বাইরে বেড়েছে ডেঙ্গু রোগী কমেছে ঢাকায় - Alokitobarta
আজ : মঙ্গলবার, ১৩ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
দক্ষিণ বঙ্গের সড়ক দুর্ঘটনার প্রধান পরিবহন সাকুরা ! দেখলেই জনমনে আতঙ্ক বিআরটিসির চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লার বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির ভয়াবহ তথ্য তুলে ধরনের শ্রমিক-কর... বানারীপাড়ায় মৃত্যু ও ওয়ারিশ সনদ নিয়ে হয়রানির অভিযোগ, এক লাখ টাকা ঘুষ লেনদেনের দাবি মেধা যাচাইয়ের নামে অনিয়ম,৫ লাখ ২০ হাজার সরকারি চাকরির নিয়োগে পুরোনো পথে সরকার ২৬ অক্টোবর ৪ দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী এসএসসি অকৃতকার্যদের ৩ মাসের মধ্যে পরীক্ষা যুব উন্নয়ন অধিদপ্তরের স্থগিত পরীক্ষার নতুন তারিখ ৭৯ খাতে দুর্নীতি ১২১ কোটি টাকা প্রস্তাবিত সাইবার সুরক্ষা আইন মানবাধিকার লঙ্ঘন করবে চিকিৎসার বাইরে ৯২ শতাংশ

বাইরে বেড়েছে ডেঙ্গু রোগী কমেছে ঢাকায়


আলোকিত বার্তা:রাজধানীসহ সারাদেশে বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে গত ২৪ ঘণ্টায় নতুন করে ১ হাজার ৮৮০ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। মোট ভর্তি রোগীর মধ্যে রাজধানী ঢাকায় ৭৫৫ এবং ঢাকার বাইরে ১ হাজার ১২৫ জন ভর্তি হন। পরিসংখ্যান অনুযায়ী, ঢাকা থেকে ঢাকার বাইরেই বেশিসংখ্যক ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন।স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার অ্যান্ড কন্ট্রোল রুম সূত্রে এসব তথ্য জানা গেছে।এদিকে গত এক সপ্তাহে দেশের হাসপাতালগুলোতে ডেঙ্গু রোগে ভর্তিকৃত রোগীদের সংখ্যা পর্যালোচনা করলে দেখা যায়, দেশের হাসপাতালগুলোতে ডেঙ্গু রোগী ভর্তির সংখ্যা ধীরে ধীরে কমছে।

পরিসংখ্যান অনুযায়ী,গত সাতদিনে ভর্তিকৃত ডেঙ্গু রোগীদের মধ্যে ৭ আগস্ট ছিল ২ হাজার ৪২৮ জন, ৮ আগস্ট ২ হাজার ৩২৬, ৯ আগস্ট ২ হাজার ২, ১০ আগস্ট ২ হাজার ১৭৬, ১১ আগস্ট ২ হাজার ৩৩৪, ১২ আগস্ট ২ হাজার ৯৩, গতকাল অর্থাৎ ১৩ আগস্ট ১ হাজার ২০০ এবং আজ ১ হাজার ৮৮০ জন। সুতরাং গত এক সপ্তাহে ডেঙ্গু রোগে ভর্তি রোগীর সংখ্যা খুব অল্প হলেও কমেছে বলে দেখা যাছে।

সর্বশেষ তথ্য অনুযায়ী,বর্তমানে সারাদেশের হাসপাতালে ভর্তি ডেঙ্গু রোগী ৭ হাজার ৮৬৯ জন, যার মধ্যে ঢাকায় ৪ হাজার ১৪৩ এবং ঢাকার বাইরে ৩ হাজার ৭২৬ জন।গত জানুয়ারি থেকে এ পর্যন্ত হাসপাতালগুলো থেকে ৩৮ হাজার ৪৪২ জন ডেঙ্গু রোগী চিকিৎসা শেষে ছাড়পত্র নিয়ে চলে গেছেন, ভর্তি ছিলেন মোট ৪৬ হাজার ৩৫১ জন। ডেঙ্গু রোগে মারা গেছেন ৪০ জন।

Top