কোরবানির ঈদের প‌র পঞ্চম দিনে বরিশাল নৌবন্দরে রাজধানীমুখী যাত্রীদের ভিড় বেড়েছে। - Alokitobarta
আজ : বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
ভিত্তিহীন অভিযোগ ও অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ: ‘বৈধ পারিবারিক সম্পদকে দুর্নীতি হিসেবে প্রচার... কর্ণফুলী টানেল প্রকল্পের তদন্ত: অনিয়মের কোনো সম্পৃক্ততা না মেলায় তদন্তের আওতায় নেই ড. অনুপম সাহা, জা... কারা অধিদপ্তরের আইন শাখার কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের তাগিদ; নিয়োগ প্রক্রিয়া পর্যালোচ... গণপূর্তের অতিরিক্ত প্রধান প্রকৌশলী কায়কোবাদের বিরুদ্ধে দুর্নীতির লিখিত অভিযোগ; দুদক, মন্ত্রণালয় ও ... সাংবাদিক আগে, নাকি সংগঠন? ১০০ জন প্রকৃত সাংবাদিকই হতে পারে শক্তিশালী প্রেসক্লাব, শত শত সদস্যের ভিড়ে ... মাঠে কাজ নেই, কাগজে শতভাগ বিল! বরিশাল শিক্ষা প্রকৌশলে দুর্নীতির অভিযোগের পাহাড় ‎মহাসড়কের ৩ একর জমি গিলে খাচ্ছেন ওসমান গনি সাংবাদিকদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিতে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদ’-এর গভীর উদ্বেগ; সংসদে আলোচনার মাধ্য... তারেক রহমানের জন্মদিনে বরিশালে ড্যাবের কুরআন খতম ও দোয়া মাহফিল মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের কল্যাণে সহযোগিতা অব্যাহত থাকবে

কোরবানির ঈদের প‌র পঞ্চম দিনে বরিশাল নৌবন্দরে রাজধানীমুখী যাত্রীদের ভিড় বেড়েছে।


পাখি আক্তার:কোরবানির ঈদের প‌র পঞ্চম দিনে বরিশাল নৌবন্দরে রাজধানীমুখী যাত্রীদের ভিড় বেড়েছে।সময়ের সঙ্গে সঙ্গে এ ভিড় আরও বাড়বে বলে জানিয়েছে বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ।বিআইডব্লিউটিএ’র মতে,আজ ১৬ থেকে ১৮ আগস্ট পর্যন্ত ঢাকামুখী মানুষের চাপ থাকবে বরিশাল নৌবন্দরে। এরমধ্যে ১৭ আগস্ট ভিড় সবচেয়ে বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে।গত দু’দিনের চেয়ে বৃহস্পতিবার (১৮ আগস্ট) বরিশাল নৌবন্দরে যাত্রীর চাপ কিছুটা বেড়েছে। একারণে লঞ্চের সংখ্যা বাড়ানো হয়েছে। দিবা-সার্ভিসের তিনটি নৌযান ছাড়াও রাতে বরিশাল নদীবন্দর থেকে যাত্রী নিয়ে সরাসরি রুটের ১০টি লঞ্চ ঘাট ত্যাগ করবে। এছাড়া, ভায়া রুটের বেশ কয়েকটি লঞ্চ বরিশাল নৌবন্দর হয়ে ঢাকার উদ্দেশে রওয়ানা দেওয়ার কথা রয়েছে। সরকারি একটি যাত্রীবাহী নৌযানও বরিশাল থেকে ঢাকার উদ্দেশে রওয়ানা দিয়েছে।

বিআইডব্লিউটিএ’র নৌ নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগের পরিদর্শক(টিআই)মো.কবির হোসেন বলেন,কোরবানির ঈদের পরের দিন থেকেই যাত্রীদের রাজধানীতে ফেরত যাওয়া শুরু হয়। গত ক’দিন ধরে থেমে থেমে বৃষ্টি হয়েছে।একারণে চাপ তুলনামূলক কম ছিল। এছাড়া,বৃহস্পতিবার ১৫ আগস্টের ছুটি,এরপর শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটি। সে হিসাবে শনিবার (১৭ আগস্ট) যাত্রীদের চাপ সবচেয়ে বেশি হওয়ার সম্ভবনা রয়েছে।তবে,কেবিনের হিসাবে ১৬ থেকে ১৮ আগস্ট তিন দিনই চাপ থাকবে। এ ক’দিন লঞ্চের সংখ্যাও বেশি থাকবে বরিশাল নৌবন্দরে।সরেজমিনে দেখা গেছে,বৃহস্পতিবার রাত্রিকালীন সার্ভিসের নির্ধারিত লঞ্চগুলোতে যাত্রী তোলা হচ্ছে। সন্ধ্যা নাগাদ প্রতিটি লঞ্চের ডেকেই যাত্রী কানায় কানায় ভরে যায়। এর আগে, দুপুর পৌনে ৩টা থেকে সাড়ে ৩টার মধ্যে গ্রীনলাইন কোম্পানির দু’টি ও নিজাম শিপিংলাইন্সের মোট ৩টি ওয়াটারবাস বরিশাল থেকে যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশে ছেড়ে যায়।

লঞ্চযাত্রীরা জানান,যাত্রীর চাপ না থাকলেও নৌবন্দর ও টার্মিনাল এলাকায় হকার-ভিক্ষুকই এখন বড় সমস্যা। এদের কারণে স্বাভাবিক যাত্রা ব্যাহত হচ্ছে।বরিশাল নৌবন্দর ও পরিবহন কর্মকর্তা আজমল হুদা মিঠু সরকার বলেন,আমরা কোনো লঞ্চেই ওভারলোড হয়ে ছাড়তে দিচ্ছি না। লঞ্চ ছাড়ার আগে চেক করে নেওয়া হচ্ছে। বিশেষ করে, লোডলাইন দেখে নিচ্ছি।এদিকে,যাত্রীদের চাপ বাড়ার সঙ্গে সঙ্গে নৌবন্দরের ভেতরও ও বাইরে কঠোর নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। র‌্যাব-৮, মেট্রোপলিটন পুলিশ, ডিবি, নৌপুলিশ, কোস্টগার্ড, ফায়ার সার্ভিসের সদস্য, মে‌রিন ক্যাডেট ও স্কাউট সদস্যরা নিরাপত্তার কাজ করছেন বলে জানিয়েছেন সদর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন।তিনি বলেন,যেসব যাত্রী লঞ্চে উঠতে পারবেন না, তাদের জন্য বিআইডব্লিউটিএ’র পক্ষ থেকে যাত্রীছাউনির ব্যবস্থা রয়েছে। আর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটরা নৌবন্দর এলাকায় তাদের কার্যক্রম নিয়মিত পরিচালনা করছেন।

Top