দুর্বৃত্তদের হামলায় কিশোরের মৃত্যুর ঘটনা ঘটেছে। - Alokitobarta
আজ : বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
ভিত্তিহীন অভিযোগ ও অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ: ‘বৈধ পারিবারিক সম্পদকে দুর্নীতি হিসেবে প্রচার... কর্ণফুলী টানেল প্রকল্পের তদন্ত: অনিয়মের কোনো সম্পৃক্ততা না মেলায় তদন্তের আওতায় নেই ড. অনুপম সাহা, জা... কারা অধিদপ্তরের আইন শাখার কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের তাগিদ; নিয়োগ প্রক্রিয়া পর্যালোচ... গণপূর্তের অতিরিক্ত প্রধান প্রকৌশলী কায়কোবাদের বিরুদ্ধে দুর্নীতির লিখিত অভিযোগ; দুদক, মন্ত্রণালয় ও ... সাংবাদিক আগে, নাকি সংগঠন? ১০০ জন প্রকৃত সাংবাদিকই হতে পারে শক্তিশালী প্রেসক্লাব, শত শত সদস্যের ভিড়ে ... মাঠে কাজ নেই, কাগজে শতভাগ বিল! বরিশাল শিক্ষা প্রকৌশলে দুর্নীতির অভিযোগের পাহাড় ‎মহাসড়কের ৩ একর জমি গিলে খাচ্ছেন ওসমান গনি সাংবাদিকদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিতে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদ’-এর গভীর উদ্বেগ; সংসদে আলোচনার মাধ্য... তারেক রহমানের জন্মদিনে বরিশালে ড্যাবের কুরআন খতম ও দোয়া মাহফিল মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের কল্যাণে সহযোগিতা অব্যাহত থাকবে

দুর্বৃত্তদের হামলায় কিশোরের মৃত্যুর ঘটনা ঘটেছে।


পাখি আক্তার:বরিশালের গৌরনদী উপজেলায় দুর্বৃত্তদের হামলায় আহত আকাশ সরদার (১৬) নামে এক কিশোরের মৃত্যুর ঘটনা ঘটেছে।শুক্রবার (১৬ আগস্ট) দুপুরে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ (শেবাচিম) হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ। এর আগে বৃহস্পতিবার (১৫ আগস্ট) রাতে তার গৌরনদী পৌর এলাকার বাদামতলায় আকাশের ওপর হামলা চালায় দুর্বৃত্তরা।

নিহত আকাশ সরদার উপজেলার বাঙ্গিলা গ্রামের বাসিন্দা মানিক সরদারের ছেলে।পেশায় সে একজন পোনা বিক্রেতা। জীবিকার কারণে সে তার বাবা-মার সঙ্গে বাদামতলা এলাকায় বাসা ভাড়া নিয়ে বসবাস করতো।নিহত আকাশের মামা এরশাদ বয়াতী জানান, তার ভাগিনা আকাশের বাসার পাশেই আরেকটি বাসায় ভাড়া থাকেন তাছলিমা বেগম ও তার মেয়ে সিমা আক্তার (১৬)। আকাশ পাশের বাসার সীমা আক্তারের অনৈতিক সম্পর্কের ব্যাপারটি দেখে ফেলে। ফলে তাদের ধারণা, বিষয়টি সবাইকে জানিয়ে দেওয়ায় তাছলিমা বেগম ও সিমা আক্তার সন্ত্রাসী দিয়ে তার ভাগিনার ওপর হামলা চালায়।

গৌরনদী মডেল থানার ওসি (তদন্ত) মাহবুবুর রহমান জানান, বৃহস্পতিবার রাতে অজ্ঞাত দুর্বৃত্তরা বাদামতলা এলাকা থেকে আকাশকে ডেকে নিয়ে মাথার পেছনে জখম করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে গৌরনদী উপজেলা হাসপাতাল ও পরে শেবাচিম হাসপাতালে নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি হলে ঢাকায় নেওয়ার পথে হাসপাতাল গেটেই আকাশের মৃত্যু হয়।তিনি আরও জানান,শুক্রবার দুপুরে আকাশের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শেবাচিম হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।এছাড়া জিজ্ঞাসাবাদের জন্য আকাশের বাসার পাশের বাসার ভাড়াটিয়া সিমা আক্তার ও তার মা তাছলিমা বেগমকে আটক করা হয়েছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।

Top