তালতলীতে ঢাকা টু তালতলী নিয়মিত লঞ্চ চালুর দাবিতে মানববন্ধন - Alokitobarta
আজ : বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
ভিত্তিহীন অভিযোগ ও অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ: ‘বৈধ পারিবারিক সম্পদকে দুর্নীতি হিসেবে প্রচার... কর্ণফুলী টানেল প্রকল্পের তদন্ত: অনিয়মের কোনো সম্পৃক্ততা না মেলায় তদন্তের আওতায় নেই ড. অনুপম সাহা, জা... কারা অধিদপ্তরের আইন শাখার কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের তাগিদ; নিয়োগ প্রক্রিয়া পর্যালোচ... গণপূর্তের অতিরিক্ত প্রধান প্রকৌশলী কায়কোবাদের বিরুদ্ধে দুর্নীতির লিখিত অভিযোগ; দুদক, মন্ত্রণালয় ও ... সাংবাদিক আগে, নাকি সংগঠন? ১০০ জন প্রকৃত সাংবাদিকই হতে পারে শক্তিশালী প্রেসক্লাব, শত শত সদস্যের ভিড়ে ... মাঠে কাজ নেই, কাগজে শতভাগ বিল! বরিশাল শিক্ষা প্রকৌশলে দুর্নীতির অভিযোগের পাহাড় ‎মহাসড়কের ৩ একর জমি গিলে খাচ্ছেন ওসমান গনি সাংবাদিকদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিতে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদ’-এর গভীর উদ্বেগ; সংসদে আলোচনার মাধ্য... তারেক রহমানের জন্মদিনে বরিশালে ড্যাবের কুরআন খতম ও দোয়া মাহফিল মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের কল্যাণে সহযোগিতা অব্যাহত থাকবে

তালতলীতে ঢাকা টু তালতলী নিয়মিত লঞ্চ চালুর দাবিতে মানববন্ধন


মল্লিক মো.জামাল,বরগুনা জেলা প্রতিনিধিঃঈদে ঘরমুখী মানুষের ভোগান্তি কমাতে ও নিয়মিত বরগুনার তালতলীতে ঢাকা-তালতলী নৌরুটে লঞ্চ চালুর দাবিতে মানববন্ধন করেছে বিভিন্ন সামাজিক সংগঠন।মঙ্গলবার (১৩ আগস্ট ) বেলা ১২টার দিকে তালতলী উপজেলা পরিষদ সড়ক রোডে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।তালতলী উপজেলার সব্ স্থরের ব্যনারে ঘন্টা ব্যাপি এ আয়োজন করা হয়।

মানববন্ধন বক্তব্য রাখেন- জেলা আওয়ামীলীগ এর স্বাস্থ্য ও জনসংখ্যা সম্পাদক ফজলুল হক জোমাদ্দার, ব্যবসায়ী কমিটি সাংগঠনিক সম্পাদক শাহজাহান টুকু,উপজেলা আওয়ামীলীগের প্রচার সম্পাদক মারুফ রায়হান তপু, ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সহ-সভাপতি মো.ইমরান রাসেল জোমাদ্দর, সমাজ সেবক শামিম পাটোয়ারী ও মনির মাজি, মো.বদিউজ্জামান শাহীন, মো. হাবুবর রহমান কামাল মোল্লা ও ছাত্রলীগের সাবেক সভাপতি রাসেদ আহম্মেদ ও সাধারন সম্পাদক মিরাজ জোমাদ্দার ও ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় সংসদের সহ সম্পাদক আকন মামুন,উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি সাইফুল ইসলাম মামুন ও বর্তমান সভাপতি আতিকুর রহমান অসিম সহ উপজেলা আওয়ামীলীগ ও বিএনপি নেতৃবৃন্দ ও তালতলী বাজারে সাধারণ ব্যবসায়ীরা।

এসময় বক্তারা বলেন, দেশের দক্ষিণাঞ্চল তালতলী উপজেলা একটি গুরুত্বপূর্ণ উপজেলা। তালতলী থেকে প্রতিদিন দুই থেকে তিন শত লোক ঢাকা যাতায়াত করেন । তালতলীতে কুয়াকাটায় পরে দ্বিতীয় সম্ভবনাময় বিশাল শুভ সন্ধা সি বিচ ও সোনাকাটা টেংরাগিরি টুরিজম রয়েছে এবং কুয়াকাটা ভ্রমণ করতে আশা পযটকরা তালতলীর এই শুভ সন্ধা সি বিচ ও টেংরাগিরি টুরিজমে ঘুরতে আসেন।

বক্তারা আরও বলেন উপজেলার তেতুলবাড়িয়া এলাকার সমুদ্রবন্দর সংলগ্ন পায়রা নদীতে খুলনা শিপইয়ার্ড এর সম্প্রসারিত অংশ হিসাবে ১৬২ একর এবং বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল কর্পোরেশনের মাধ্যমে ১০৫ একর জমিতে পৃথক দু`টি ভারী জাহাজ নির্মাণ ও জাহাজ ভাংগা শিল্প কারখানা বাস্তবায়ন হতে চলছে৷

এদিকে ৪৫০ কোটি টাকা ব্যয়ে উপজেলার নিশাবাড়িয়া ইউনিয়নে ৩৫০ মেগাওয়াট কয়লা ভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ কাজ চলছে যা ২০২২ সালে জাতীয় গ্রিডে দেওয়া হবে।

এজন্য তালতলী টু ঢাকা লঞ্চ চালু হলে পযটকরা সরাসরি এখানে ঘুরতে আসতে পারবে এবং তালতলীর উন্নয়নের গতি বাড়িয়ে দিবে বলে দাবি তাদের। দ্রুত এ দাবি বাস্তবায়ন হবে বলে আশা করেন তারা।

Top