প্রথম ফ্লাইট ঢাকায় পৌঁছেছে হজের ফিরতি - Alokitobarta
আজ : রবিবার, ৪ঠা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
বিআরটিসির ডিজিএম আশরাফুল আলমের খুঁটির জোর কোথায় : প্রধানমন্ত্রী ও দুদকের হস্তক্ষেপ কামনা করেছে কর্মক... ‘রুপালি ধোঁকা’ইলিশের নামে ব্যাংকগুলো গ্রাহককে আমানতের বিপরীতে গড়ে যে হারে মুনাফা দিচ্ছে,এর চেয়ে মূল্যস্ফীতির হার অনেক বেশি রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলা ,অন্য হোতারা ধরা না পড়ায় প্রশ্ন ব্যাংকক বৈঠকে চাওয়া হবে ৫০০ কোটি ডলারের ঋণ বিমানবন্দরে দায়িত্ব পালনে অবহেলার বিরুদ্ধে কথা বলায় জামায়াত নেতা আখতারুজ্জামানকে গ্রেফতার আতঙ্কে চাঁদাবাজ সন্ত্রাসীরা,বিএনপিতেও শুরু হয়েছে শুদ্ধি অভিযান অর্থনীতি নাজুক, পরিশোধে অক্ষমতায় হতে পারে বিপদ,কমছে আয়, ঋণেই ভরসা লন্ডনে এমপি সরোয়ার আলমগীরের সাথে মতবিনিময়: প্রবাসীদের সম্মান-নিরাপত্তা ও কালুরঘাট সেতু’র কাজ দ্রুত ... মিষ্টির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে আইনগত ব্যবস্থা

প্রথম ফ্লাইট ঢাকায় পৌঁছেছে হজের ফিরতি


আলোকিত বার্তা:বেসরকারি ব্যবস্থাপনায় প্রথম ফিরতি হজ ফ্লাইট নিরাপদে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছে।শনিবার দুপুর আনুমানিক দেড়টার দিকে সৌদি এয়ারলাইন্সে (এসবি ৮০৮) ৩৩৫ হজযাত্রী নিয়ে ফ্লাইটটি অবতরণ করে।বিমানবন্দর হজ কন্ট্রোল রুম থেকে পাওয়া দায়িত্বশীল সূত্রে জানা গেছে, অবতরণের ঘণ্টাখানেকের মধ্যেই হজযাত্রীরা ইমিগ্রেশন ও লাগেজ সংগ্রহ শেষে বিমানবন্দর ত্যাগ করেন।

এদিকে সরকারি ব্যবস্থাপনার হজযাত্রীদের প্রথম ফিরতি হজ ফ্লাইট (বিজি ৩৫০২ )স্থানীয় সময় ১১টা ৩৪ মিনিটে জেদ্দা বিমানবন্দর থেকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে ছেড়ে যায়।আজ থেকে শুরু হওয়া ফিরতি হজ ফ্লাইট চলবে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত। গত ১০ আগস্ট পবিত্র হজ অনুষ্ঠিত হয়। সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় ১ লাখ ২৬ হাজার ৯২৩ হজযাত্রী পবিত্র হজ পালন করেন।

Top