শাস্তি পেলো সেই ১৮ পরীক্ষার্থী,উত্তরপত্র জালিয়াতি - Alokitobarta
আজ : শুক্রবার, ১১ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
আমরা জাতিকে আর বিভক্ত করতে চাই না,সবাইকে ঐক্যবদ্ধ করে আমরা সামনে এগোতে চাই ভিন্নমত যেন শত্রুতায় রূপ না নেয় দেশের বিভিন্ন এলাকায় কৃষকের ভোগান্তি কমছে না,কৃত্রিম সংকট তৈরি থাকল র‌্যাবের প্রায় সবই,নতুন হলো এসআরবি ৫০ সংসদীয় কমিটি বিরোধী দল পেল মাত্র একটি সব দরজায় বাড়তি দামের তালা,নিত্যব্যবহার্য পণ্যের দামও লাগামহীন যুক্তরাজ্যের এনফিল্ডে ব্রিটিশ বাংলাদেশি কাপ ও জমজমাট কমিউনিটি ডে অনু‌ষ্ঠিত ১নং বিবিচিনি ইউনিয়নে নেতৃত্বের নতুন আশা: জনগণের আস্থার প্রতীক ইঞ্জিনিয়ার মোঃ মোস্তাফিজুর রহমান অবৈধ সম্পদ অর্জন, টেন্ডার বাণিজ্য সহ নানান অভিযোগ রংপুরে নির্বাহী প্রকৌশলী মুসার বিরুদ্ধে গুঠিয়া বিএনপি কার্যালয়ে ডাবল স্ট্যান্ডঃ আ.লীগ নেতাদের আপ্যায়ন, বিএনপি নেতাদের শায়েস্তা

শাস্তি পেলো সেই ১৮ পরীক্ষার্থী,উত্তরপত্র জালিয়াতি


পাখি আক্তার:২০১৯ সালে অনুষ্ঠিত উচ্চ মাধ্যমিক (এইচএসসি) পরীক্ষার নিয়ম লঙ্ঘন করে অংশ নেওয়া ও উত্তরপত্র জালিয়াতির বিষয় প্রমাণিত হওয়ায় সেই ১৮ পরীক্ষার্থীকে শাস্তি দিয়েছে বরিশাল বোর্ড। তাদের এইচএসসি পরীক্ষা বাতিল করা হয়েছে।একইসঙ্গে পরবর্তী তিন বছরের জন্য তারা পরীক্ষা দেওয়ার অনুমতিও পাবে না।বুধবার(১৪ আগস্ট)বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ও শৃঙ্খলা কমিটির সদস্য সচিব অধ্যাপক মো. আনোয়ারুল আজিম।

আনোয়ারুল আজিমের সই করা এক নোটিশ থেকে জানা গেছে, ১৯৮০ সালের পাবলিক পরীক্ষা গ্রহণ ও শাস্তির ৪২ নম্বর আইনের ৮ ধারা অনুযায়ী পরীক্ষার্থীদের বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়েছে।

এর আগে গত শুক্রবার (০৯ আগস্ট) শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবে ওই ১৮ পরীক্ষার্থীর অভিভাবকরা একটি সংবাদ সম্মেলন করেন।যেখানে ১৮ পরীক্ষার্থীর ফলাফল অনৈতিকভাবে স্থগিত (উইথেলড) রাখার অভিযোগ করেন অভিভাবকরা।একইসঙ্গে তদন্ত ও জিজ্ঞাসাবাদের নামে এক পরীক্ষার্থীকে রুমের মধ্যে আটকে মারধরের অভিযোগও করা হয়েছে বোর্ড কর্তৃপক্ষের বিরুদ্ধে।

তবে অভিযোগ প্রসঙ্গে বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ ইউনুস বলেছিলেন, অভিভাবকরা সংবাদ সম্মেলন এমনকি চাইলে আইনি সহায়তাও নিতে পারেন। কিন্তু আমরাও বোর্ডের নিয়মের বাইরে যেতে পারি না। ওই ১৮ পরীক্ষার্থী অসদুপায় অবলম্বন করে পরীক্ষায় অংশ নিয়েছিল।এদিকে ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে বোর্ডের অফিস সহকারী গবিন্দকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে বলে জানান চেয়ারম্যান।

Top