বরিশালে মানববন্ধন পশুর চামড়া সিন্ডিকেটের শাস্তির দাবিতে - Alokitobarta
আজ : বৃহস্পতিবার, ১০ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
অবৈধ সম্পদ অর্জন, টেন্ডার বাণিজ্য সহ নানান অভিযোগ রংপুরে নির্বাহী প্রকৌশলী মুসার বিরুদ্ধে গুঠিয়া বিএনপি কার্যালয়ে ডাবল স্ট্যান্ডঃ আ.লীগ নেতাদের আপ্যায়ন, বিএনপি নেতাদের শায়েস্তা রাজউক কর্মকর্তা পলাশ শিকদারকে নিয়ে ষড়যন্ত্র দল-মতের ঊর্ধ্বে চট্টগ্রামবাসীর ঐক্য লন্ডনে ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’-এর ঘোষণা উজিরপুর উপজেলায় এনসিপির আহবায়ক কমিটি ঘোষণা হিজলায় জামায়াতের সুধী সমাবেশ অনুষ্ঠিত মেহেন্দিগঞ্জে জামায়াতের দিনব্যাপী শিক্ষা শিবির অনুষ্ঠিত বাবুগঞ্জে শ্রমিক ইউনিয়ন সদস্যদের মধ্যে আইডি কার্ড বিতরণ পরিত্যক্ত সাবমেরিন ক্যাবল উত্তোলন ঘিরে চাঞ্চল্য, ‘প্রতিরোধ আন্দোলনের’ সংবাদ সম্মেলন পিআইবির ডিজি ফারুক ওয়াসিফের অনিয়ম, দুর্নীতি ও অপসারনের দাবীতে মানববন্ধন7

বরিশালে মানববন্ধন পশুর চামড়া সিন্ডিকেটের শাস্তির দাবিতে


পাখি আক্তার:সরকার নির্ধারিত রেটের তোয়াক্কা না করে নামমাত্র মূল্যে চামড়া বিক্রয়ে জনগণকে বাধ্য করার প্রতিবাদে ও চক্রান্তকারী পশুর চামড়া ব্যবসায়ী সিন্ডিকেটের শাস্তির দাবিতে বরিশালে মানববন্ধন এবং বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়েছে।বুধবার (১৪ আগস্ট) বেলা ১১টায় বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ বরিশাল জেলা শাখার উদ্যোগে এসব কর্মসূচি পালন করা হয়।কর্মসূচিতে সভাপতিত্ব করেন বাসদ বরিশাল জেলার সদস্য সচিব ডা. মনীষা চক্রবর্তী।

বাসদ বরিশাল জেলার সদস্য মিঠুন চক্রবর্তীর পরিচালনায় কর্মসূচিতে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন সিপিবির বরিশাল জেলার সভাপতি অধ্যক্ষ মিজানুর রহমান সেলিম।আরও বক্তব্য রাখেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট বরিশাল জেলার সভাপতি সন্তু মিত্র, বাসদের বরিশাল জেলার সদস্য বাবুল তালুকদার, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের সাংগঠনিক সম্পাদক শহীদুল ইসলাম।

বক্তারা বলেন, সরকার সিন্ডিকেট ব্যবসায়ীদের পক্ষে দেশ পরিচালনা করছে। কৃষক যেমন সরকারি রেটে ধান বিক্রি করতে পারেনি, ঠিক তেমনই জনগণও সরকারি রেটে চামড়া বিক্রি করতে পারছে না। মাদ্রাসা, এতিমখানায় দরিদ্র মানুষের সন্তানরা যে চামড়া বিক্রি করে কিছু অর্থের সংকুলান করতে পারত, ব্যবসায়ীরা সে জায়গায়ও তাদের লোলুপ থাবা বসিয়েছে। একটি মাঝারি গরুর চামড়া যেখানে সরকারি রেটে নিম্নে ১ হাজার টাকা আসার কথা সেখানে ১৮০/২০০ টাকার বেশি পাওয়া যাচ্ছে না। বেশ কয়েকটি মাদ্রাসায় চামড়ার দাম না পেয়ে মাটিতে পুঁতে ফেলার ঘটনা ঘটেছে।এসময় বক্তারা অবিলম্বে চক্রান্তকারী সিন্ডিকেট ব্যবসায়ীদের শাস্তির পাশাপাশি সরকার নির্ধারিত মূল্যে চামড়া বিক্রি নিশ্চিতের দাবি জানান।

Top