এইচএসসি:ফল পুনঃনিরীক্ষায় বরিশালে পাস ৮ পরীক্ষার্থী - Alokitobarta
আজ : বৃহস্পতিবার, ১০ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
অবৈধ সম্পদ অর্জন, টেন্ডার বাণিজ্য সহ নানান অভিযোগ রংপুরে নির্বাহী প্রকৌশলী মুসার বিরুদ্ধে গুঠিয়া বিএনপি কার্যালয়ে ডাবল স্ট্যান্ডঃ আ.লীগ নেতাদের আপ্যায়ন, বিএনপি নেতাদের শায়েস্তা রাজউক কর্মকর্তা পলাশ শিকদারকে নিয়ে ষড়যন্ত্র দল-মতের ঊর্ধ্বে চট্টগ্রামবাসীর ঐক্য লন্ডনে ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’-এর ঘোষণা উজিরপুর উপজেলায় এনসিপির আহবায়ক কমিটি ঘোষণা হিজলায় জামায়াতের সুধী সমাবেশ অনুষ্ঠিত মেহেন্দিগঞ্জে জামায়াতের দিনব্যাপী শিক্ষা শিবির অনুষ্ঠিত বাবুগঞ্জে শ্রমিক ইউনিয়ন সদস্যদের মধ্যে আইডি কার্ড বিতরণ পরিত্যক্ত সাবমেরিন ক্যাবল উত্তোলন ঘিরে চাঞ্চল্য, ‘প্রতিরোধ আন্দোলনের’ সংবাদ সম্মেলন পিআইবির ডিজি ফারুক ওয়াসিফের অনিয়ম, দুর্নীতি ও অপসারনের দাবীতে মানববন্ধন7

এইচএসসি:ফল পুনঃনিরীক্ষায় বরিশালে পাস ৮ পরীক্ষার্থী


পাখি আক্তার:উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার উত্তরপত্র পুনঃনিরীক্ষণে বরিশাল শিক্ষা বোর্ডের ৮ পরীক্ষার্থী ফেল থেকে পাস করেছেন। আর ফল পুনঃনিরীক্ষণে নতুন জিপিএ-৫ পেয়েছেন ৪ পরীক্ষার্থী। শুক্রবার (১৬ আগস্ট) দুপুরে শিক্ষা বোর্ডের নিজস্ব ওয়েবসাইটে এ ফলাফল প্রকাশ করা হয়।শিক্ষা বোর্ড সূত্র জানায়, এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের পর ৫ হাজার ৩৯০ জন পরীক্ষার্থী ১৬ হাজার ৭৮৫টি পুনঃনিরীক্ষণের আবেদন করেছিলেন।

যার মধ্যে ৪৮ জনের ফলাফলে পরিবর্তন হয়েছে। এতে ৮ পরীক্ষার্থী ফেল থেকে পাস করেছেন এবং নতুন জিপিএ ৫ পেয়েছেন ৪ পরীক্ষার্থী।
গত ১৭ জুলাই উচ্চ মাধ্যমিক ও সমমান পরীক্ষার ফল প্রকাশিত হয়। প্রকাশিত ফল অনুযায়ী বরিশাল বোর্ডে পাসের হার ছিল ৭০ দশমিক ৬৫ শতাংশ। জিপিএ-৫ পেয়েছেন ১ হাজার ২০১ জন। এরপর গত ১৮ জুলাই থেকে শুরু হয়ে ২৪ জুলাই পর্যন্ত ফল পুনঃনিরীক্ষণের আবেদন গ্রহণ করে বোর্ডগুলো।

Top