যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে বরিশাল বিশ্ববিদ্যালয়ে পালিত - Alokitobarta
আজ : বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
ভিত্তিহীন অভিযোগ ও অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ: ‘বৈধ পারিবারিক সম্পদকে দুর্নীতি হিসেবে প্রচার... কর্ণফুলী টানেল প্রকল্পের তদন্ত: অনিয়মের কোনো সম্পৃক্ততা না মেলায় তদন্তের আওতায় নেই ড. অনুপম সাহা, জা... কারা অধিদপ্তরের আইন শাখার কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের তাগিদ; নিয়োগ প্রক্রিয়া পর্যালোচ... গণপূর্তের অতিরিক্ত প্রধান প্রকৌশলী কায়কোবাদের বিরুদ্ধে দুর্নীতির লিখিত অভিযোগ; দুদক, মন্ত্রণালয় ও ... সাংবাদিক আগে, নাকি সংগঠন? ১০০ জন প্রকৃত সাংবাদিকই হতে পারে শক্তিশালী প্রেসক্লাব, শত শত সদস্যের ভিড়ে ... মাঠে কাজ নেই, কাগজে শতভাগ বিল! বরিশাল শিক্ষা প্রকৌশলে দুর্নীতির অভিযোগের পাহাড় ‎মহাসড়কের ৩ একর জমি গিলে খাচ্ছেন ওসমান গনি সাংবাদিকদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিতে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদ’-এর গভীর উদ্বেগ; সংসদে আলোচনার মাধ্য... তারেক রহমানের জন্মদিনে বরিশালে ড্যাবের কুরআন খতম ও দোয়া মাহফিল মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের কল্যাণে সহযোগিতা অব্যাহত থাকবে

যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে বরিশাল বিশ্ববিদ্যালয়ে পালিত


আ:রাজ্জাক হাওলাদার:যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে বরিশাল বিশ্ববিদ্যালয়ে পালিত হয়েছে স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোকদিবস।জাতীয় শোকদিবসের কর্মসূচির অংশ হিসেবে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে অর্ধনমিতভাবে জাতীয় পতাকা, বিশ্ববিদ্যালয়ের পতাকা ও কালো পতাকা উত্তোলন করা হয়। একইসঙ্গে বঙ্গবন্ধু ও তার পরিবারের যেসব সদস্য শাহাদত বরণ করেছেন তাদের রুহের মাগফেরাত কামনায় কোরআন খতমের আয়োজন করা হয়।
বৃহস্পতিবার (১৫ আগস্ট) সকালে বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (দায়িত্বপ্রাপ্ত) অধ্যাপক ড. একেএম মাহবুব হাসানের উপস্থিতিতে বিশ্ববিদ্যালয় পরিবারের সব সদস্য কালোব্যাজ ধারণ করে শোক র‌্যালিতে অংশ নেন।

র‌্যালিটি প্রশাসনিক ভবনের সামনে থেকে বিশ্ববিদ্যালয় সংলগ্ন মহাসড়ক প্রদক্ষিণ শেষে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে অস্থায়ীভাবে স্থাপিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতির সামনে এসে শেষ হয়।শোক র‌্যালি শেষে উপাচার্য বিভিন্ন অনুষদের ডিন, প্রক্টর, বিভাগীয় প্রধান, প্রভোস্ট, পরিচালক, শিক্ষক, ছাত্র উপদেষ্টা, দপ্তর প্রধান, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে বিনম্র শ্রদ্ধা নিবেদন করেন।

উপাচার্যের পুষ্পস্তবক অর্পণের পরপরই বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি, অফিসার্স অ্যাসোসিয়েশন, সেক্টর কমান্ডারস ফোরাম মুক্তিযুদ্ধ ৭১ ববি শাখা, কর্মকর্তা-কর্মচারী ঐক্য পরিষদ, বঙ্গবন্ধু হল, শেরেবাংলা হল, শেখ হাসিনা হল, ২৪টি বিভাগ, গ্রেড ১১-১৬ ও গ্রেড ১৭-২০ কল্যান পরিষদ, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠন পুষ্পস্তবক অর্পণে অংশ নেয়। পুষ্পস্তবক অর্পণ শেষে সকাল সাড়ে ১০টায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।সভার শুরুতে উপস্থিত সবাই জাতির পিতা ও তার পরিবারের শাহাদতবরণকারী সদস্যদের স্মরণে দাঁড়িয়ে ১ মিনিট নীরবতা পালন করেন।আলোচনাসভায় প্রধান অতিথি উপাচার্য (দায়িত্বপ্রাপ্ত) অধ্যাপক ড. একে এম মাহবুব হাসান ১৫ আগস্ট হত্যাকাণ্ডের কুশীলবদের প্রতি ধিক্কার ও ঘৃণা প্রকাশ করেন এবং এ হত্যাকাণ্ডে জড়িত যারা এখনও বিচারের আওতায় আসেনি তাদের অচিরেই দেশে ফিরিয়ে এনে বিচারের রায় কার্যকর করার জন্য সরকারের প্রতি উদাত্ত আহ্বান জানান।

Top