শেবাচিম হাসপাতালে ৩৩০ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগী চিকিৎসাধীন রয়েছেন। - Alokitobarta
আজ : বৃহস্পতিবার, ১০ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
অবৈধ সম্পদ অর্জন, টেন্ডার বাণিজ্য সহ নানান অভিযোগ রংপুরে নির্বাহী প্রকৌশলী মুসার বিরুদ্ধে গুঠিয়া বিএনপি কার্যালয়ে ডাবল স্ট্যান্ডঃ আ.লীগ নেতাদের আপ্যায়ন, বিএনপি নেতাদের শায়েস্তা রাজউক কর্মকর্তা পলাশ শিকদারকে নিয়ে ষড়যন্ত্র দল-মতের ঊর্ধ্বে চট্টগ্রামবাসীর ঐক্য লন্ডনে ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’-এর ঘোষণা উজিরপুর উপজেলায় এনসিপির আহবায়ক কমিটি ঘোষণা হিজলায় জামায়াতের সুধী সমাবেশ অনুষ্ঠিত মেহেন্দিগঞ্জে জামায়াতের দিনব্যাপী শিক্ষা শিবির অনুষ্ঠিত বাবুগঞ্জে শ্রমিক ইউনিয়ন সদস্যদের মধ্যে আইডি কার্ড বিতরণ পরিত্যক্ত সাবমেরিন ক্যাবল উত্তোলন ঘিরে চাঞ্চল্য, ‘প্রতিরোধ আন্দোলনের’ সংবাদ সম্মেলন পিআইবির ডিজি ফারুক ওয়াসিফের অনিয়ম, দুর্নীতি ও অপসারনের দাবীতে মানববন্ধন7

শেবাচিম হাসপাতালে ৩৩০ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগী চিকিৎসাধীন রয়েছেন।


পাখি আক্তার:ডেঙ্গু জ্বরে আক্রান্ত বর্তমানে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ (শেবাচিম) হাসপাতালে ৩৩০ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। এরমধ্যে ১৮৯ জন পুরুষ, ৭৮ জন নারী ও ৬৩ শিশু রয়েছেন।মঙ্গলবার (১৩ আগস্ট) হাসপাতাল সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত ৪১ জন রোগী ভ‌র্তি হয়েছেন। এরমধ্যে ২৬ জন পুরুষ,১৩ জন নারী ও ২ জন শিশু রয়েছে। আর গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে বাড়ি ফিরে যাওয়া ৪০ জনের মধ্যে ২৮ জন পুরুষ, ৭ জন নারী ও ৫ জন শিশু রয়েছে।

সোমবার (১২ আগস্ট) থেকে মঙ্গলবার পর্যন্ত কোনো ডেঙ্গু রোগীর মৃত্যু হয়নি বলে জানিয়েছেন হাসপাতালের পরিচালক ডা. বাকির হোসেন।এদিকে হাসপাতালে ডেঙ্গু রোগীদের জন্য ১শ বেডের স্বতন্ত্র যে ওয়ার্ডটি চালু হয়েছে,সেখানে নারী রোগীদের রাখা হচ্ছে। আর ডেঙ্গু পুরুষ রোগীদের পুরুষ মেডিসিন ওয়ার্ডগুলোতে এবং শিশু রোগীদের জেনারেল শিশু ওয়ার্ডে রাখা হচ্ছে।

ঈদের দিন রোগীদের পরীক্ষা-নিরীক্ষা করাতে কিছুটা বিড়ম্বনায় পড়লেও মঙ্গলবার সকাল থেকে চিকিৎসকরা যথা নিয়মে রোগীদের খোঁজ-খবর নিয়েছেন। ব্যবস্থাপত্র হালনাগাদ করেছেন। তবে ওষুধসহ অনেক কিছুই বাইরে থেকে কিনতে হচ্ছে ডেঙ্গু রোগীদের।তবে হাসপাতাল কর্তৃপক্ষ বলছে সবকিছুরই যথেষ্ট সরবরাহ রয়েছে।গত ১৬ জুলাই থে‌কে মঙ্গলবার (১৩ আগস্ট) সকাল পর্যন্ত ব‌রিশাল মে‌ডিক্যালে মোট ৯১৩ জন ডেঙ্গু রোগী ভ‌র্তি হয়। এরমধ্যে হাসপাতাল থেকে বিদায় নিয়েছেন ৫৮৩ জন এবং মারা গেছে চারজন।

Top