প্রতিবন্ধী যুবকের মর‌দেহ উদ্ধার - Alokitobarta
আজ : বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
ভিত্তিহীন অভিযোগ ও অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ: ‘বৈধ পারিবারিক সম্পদকে দুর্নীতি হিসেবে প্রচার... কর্ণফুলী টানেল প্রকল্পের তদন্ত: অনিয়মের কোনো সম্পৃক্ততা না মেলায় তদন্তের আওতায় নেই ড. অনুপম সাহা, জা... কারা অধিদপ্তরের আইন শাখার কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের তাগিদ; নিয়োগ প্রক্রিয়া পর্যালোচ... গণপূর্তের অতিরিক্ত প্রধান প্রকৌশলী কায়কোবাদের বিরুদ্ধে দুর্নীতির লিখিত অভিযোগ; দুদক, মন্ত্রণালয় ও ... সাংবাদিক আগে, নাকি সংগঠন? ১০০ জন প্রকৃত সাংবাদিকই হতে পারে শক্তিশালী প্রেসক্লাব, শত শত সদস্যের ভিড়ে ... মাঠে কাজ নেই, কাগজে শতভাগ বিল! বরিশাল শিক্ষা প্রকৌশলে দুর্নীতির অভিযোগের পাহাড় ‎মহাসড়কের ৩ একর জমি গিলে খাচ্ছেন ওসমান গনি সাংবাদিকদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিতে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদ’-এর গভীর উদ্বেগ; সংসদে আলোচনার মাধ্য... তারেক রহমানের জন্মদিনে বরিশালে ড্যাবের কুরআন খতম ও দোয়া মাহফিল মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের কল্যাণে সহযোগিতা অব্যাহত থাকবে

প্রতিবন্ধী যুবকের মর‌দেহ উদ্ধার


আলোকিত বার্তা:রিশালে মতিন ফকির (৩৫) নামে এক প্রতিবন্ধী যুবকের মর‌দেহ উদ্ধার করেছে পুলিশ।বুধবার (১৪ আগস্ট) সকাল ১০টার দিকে নগরের আবহাওয়া অফিস সংলগ্ন বাঘিয়া খালপাড়ের উত্তর পাশ থেকে ওই যুবকের মরদেহটি উদ্ধার করা হয়। মৃত মতিন ফকির একই থানাধীন মতাশার ফকির বাড়ির বাসিন্দা নবাব আলী ফকিরের ছেলে।

তিনি বাঘিয়া খালপাড়া এলাকায় তার নানার বাড়িতে থাকতেন বলেজানিয়েছেন কাউনিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন।
তিনি জানান, সকালে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ মতিন ফকিরের মরদেহ উদ্ধার করে। এ সময় মতিনের মাথা খালের মধ্যে ডোবানো ও পা ওপরের দিকে ছিল।এসআই বলেন, কীভাবে ওই যুবকের মৃত্যু হয়েছে তা জানাতে ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানা যাবে। আপাতত একটি অপমৃত্যু মামলা হয়েছে।

এদিকে মৃত যুবকের স্বজনরা জানায়, মতিন মানসিক প্রতিবন্ধী ও তার মৃগি রোগ ছিল। তাকে অনেক চিকিৎসকও দেখানো হয়েছে। এর আগে ঈদের দিনও তিনি পুকুরে পড়ে গিয়েছিল। সেদিন স্বজনরা দেখে ফেলায় প্রাণে বেঁচে যায় মতিন।বুধবার সকালে পানিতে ডুবেই তার মৃত্যু হয়েছে বলে দাবি স্বজনদের।

Top