দক্ষিণাঞ্চলের মোকামগুলোতে পর্যাপ্ত ইলিশের আমদানি - Alokitobarta
আজ : শুক্রবার, ১১ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
১নং বিবিচিনি ইউনিয়নে নেতৃত্বের নতুন আশা: জনগণের আস্থার প্রতীক ইঞ্জিনিয়ার মোঃ মোস্তাফিজুর রহমান অবৈধ সম্পদ অর্জন, টেন্ডার বাণিজ্য সহ নানান অভিযোগ রংপুরে নির্বাহী প্রকৌশলী মুসার বিরুদ্ধে গুঠিয়া বিএনপি কার্যালয়ে ডাবল স্ট্যান্ডঃ আ.লীগ নেতাদের আপ্যায়ন, বিএনপি নেতাদের শায়েস্তা রাজউক কর্মকর্তা পলাশ শিকদারকে নিয়ে ষড়যন্ত্র দল-মতের ঊর্ধ্বে চট্টগ্রামবাসীর ঐক্য লন্ডনে ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’-এর ঘোষণা উজিরপুর উপজেলায় এনসিপির আহবায়ক কমিটি ঘোষণা হিজলায় জামায়াতের সুধী সমাবেশ অনুষ্ঠিত মেহেন্দিগঞ্জে জামায়াতের দিনব্যাপী শিক্ষা শিবির অনুষ্ঠিত বাবুগঞ্জে শ্রমিক ইউনিয়ন সদস্যদের মধ্যে আইডি কার্ড বিতরণ পরিত্যক্ত সাবমেরিন ক্যাবল উত্তোলন ঘিরে চাঞ্চল্য, ‘প্রতিরোধ আন্দোলনের’ সংবাদ সম্মেলন

দক্ষিণাঞ্চলের মোকামগুলোতে পর্যাপ্ত ইলিশের আমদানি


পাখি আক্তার:কোরবানির ঈদের দ্বিতীয় দিন সকাল থেকেই দক্ষিণাঞ্চলের মোকামগুলোতে পর্যাপ্ত ইলিশের আমদানি ঘটেছে।বিশেষ করে বরিশালের পোর্টরোডের একমাত্র বেসরকারি মৎস্য অবতরণ কেন্দ্র মঙ্গলবার (১৩ আগস্ট) সকাল থেকেই ইলিশে সরগরম হয়ে উঠেছে। ক্রেতা-বিক্রেতা,জেলে আর শ্রমিকদের পদচারণায় এক ব্যবসায়িক কর্মযজ্ঞ চলছে সেখানে।ফিশিংবোট,বরফকল থেকে শুরু করে প্যাকিং পর্যন্ত শ্রমিকরা ব্যস্ত সময় পার করছেন। আবার ইলিশের আমদানি বাড়ায় দরও কিছুটা নিম্নমুখি রয়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।

ব্যবসায়ীরা জানান,কোরবানির ঈদের ছুটিকে কেন্দ্র করে রাজধানী ঢাকা এখন ফাঁকা। তাই ঢাকায় মাছের তেমন চাহিদা নেই। আর মৌসুমের এ সময়টা এমনিতেই জেলেদের জালে প্রচুর ইলিশ ধরা পড়ছে। সবমিলিয়ে এখন বরিশালসহ দক্ষিণাঞ্চলের অবতরণ কেন্দ্র ও মৎস্য আড়তগুলোতে ইলিশের চাপ বেড়েছে।পোর্টরোডের মাছ ব্যবসায়ী শাহাবুদ্দিন বলেন, বর্তমান সময়ে ঢাকা, চাঁদপুরে ইলিশের চাহিদা কমে গেছে, আবার নিচের দিকে অর্থাৎ আলীপুর-মহিপুরে ইলিশের আমদানি অত্যধিক হওয়ায় সেখানে দর পরে গেছে। ফলে সবমিলিয়ে বরিশালের মৎস্য অবতরণ কেন্দ্রে ছুটে আসছেন জেলেরা। আজ সকাল থেকেই পোর্টরোডে বিগত সময়ের চেয়ে অনেক বেশি ইলিশ আমদানি হচ্ছে।তিনি বলেন, ইলিশের আমদানির ফলে দর কমে যাচ্ছে। কোরবানির ঈদের আগে ভেলকা সাইজের ইলিশ মণপ্রতি ৩২-৩৪ হাজার টাকায় বিক্রি হলেও আজ তা ২৮-৩০ হাজার টাকায় বিক্রি হচ্ছে।

আবার এলসি সাইজের ইলিশ ঈদের আগে মণপ্রতি ৪৬-৪৮ হাজার টাকায় বিক্রি হলেও আজ তা ৪০-৪১ হাজার টাকায় বিক্রি হচ্ছে। একইভাবে কেজি সাইজের ইলিশ মণপ্রতি ৫৩-৫৪ হাজার টাকায় বিক্রি হলেও আজ তা ৪৮-৫০ হাজার টাকায় বিক্রি হচ্ছে।
এদিকে মৎস্য অবতরণ কেন্দ্রের শ্রমিকরা বলছেন, নদী ও সাগরে ইলিশ শিকার অব্যাহত থাকলে আগামী কিছুদিন বরিশালের অবতরণ কেন্দ্রে ইলিশের আমদানি এ রকমই থাকবে। আর ব্যবসায়ীরা বলছেন, ভোক্তা পর্যায়ে ইলিশের চাহিদা বেড়ে গেলে দামও ঊর্ধ্বমুখি হবে।

Top