মাত্র ৬ ঘণ্টার ম‌ধ্যে ব‌রিশাল নগ‌রের কোরবানির বর্জ্য অপসারণ করা সম্ভব হ‌য়ে‌ছে ব‌লে দাবি - Alokitobarta
আজ : বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
ভিত্তিহীন অভিযোগ ও অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ: ‘বৈধ পারিবারিক সম্পদকে দুর্নীতি হিসেবে প্রচার... কর্ণফুলী টানেল প্রকল্পের তদন্ত: অনিয়মের কোনো সম্পৃক্ততা না মেলায় তদন্তের আওতায় নেই ড. অনুপম সাহা, জা... কারা অধিদপ্তরের আইন শাখার কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের তাগিদ; নিয়োগ প্রক্রিয়া পর্যালোচ... গণপূর্তের অতিরিক্ত প্রধান প্রকৌশলী কায়কোবাদের বিরুদ্ধে দুর্নীতির লিখিত অভিযোগ; দুদক, মন্ত্রণালয় ও ... সাংবাদিক আগে, নাকি সংগঠন? ১০০ জন প্রকৃত সাংবাদিকই হতে পারে শক্তিশালী প্রেসক্লাব, শত শত সদস্যের ভিড়ে ... মাঠে কাজ নেই, কাগজে শতভাগ বিল! বরিশাল শিক্ষা প্রকৌশলে দুর্নীতির অভিযোগের পাহাড় ‎মহাসড়কের ৩ একর জমি গিলে খাচ্ছেন ওসমান গনি সাংবাদিকদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিতে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদ’-এর গভীর উদ্বেগ; সংসদে আলোচনার মাধ্য... তারেক রহমানের জন্মদিনে বরিশালে ড্যাবের কুরআন খতম ও দোয়া মাহফিল মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের কল্যাণে সহযোগিতা অব্যাহত থাকবে

মাত্র ৬ ঘণ্টার ম‌ধ্যে ব‌রিশাল নগ‌রের কোরবানির বর্জ্য অপসারণ করা সম্ভব হ‌য়ে‌ছে ব‌লে দাবি


রিক্তা আক্তার মালা:মাত্র ৬ ঘণ্টার ম‌ধ্যে ব‌রিশাল নগ‌রের কোরবানির বর্জ্য অপসারণ করা সম্ভব হ‌য়ে‌ছে ব‌লে দাবি করেছে বরিশাল সিটি করপোরেশন (বি‌সি‌সি) কর্তৃপক্ষ।পাশাপা‌শি বর্তমা‌নে নগর থে‌কে গৃহস্থালির নিয়‌মিত বর্জ্য নেওয়ার কাজও শুরু ক‌রেছেন প‌রিচ্ছন্নতাকর্মীরা।ব‌রিশাল সি‌টি কর‌পো‌রেশ‌নের জনসং‌যোগ কর্মকর্তা বেলা‌য়েত হাসান বাবলু জানান,মেয়র সের‌নিয়াবাত সা‌দিক আব্দুল্লাহর নি‌র্দেশনা অনুযায়ী বেলা ২টা থে‌কে ব‌রিশাল নগরের ওয়ার্ডগু‌লো থে‌কে প‌রিচ্ছন্নতাকর্মীরা কোরবা‌নির বর্জ্য নি‌তে কাজ শুরু করেন। রাত ৮টা নাগাদ কোরবা‌নির বর্জ্য নেওয়ার কাজ শেষ হ‌য়ে‌ছে।

ত‌বে এখনও ময়লা নেওয়ার কাজ কর‌ছেন প‌রিচ্ছন্নতাকর্মীরা,যা গৃহস্থালির নিত্য‌দি‌নের ময়লা-আবর্জনা।এগু‌লো অপসারণে প্র‌তি‌দিন রাত ১০টার দি‌কে কাজ শুরু করা হলেও আজ দুই ঘণ্টা আ‌গে শুরু হ‌য়ে‌ছে।বি‌সি‌সির প‌রিচ্ছন্নতা কর্মকর্তা ডা.র‌বিউল ইসলাম বলেন,মেয়‌রের নি‌র্দে‌শে আমরা যতো দ্রুত সম্ভব কোরবানির বর্জ্য নগর থেকে অপসারণ করে‌ছি। নগরের ৩০টি ওয়ার্ডে পশু কোরবানির জন্য ১৪২টি স্থান নির্ধারণ করা হয়েছি‌লো।তিনি বলেন,আমাদের ৩শ’পরিচ্ছন্নতাকর্মী রয়েছে, কোরবানির সময়ে আরো ৬শ’কর্মী যুক্ত করা হয়। যা‌দের দি‌য়ে একযো‌গে পরিচ্ছন্নতা কাজ কা‌রা‌নো হয় নগ‌রে। বিগত সময় থে‌কে ময়লাবহনকারী যানবাহনের সংখ্যাও বাড়ানো হয়ে‌ছে এবার।

Top