বরিশাল নদী বন্দর থেকে রাজধানীমুখী যাত্রীদের পদাচারনা শুরু - Alokitobarta
আজ : বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
ভিত্তিহীন অভিযোগ ও অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ: ‘বৈধ পারিবারিক সম্পদকে দুর্নীতি হিসেবে প্রচার... কর্ণফুলী টানেল প্রকল্পের তদন্ত: অনিয়মের কোনো সম্পৃক্ততা না মেলায় তদন্তের আওতায় নেই ড. অনুপম সাহা, জা... কারা অধিদপ্তরের আইন শাখার কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের তাগিদ; নিয়োগ প্রক্রিয়া পর্যালোচ... গণপূর্তের অতিরিক্ত প্রধান প্রকৌশলী কায়কোবাদের বিরুদ্ধে দুর্নীতির লিখিত অভিযোগ; দুদক, মন্ত্রণালয় ও ... সাংবাদিক আগে, নাকি সংগঠন? ১০০ জন প্রকৃত সাংবাদিকই হতে পারে শক্তিশালী প্রেসক্লাব, শত শত সদস্যের ভিড়ে ... মাঠে কাজ নেই, কাগজে শতভাগ বিল! বরিশাল শিক্ষা প্রকৌশলে দুর্নীতির অভিযোগের পাহাড় ‎মহাসড়কের ৩ একর জমি গিলে খাচ্ছেন ওসমান গনি সাংবাদিকদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিতে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদ’-এর গভীর উদ্বেগ; সংসদে আলোচনার মাধ্য... তারেক রহমানের জন্মদিনে বরিশালে ড্যাবের কুরআন খতম ও দোয়া মাহফিল মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের কল্যাণে সহযোগিতা অব্যাহত থাকবে

বরিশাল নদী বন্দর থেকে রাজধানীমুখী যাত্রীদের পদাচারনা শুরু


আলোকিত বার্তা:ঈদুল আজহার দ্বিতীয় দিনে বরিশাল নদী বন্দর থেকে রাজধানীমুখী যাত্রীদের পদাচারনা শুরু হয়েছে।আশাব্যঞ্জক যাত্রীচাপ না হ‌লেও ব‌রিশাল নদী বন্দর থে‌কে মঙ্গলবার (১৩ আগস্ট) রা‌তে সাতটি লঞ্চ যাত্রী নি‌য়ে ঢাকার উ‌দ্দে‌শে যাত্রা শুরু কর‌বে। প্র‌তি‌টি ল‌ঞ্চ বৈরী আবহাওয়ার ম‌ধ্যে ডেক ও কে‌বি‌নের যাত্রী‌দের উপ‌স্থি‌তি ছি‌ল চো‌খে পড়ার ম‌তো। ত‌বে যাত্রী কম হওয়ায় অ‌নেক ছোট ল‌ঞ্চে সরকার নির্ধা‌রিত ‌ডেকের ভাড়া ক‌মি‌য়ে দেওয়া হ‌য়ে‌ছে। এ সময় যাত্রী‌দের ডে‌কে ডে‌কে তুল‌তেও দেখা গে‌ছে লঞ্চের স্টাফদের। আবার অ‌নেক ল‌ঞ্চের স্টাফ কে‌বিনও মিল‌ছে কম টাকায়।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের(বিআইডব্লিউটিএ)নৌ নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগের ইন্সপেক্টর(টিআই)মো.কবির হোসেন বলেন,রাতে রাজধানীর উদ্দেশে ঈদ ফেরত যাত্রীদের বরিশাল থেকে যাত্রা শুরু হয়েছে। মঙ্গলবার সাতটি লঞ্চ যাত্রী নি‌য়ে ঢাকার উ‌দ্দেশে রওয়ানা দে‌বে।

আবহাওয়া পরিস্থিতি ভালো হ‌লে বুধবার (১৪ আগস্ট) থে‌কে যাত্রী চাপ বাড়‌বে এবং শুক্রবার ঢাকামুখী স‌র্বোচ্চ যাত্রীচাপ হওয়ার সম্ভাবনা র‌য়ে‌ছে ব‌রিশাল নদী বন্দ‌রে বলেও জানান টিআই কবির।এ‌দি‌কে,যাত্রীচাপ কম থাকায় ব‌রিশাল নদী বন্দ‌রে প্রশাস‌নিক তৎপরতা তেমন একটা চো‌খে প‌রে‌নি।

Top