নানা কর্মসূচির মধ্যদিয়ে বরিশালে পালিত জাতীয় শোকদিবস। - Alokitobarta
আজ : বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
ভিত্তিহীন অভিযোগ ও অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ: ‘বৈধ পারিবারিক সম্পদকে দুর্নীতি হিসেবে প্রচার... কর্ণফুলী টানেল প্রকল্পের তদন্ত: অনিয়মের কোনো সম্পৃক্ততা না মেলায় তদন্তের আওতায় নেই ড. অনুপম সাহা, জা... কারা অধিদপ্তরের আইন শাখার কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের তাগিদ; নিয়োগ প্রক্রিয়া পর্যালোচ... গণপূর্তের অতিরিক্ত প্রধান প্রকৌশলী কায়কোবাদের বিরুদ্ধে দুর্নীতির লিখিত অভিযোগ; দুদক, মন্ত্রণালয় ও ... সাংবাদিক আগে, নাকি সংগঠন? ১০০ জন প্রকৃত সাংবাদিকই হতে পারে শক্তিশালী প্রেসক্লাব, শত শত সদস্যের ভিড়ে ... মাঠে কাজ নেই, কাগজে শতভাগ বিল! বরিশাল শিক্ষা প্রকৌশলে দুর্নীতির অভিযোগের পাহাড় ‎মহাসড়কের ৩ একর জমি গিলে খাচ্ছেন ওসমান গনি সাংবাদিকদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিতে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদ’-এর গভীর উদ্বেগ; সংসদে আলোচনার মাধ্য... তারেক রহমানের জন্মদিনে বরিশালে ড্যাবের কুরআন খতম ও দোয়া মাহফিল মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের কল্যাণে সহযোগিতা অব্যাহত থাকবে

নানা কর্মসূচির মধ্যদিয়ে বরিশালে পালিত জাতীয় শোকদিবস।


পাখি আক্তার:নানা কর্মসূচির মধ্যদিয়ে বরিশালে পালিত হচ্ছে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি,স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোকদিবস।বৃহস্পতিবার (১৫ আগষ্ট) সকালে ৮টায় অশ্বিনী কুমার হল চত্বর এবং নগ‌রের সো‌হেল চত্বর, আওয়ামী লীগ দলীয় কার্যাল‌য় চত্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শহীদ আবদুর রব সেরনিয়াবাতসহ ১৫ আগস্টে শহীদদের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন জেলা ও মহানগর আওয়ামী লীগের নেতরা।

এছাড়া সরকা‌রি-বেসরকারি বি‌ভিন্ন দফতর,সামা‌জিক সাংস্কৃ‌তিক সংগঠ‌নের কার্যাল‌য়ে জাতীয় পতাকা অর্ধনমিত আর কালো পতাকা উত্তোলন করা হয়।এসময় সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন। এরপর জেলা আওয়ামী লীগের পক্ষে জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি শাহান আরা আবদুল্লাহ, সাধারণ সম্পাদক তালুকদার মো.ইউনুচ, নগর আয়ামী লীগের সভাপতি গোলাম আব্বাস চৌধুরী, সাধারণ সম্পাদক একে এম জাহাঙ্গীর, সহ-সহযোগী সংগঠনের নেতা কর্মীরা শ্রদ্ধা নিবেদন করেন।

এছাড়া মহানগর আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মী, বিভিন্ন রাজনৈতিক, সমাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতাকর্মীরা শ্রদ্ধা নিবেদন করেন।অপরদিকে,বঙ্গবন্ধু উদ্যানে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানায় সরকা‌রি-‌বেস‌রকা‌রি বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও ছাত্র-ছাত্রীরা।এরপ‌র সকাল ১০ টায় নগরের সোহেল চত্বরের দলীয় কার্যালয় থেকে জেলা ও মহানগর আওয়ামী লীগের আয়োজনে একটি শোকর‌্যালি বের করা হয়। সি‌টি মেয়র সা‌দিক আব্দুল্লাহ নেতৃত্বে র‌্যালিটি নগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।দিবসটি উপলক্ষে সি‌টি কর‌পো‌রেশন, জেলা প্রশাসনের আয়োজনে রক্তদান কর্মসূ‌চি, চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা, আলোচনা-সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

Top