও ওয়ার্ডগুলো নিয়মিত পরিষ্কার করা হচ্ছে।

Top