পানিসম্পদ প্রতিমন্ত্রীর সাক্ষাৎ লুসি হল্টের সঙ্গে - Alokitobarta
আজ : বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
ভিত্তিহীন অভিযোগ ও অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ: ‘বৈধ পারিবারিক সম্পদকে দুর্নীতি হিসেবে প্রচার... কর্ণফুলী টানেল প্রকল্পের তদন্ত: অনিয়মের কোনো সম্পৃক্ততা না মেলায় তদন্তের আওতায় নেই ড. অনুপম সাহা, জা... কারা অধিদপ্তরের আইন শাখার কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের তাগিদ; নিয়োগ প্রক্রিয়া পর্যালোচ... গণপূর্তের অতিরিক্ত প্রধান প্রকৌশলী কায়কোবাদের বিরুদ্ধে দুর্নীতির লিখিত অভিযোগ; দুদক, মন্ত্রণালয় ও ... সাংবাদিক আগে, নাকি সংগঠন? ১০০ জন প্রকৃত সাংবাদিকই হতে পারে শক্তিশালী প্রেসক্লাব, শত শত সদস্যের ভিড়ে ... মাঠে কাজ নেই, কাগজে শতভাগ বিল! বরিশাল শিক্ষা প্রকৌশলে দুর্নীতির অভিযোগের পাহাড় ‎মহাসড়কের ৩ একর জমি গিলে খাচ্ছেন ওসমান গনি সাংবাদিকদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিতে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদ’-এর গভীর উদ্বেগ; সংসদে আলোচনার মাধ্য... তারেক রহমানের জন্মদিনে বরিশালে ড্যাবের কুরআন খতম ও দোয়া মাহফিল মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের কল্যাণে সহযোগিতা অব্যাহত থাকবে

পানিসম্পদ প্রতিমন্ত্রীর সাক্ষাৎ লুসি হল্টের সঙ্গে


পাখি আক্তার:বরিশালের অক্সফোর্ড মিশনে বসবাসরত ব্রিটিশ-বাংলাদেশি (দ্বৈত) নাগরিক লুসি হেলেন ফ্রান্সিস হল্টের শারীরিক অবস্থার খোঁজ নিতে তার সঙ্গে দেখা করেছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক।বুধবার (১৪ আগস্ট) দুপুরে অক্সফোর্ড মিশনে লুসির সঙ্গে দেখা করেন প্রতিমন্ত্রী।এসময় তার সঙ্গে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক এস এম অজিয়র রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শহীদুল ইসলাম, জেলা প্রশাসক কার্যালয়ের প্রবেশন অফিসার সাজ্জাদ পারভেজ প্রমুখ।

এসময় প্রতিমন্ত্রী লুসি হল্টের শারীরিক খোঁজখবর নেওয়ার পাশাপাশি কিছু সময় কুশল বিনিময় করেন। এছাড়া উন্নত চিকিৎসার জন্য কিছু দিনের মধ্যেই লুসিকে ঢাকায় নেওয়া হবে বলেও জানিয়েছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী। নব্বই বছর বয়সী লুসি শারীরিক অসুস্থতায় ভুগছেন। অক্সফোর্ড মিশনের পাশাপাশি এখন স্হানীয় প্রশাসন সার্বক্ষণিক দেখভাল করছেন লুসির।দীর্ষ ৫৭ বছর ধরে এদেশে মানুষের সেবা করেছেন লুসি হল্ট। মহান মুক্তিযুদ্ধের সময় জীবনের মায়া তুচ্ছ করে যুদ্ধাহত ব্যক্তিদের শুশ্রূষা করেছেন মানবদরদি এই ব্রিটিশ নাগরিক। বর্তমানে বিনা পারিশ্রমিকে বরিশাল অক্সফোর্ড মিশনের প্রাথমিক বিদ্যালয়ে তিনি শিশুদের ইংরেজি পড়ান। শিশুদের জন্য তহবিল সংগ্রহেরও কাজ করছেন তিনি।

দীর্ঘ সময় ঘুরে ফিরে তিনি কাজ করেছেন যশোর, খুলনা, নওগাঁ, ঢাকা ও গোপালগঞ্জে। এখন এ দেশের মাটিতেই তিনি সমাহিত হতে চান তিনি।৯০ বছর বয়সী লুসি হেলেন ফ্রান্সিস হল্টের জন্ম ১৯৩০ সালের ১৬ ডিসেম্বর যুক্তরাজ্যের সেন্ট হ্যালেন্সে। বাবা জন হল্ট ও মা ফ্রান্সিস হল্ট। দুই বোনের মধ্যে ছোট লুসি। তার বড় বোন রুত অ্যান রেভা ফেলটন স্বামী ও তিন ছেলে নিয়ে তিনি যুক্তরাজ্যে বসবাস করেন। লুসি ১৯৬০ সালে প্রথম বাংলাদেশে আসেন। যোগ দেন বরিশাল অক্সফোর্ড মিশনে। এখানে প্রাথমিক বিদ্যালয়ের শিশুদের পড়াতেন। এরপর ২০০৪ সালে অবসর নেওয়ার পর তিনি আর দেশে ফিরে যাননি।

Top