বেনাপোলে দুই সহোদরকে কুপিয়ে রক্তাক্ত জখম - Alokitobarta
আজ : বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
ভিত্তিহীন অভিযোগ ও অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ: ‘বৈধ পারিবারিক সম্পদকে দুর্নীতি হিসেবে প্রচার... কর্ণফুলী টানেল প্রকল্পের তদন্ত: অনিয়মের কোনো সম্পৃক্ততা না মেলায় তদন্তের আওতায় নেই ড. অনুপম সাহা, জা... কারা অধিদপ্তরের আইন শাখার কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের তাগিদ; নিয়োগ প্রক্রিয়া পর্যালোচ... গণপূর্তের অতিরিক্ত প্রধান প্রকৌশলী কায়কোবাদের বিরুদ্ধে দুর্নীতির লিখিত অভিযোগ; দুদক, মন্ত্রণালয় ও ... সাংবাদিক আগে, নাকি সংগঠন? ১০০ জন প্রকৃত সাংবাদিকই হতে পারে শক্তিশালী প্রেসক্লাব, শত শত সদস্যের ভিড়ে ... মাঠে কাজ নেই, কাগজে শতভাগ বিল! বরিশাল শিক্ষা প্রকৌশলে দুর্নীতির অভিযোগের পাহাড় ‎মহাসড়কের ৩ একর জমি গিলে খাচ্ছেন ওসমান গনি সাংবাদিকদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিতে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদ’-এর গভীর উদ্বেগ; সংসদে আলোচনার মাধ্য... তারেক রহমানের জন্মদিনে বরিশালে ড্যাবের কুরআন খতম ও দোয়া মাহফিল মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের কল্যাণে সহযোগিতা অব্যাহত থাকবে

বেনাপোলে দুই সহোদরকে কুপিয়ে রক্তাক্ত জখম


মোঃ সাগর হোসেন,বেনাপোল(যশোর) প্রতিনিধিঃবেনাপোল পোর্ট থানার রঘুনাথপুর গ্রামে সন্ত্রাসী ইয়ার আলী বাহিনী দুই সহোদরকে কুপিয়ে রক্তাক্ত যখম করেছে। আহতদের অবস্থা আশঙ্কাজনক। প্রথমে তাদের যশোর জেনারেল হাসপাতালে পরে অবস্থার অবনতি হলে ঢাকায় নিয়ে যাওয়া হয়েছে। তবে গ্রামবাসী সন্ত্রাসী ইয়ার আলীকে গনধোলাই দিয়ে পুলিশে সপোর্দ করেছে।বৃহস্পতিবার বেলা ১১ টার সময় বেনাপোল পোর্ট থানার রঘুনাথপুর গ্রামে দুই পক্ষের মধ্যে তর্ক বিতর্কের এক পর্যায়ে সন্ত্রাসী ইয়ার আলী ও তার লোকজন দুই সহোদর শওকত হোসেন ও শফিক হোসেনকে কুপিয়ে জখম করে। শওকত ও শফিক ওই গ্রামের আলীর ছেলে। অভিুক্ত ইয়ার আলী একই গ্রামের মোজাম মল্লিকের ছেলে।

গ্রামবাসি জানান সকালে শওকত ও শফিক দুই ভাই মিলে ধানের ক্ষেতে কাজ করছিলেন। এ সময় তর্কা তর্কির এক পর্যায়ে ইয়ার আলী সহ কয়েকজন ধারালো অস্ত্র নিয়ে তাদের কুপিয়ে জখম করেন। খবর শুনে তাদের পরিবার মাঠ থেকে শওকত ও শফিককে উদ্ধার করে হাসপাতালে পাঠান। এরপর গ্রামবাসী ইয়ার আলীকে ধরে গনধোলায় দিয়ে পুলিশে সপোর্দ করে।আহদের চাচা আমীর হোসেন বলেন, ইয়ার আলী এলাকায় একজন চিহিৃত মাদক ব্যবসায়ি। সে ইয়াবা, গাজা ও ফেনসিডিলের ব্যবসা করে থাকে।বেনাপোল পোর্ট থানার ওসি আলমগীর হোসেন বলেন, আহত দুই ভাইকে উদ্ধার করে চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে তাদের অবস্থা আশঙ্কাজনক বলে তিনি জানান।

Top