শেবাচিম হাসপাতালে ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগী ভর্তি হওয়ার সংখ্যা তেমনভাবে বাড়েনি। - Alokitobarta
আজ : বৃহস্পতিবার, ১০ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
অবৈধ সম্পদ অর্জন, টেন্ডার বাণিজ্য সহ নানান অভিযোগ রংপুরে নির্বাহী প্রকৌশলী মুসার বিরুদ্ধে গুঠিয়া বিএনপি কার্যালয়ে ডাবল স্ট্যান্ডঃ আ.লীগ নেতাদের আপ্যায়ন, বিএনপি নেতাদের শায়েস্তা রাজউক কর্মকর্তা পলাশ শিকদারকে নিয়ে ষড়যন্ত্র দল-মতের ঊর্ধ্বে চট্টগ্রামবাসীর ঐক্য লন্ডনে ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’-এর ঘোষণা উজিরপুর উপজেলায় এনসিপির আহবায়ক কমিটি ঘোষণা হিজলায় জামায়াতের সুধী সমাবেশ অনুষ্ঠিত মেহেন্দিগঞ্জে জামায়াতের দিনব্যাপী শিক্ষা শিবির অনুষ্ঠিত বাবুগঞ্জে শ্রমিক ইউনিয়ন সদস্যদের মধ্যে আইডি কার্ড বিতরণ পরিত্যক্ত সাবমেরিন ক্যাবল উত্তোলন ঘিরে চাঞ্চল্য, ‘প্রতিরোধ আন্দোলনের’ সংবাদ সম্মেলন পিআইবির ডিজি ফারুক ওয়াসিফের অনিয়ম, দুর্নীতি ও অপসারনের দাবীতে মানববন্ধন7

শেবাচিম হাসপাতালে ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগী ভর্তি হওয়ার সংখ্যা তেমনভাবে বাড়েনি।


পাখি আক্তার:কোরবানির ঈদের পর বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ (শেবাচিম) হাসপাতালে ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগী ভর্তি হওয়ার সংখ্যা তেমনভাবে বাড়েনি। বরং রোগী ভর্তির সংখ্যা কমেছে। স্বাভাবিক হারে বেড়েছে সুস্থ হয়ে হাসপাতাল ত্যাগ করা রোগীর সংখ্যা। আর ঈদের পর এ হাসপাতালে ডেঙ্গু জ্বরে আক্রান্ত কোনো রোগীর মৃত্যুর ঘটনাও ঘটেনি।শনিবার (১৭ আগস্ট) সকালে সর্বশেষ হিসেব অনুযায়ী, শেবাচিম হাসপাতালে গত ২৪ ঘণ্টায় ৩৭ জন ‍পুরুষ, ১৫ জন মহিলা ও ৯ জন শিশুসহ ৬১ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগী ভর্তি হয়।আগের দিন শুক্রবার সকালের হিসেব অনুযায়ী ২৪ ঘণ্টায় ৫০ জন এবং বৃহস্পতিবার সকালের হিসেব অনুযায়ী ৬৭ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগী ভর্তি হয়। তবে এর আগ গড়ে ৮০ জন করে রোগী ভর্তি হয়েছে প্রতি ২৪ ঘণ্টায়।

অপরদিকে শনিবার (১৭ আগস্ট) সকালের সর্বশেষ হিসেব অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হাসপাতাল থেকে বিদায় নিয়েছেন ৫৯ জন ডেঙ্গু রোগী। এরমধ্যে ৩৬ জন ‍পুরুষ, ১১ জন নারী ও ১২ জন শিশু রয়েছে। শুক্রবার সকালের হিসেব অনুযায়ী, ২৪ ঘণ্টায় ৯১ জন এবং বৃহস্পতিবার ১১৪ জন ডেঙ্গু রোগী সুস্থ হয়ে হাসপাতাল ত্যাগ করেছে। গড় হিসেবে ঈদের আগের দিন থেকে ডেঙ্গু রোগীর হাসপাতাল ত্যাগের সংখ্যা বেড়েছে। ঈদের আগের দিন ১১ আগস্ট সকালের হিসেব অনুযায়ী সর্বোশেষ ২৪ ঘণ্টায় ১০৬ জন রোগী হাসপাতাল ত্যাগ করেছে। ফলে গত তিনদিন ধরে হাসপাতালে ডেঙ্গু জ্বরে আক্রান্ত চিকিৎসাধীন রোগীর সংখ্যাও কমছে। সর্বশেষ ঈদের পরে ১৪ আগস্ট সকালের হিসেব অনুযায়ী, হাসপাতালে ৩৪৬ জন রোগী চিকিৎসাধীন ছিল। এরপর ১৫ আগস্ট এর সংখ্যা দাঁড়ায় ২৯৯ এবং ১৬ আগস্ট তা কমে দাঁড়ায় ২৫৮ জনে।

শনিবার সকালের হিসেবে অনুযায়ী, হাসপাতালে বর্তমানে ২৬০ জন রোগী চিকিৎসাধীন রয়েছে। এরমধ্যে ১৪৬ জন পুরুষ, ৫৬ জন নারী ও ৫৮ জন শিশু রয়েছে।
গত ১৬ জুলাই থেকে আজ সকাল পর্যন্ত দীর্ঘ ১ মাসে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজে হাসপাতালে ডেঙ্গু জ্বরে আক্রান্ত ১ হাজার ১৭২ জন রোগী ভর্তি হয়েছে। এরমধ্যে চিকিৎসা নিয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছে ৯১২ জন রোগী। আর মৃত্যু হয়েছে ৪ জন রোগীর।

Top