এক শিশুর মৃত্যু নিয়ে রহস্যের সৃষ্টি হয়েছে। - Alokitobarta
আজ : বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
ভিত্তিহীন অভিযোগ ও অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ: ‘বৈধ পারিবারিক সম্পদকে দুর্নীতি হিসেবে প্রচার... কর্ণফুলী টানেল প্রকল্পের তদন্ত: অনিয়মের কোনো সম্পৃক্ততা না মেলায় তদন্তের আওতায় নেই ড. অনুপম সাহা, জা... কারা অধিদপ্তরের আইন শাখার কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের তাগিদ; নিয়োগ প্রক্রিয়া পর্যালোচ... গণপূর্তের অতিরিক্ত প্রধান প্রকৌশলী কায়কোবাদের বিরুদ্ধে দুর্নীতির লিখিত অভিযোগ; দুদক, মন্ত্রণালয় ও ... সাংবাদিক আগে, নাকি সংগঠন? ১০০ জন প্রকৃত সাংবাদিকই হতে পারে শক্তিশালী প্রেসক্লাব, শত শত সদস্যের ভিড়ে ... মাঠে কাজ নেই, কাগজে শতভাগ বিল! বরিশাল শিক্ষা প্রকৌশলে দুর্নীতির অভিযোগের পাহাড় ‎মহাসড়কের ৩ একর জমি গিলে খাচ্ছেন ওসমান গনি সাংবাদিকদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিতে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদ’-এর গভীর উদ্বেগ; সংসদে আলোচনার মাধ্য... তারেক রহমানের জন্মদিনে বরিশালে ড্যাবের কুরআন খতম ও দোয়া মাহফিল মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের কল্যাণে সহযোগিতা অব্যাহত থাকবে

এক শিশুর মৃত্যু নিয়ে রহস্যের সৃষ্টি হয়েছে।


আলোকিত বার্তা:বরিশাল নগরের কাউনিয়ায় সাত বছর বয়সী এক শিশুর মৃত্যু নিয়ে রহস্যের সৃষ্টি হয়েছে।শিশুর বাবা ও তার পরিবারের অভিযোগ তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। তবে শিশুটির মা বলছেন দুর্ঘটনা।অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার (১৩ আগস্ট)দুপুরে ময়নাতদন্তের জন্য শিশুটির মরদেহ বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ (শেবাচিমে) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।এরআগে সোমবার (১২ আগস্ট) ঈদের দিন সন্ধ্যায় নগরের উত্তর কাউনিয়া এলাকা থেকে আব্দুল্লাহ সিয়াম নামে একটি শিশুটির মরদেহ উদ্ধার করে পুলিশ।সিয়াম ঝালকাঠির নলছিটি উপজেলার কামদেবপুর গ্রামের আতাহার আলী খানের ছেলে। সিয়াম উত্তর কাউনিয়ায় তার গৃহপরিচারিকা মা আসমা বেগমের সঙ্গে থাকতো।সিয়ামের খালা মনি আক্তার জানান, দাম্পত্য কলহের জেড়ে আতাহার আলী খানের সঙ্গে তার বোন আসমা বেগমের বিবাহ বিচ্ছেদ হয়। পরে আসমা তার ছোট ছেলে সিয়ামকে নিয়ে ফারুক নামের এক ব্যক্তিকে বিয়ে করে কাউনিয়ায় এলাকায় বসবাস করে আসছিলো।

তিনি আরও জানান,সোমবার সিয়ামসহ স্থানীয় তিন শিশু বাড়ির পাশের পুকুরে গোসল করছিলো। এসময় দুই শিশু এসে তাদের জানায় সিয়াম পানিতে ডুবে যাচ্ছে। সঙ্গে সঙ্গে তারা কয়েকজন ছুটে গিয়ে পুকুর থেকে সিয়ামকে উদ্ধার করেন। কিন্তু ততক্ষণে সিয়ামের মৃত্যু হয়।তবে সিয়ামের বাবা আতাহার আলী খান অভিযোগ করেন,পরিকল্পিতভাবে সিয়ামকে হত্যা করা হয়েছে। এর সঙ্গে সিয়ামের মা জড়িত বলে অভিযোগ করেন। এই ঘটনায় আইনি সহায়তার দাবি করেন তিনি।

ববরিশাল নগরের কাউনিয়া থানার পরিদর্শক (তদন্ত) গোলাম কবির জানান, শিশুটির মৃত্যু নিয়ে পাল্টাপাল্টি বক্তব্য পাওয়া গেছে। তাই মৃত্যুর কারণ নিশ্চিত হতে ময়নাতদন্তের জন্য মরদেহ শেবাচিমে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানা যাবে।

Top