২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত ৮১ জন রোগী ভ‌র্তি হয়েছেন। - Alokitobarta
আজ : বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
ভিত্তিহীন অভিযোগ ও অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ: ‘বৈধ পারিবারিক সম্পদকে দুর্নীতি হিসেবে প্রচার... কর্ণফুলী টানেল প্রকল্পের তদন্ত: অনিয়মের কোনো সম্পৃক্ততা না মেলায় তদন্তের আওতায় নেই ড. অনুপম সাহা, জা... কারা অধিদপ্তরের আইন শাখার কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের তাগিদ; নিয়োগ প্রক্রিয়া পর্যালোচ... গণপূর্তের অতিরিক্ত প্রধান প্রকৌশলী কায়কোবাদের বিরুদ্ধে দুর্নীতির লিখিত অভিযোগ; দুদক, মন্ত্রণালয় ও ... সাংবাদিক আগে, নাকি সংগঠন? ১০০ জন প্রকৃত সাংবাদিকই হতে পারে শক্তিশালী প্রেসক্লাব, শত শত সদস্যের ভিড়ে ... মাঠে কাজ নেই, কাগজে শতভাগ বিল! বরিশাল শিক্ষা প্রকৌশলে দুর্নীতির অভিযোগের পাহাড় ‎মহাসড়কের ৩ একর জমি গিলে খাচ্ছেন ওসমান গনি সাংবাদিকদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিতে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদ’-এর গভীর উদ্বেগ; সংসদে আলোচনার মাধ্য... তারেক রহমানের জন্মদিনে বরিশালে ড্যাবের কুরআন খতম ও দোয়া মাহফিল মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের কল্যাণে সহযোগিতা অব্যাহত থাকবে

২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত ৮১ জন রোগী ভ‌র্তি হয়েছেন।


আলোকিত বার্তা:ঈদুল আজহার তৃতীয় দিনে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ৩৪৬ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন। এরমধ্যে ১৮৫ জন পুরুষ, ৯১ জন নারী ও ৭০ শিশু রয়েছেন।হাসপাতাল সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত ৮১ জন রোগী ভ‌র্তি হয়েছেন। এরমধ্যে ৪৪ জন পুরুষ, ৩০ জন নারী ও ৭ জন শিশু রয়েছে। আর গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে বাড়ি ফিরে যাওয়া ৬৫ জনের মধ্যে ৪৮ জন পুরুষ, ৭ জন নারী রয়েছে।গত ২৪ ঘণ্টায় এ রোগে আক্রান্ত কোনো রোগীর মৃত্যু হয়নি বলে জানিয়েছেন হাসপাতালের পরিচালক ডা. বাকির হোসেন।

এদিকে ঈদের কারণে রোগীদের পরীক্ষা-নিরীক্ষা করাতে কিছুটা বিড়ম্বনায় পড়লেও সকালে চিকিৎসকরা যথানিয়মে রোগীদের খোঁজ-খবর নিয়েছেন। ব্যবস্থাপত্র হালনাগাদ করেছেন। তবে ওষুধসহ অনেক কিছুই বাইরে থেকে কিনতে হচ্ছে রোগীদের। তবে হাসপাতাল কর্তৃপক্ষ বলেছিল সবকিছুরই যথেষ্ট সরবরাহ রয়েছে।গত ১৬ জুলাই থে‌কে বুধবার (১৪ আগস্ট) সকাল পর্যন্ত ব‌রিশাল মে‌ডিক্যালে মোট ৯৯৪ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগী ভ‌র্তি হয়েছেন। এরমধ্যে হাসপাতাল থেকে বিদায় নিয়েছেন ৬৪৮ জন এবং চারজনের মৃত্যু।

Top