সরকারের চামড়া কেনার সিদ্ধান্তে বরিশালে তেমন কোনো প্রভাব পড়েনি ব্যবসায়ীদের মধ্যে। - Alokitobarta
আজ : বৃহস্পতিবার, ১০ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
অবৈধ সম্পদ অর্জন, টেন্ডার বাণিজ্য সহ নানান অভিযোগ রংপুরে নির্বাহী প্রকৌশলী মুসার বিরুদ্ধে গুঠিয়া বিএনপি কার্যালয়ে ডাবল স্ট্যান্ডঃ আ.লীগ নেতাদের আপ্যায়ন, বিএনপি নেতাদের শায়েস্তা রাজউক কর্মকর্তা পলাশ শিকদারকে নিয়ে ষড়যন্ত্র দল-মতের ঊর্ধ্বে চট্টগ্রামবাসীর ঐক্য লন্ডনে ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’-এর ঘোষণা উজিরপুর উপজেলায় এনসিপির আহবায়ক কমিটি ঘোষণা হিজলায় জামায়াতের সুধী সমাবেশ অনুষ্ঠিত মেহেন্দিগঞ্জে জামায়াতের দিনব্যাপী শিক্ষা শিবির অনুষ্ঠিত বাবুগঞ্জে শ্রমিক ইউনিয়ন সদস্যদের মধ্যে আইডি কার্ড বিতরণ পরিত্যক্ত সাবমেরিন ক্যাবল উত্তোলন ঘিরে চাঞ্চল্য, ‘প্রতিরোধ আন্দোলনের’ সংবাদ সম্মেলন পিআইবির ডিজি ফারুক ওয়াসিফের অনিয়ম, দুর্নীতি ও অপসারনের দাবীতে মানববন্ধন7

সরকারের চামড়া কেনার সিদ্ধান্তে বরিশালে তেমন কোনো প্রভাব পড়েনি ব্যবসায়ীদের মধ্যে।


পাখি আক্তার:সরকারের চামড়া কেনার সিদ্ধান্তে বরিশালে তেমন কোনো প্রভাব পড়েনি ব্যবসায়ীদের মধ্যে। এ সিদ্ধান্ত আরও আগে নিলে মৌসুমি ও ক্ষুদ্র চামড়া ব্যবসায়ীরা উপকৃত হতেন বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।বরিশালে সাম্প্রতিক বছরগুলোর মধ্যে এবারই সবচেয়ে কম পরিমাণ চামড়া সংগ্রহ করেছেন ব্যবসায়ীরা।বরিশাল শহরের পদ্মাবতী এলাকার চামড়া ব্যবসায়ীরা জানান,এবারে সংগৃহীত চামড়ার সংখ্যা ১০ হাজার পিসের মত। অন্যান্য বছর যেখানে সংগ্রহ হত ৫০ হাজার পিস।

এদিকে, ক্ষুদ্র চামড়া ব্যবসায়ী কেরামত মিয়া জানান,তিনিসহ আশপাশের ব্যবসায়ীরা সরকারের চামড়া কেনার খবর জেনেছেন মিডিয়ার মাধ্যমে। এখন পর্যন্ত তাদের কাছে সরকারের পক্ষ থেকে কেউ চিঠি বা ফোনের মাধ্যমে যোগাযোগ করেনি।তাই কোথায়, কীভাবে এবং কে চামড়া কিনবে এ বিষয়ে তাদের জানা নেই। অপরদিকে এখনও মৌসুমি ব্যবসায়ীদের মধ্যে যাদের হাতে চামড়া আছে, তারা সঠিক দাম না পাওয়ায় চামড়া বিক্রি না করতে পারার অভিযোগ করেছেন।

এদিকে, খোঁজ নিয়ে জানা গেছে,পাইকারি বাজারে দুই থেকে তিনশ’ টাকা গরুর চামড়ার দর হওয়ায়, মাঠপর্যায়ে ১২০ থেকে ১৮০ টাকার ওপরে চামড়ার দর ওঠেনি। তাই এবারে বেশিরভাগ কোরবানিদাতা মাদ্রাসা ও এতিমখানায় নগদ টাকার বদলে সরাসরি চামড়া দিয়ে দিয়েছেন। তারপর যেসব মাদ্রাসা ও এতিমখানার লোকজন বেশি চামড়া সংগ্রহ করতে পারেনি, তাদের শ্রমের মজুরিই ওঠেনি চামড়া বিক্রি করে।

Top