ধর্মপ্রাণ মুসলমানরা ঈদুল আজহার নামাজ আদায় শেষে পশু কোরবানি দিয়েছেন। - Alokitobarta
আজ : বৃহস্পতিবার, ১০ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
অবৈধ সম্পদ অর্জন, টেন্ডার বাণিজ্য সহ নানান অভিযোগ রংপুরে নির্বাহী প্রকৌশলী মুসার বিরুদ্ধে গুঠিয়া বিএনপি কার্যালয়ে ডাবল স্ট্যান্ডঃ আ.লীগ নেতাদের আপ্যায়ন, বিএনপি নেতাদের শায়েস্তা রাজউক কর্মকর্তা পলাশ শিকদারকে নিয়ে ষড়যন্ত্র দল-মতের ঊর্ধ্বে চট্টগ্রামবাসীর ঐক্য লন্ডনে ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’-এর ঘোষণা উজিরপুর উপজেলায় এনসিপির আহবায়ক কমিটি ঘোষণা হিজলায় জামায়াতের সুধী সমাবেশ অনুষ্ঠিত মেহেন্দিগঞ্জে জামায়াতের দিনব্যাপী শিক্ষা শিবির অনুষ্ঠিত বাবুগঞ্জে শ্রমিক ইউনিয়ন সদস্যদের মধ্যে আইডি কার্ড বিতরণ পরিত্যক্ত সাবমেরিন ক্যাবল উত্তোলন ঘিরে চাঞ্চল্য, ‘প্রতিরোধ আন্দোলনের’ সংবাদ সম্মেলন পিআইবির ডিজি ফারুক ওয়াসিফের অনিয়ম, দুর্নীতি ও অপসারনের দাবীতে মানববন্ধন7

ধর্মপ্রাণ মুসলমানরা ঈদুল আজহার নামাজ আদায় শেষে পশু কোরবানি দিয়েছেন।


রিক্তা আক্তার মালা:মহান আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় ত্যাগের মহিমায় উদ্ভাসিত হয়ে ধর্মপ্রাণ মুসলমানরা ঈদুল আজহার নামাজ আদায় শেষে পশু কোরবানি দিয়েছেন।সাধ্য অনুযায়ী কেউ একক,আবার কেউ ভাগে পশু (গরু) কিনেছেন কোরবানির জন্য। তবে গোটা বরিশাল জেলায় গরু ও ছাগলের বাহিরে অন্য কোন ধরনের পশু জবাই করার খবর পাওয়া যায়নি।সোমবার (১২ আগস্ট) সকাল ৯টার মধ্যে বরিশাল সিটি করপোরেশনসহ জেলার বেশির ভাগ এলাকায় পশু কোরবানি দেওয়া হয়েছে। পরে চলে মাংস কাটাকাটির কাজ। পেশাদার কসাই, মৌসুমি কসাইয়ের পাশাপাশি অনেকে নিজেরাই তাদের জবাই করা গরু-ছাগলের মাংস কাটাকাটি করেন।

বরিশাল সিটি করপোরেশনের ঘোষিত ১৪২টি নির্দিষ্ট স্থান ছাড়াও নগরের পাড়া, মহল্লার অলিগলিতে এবং বসত বাড়ির সামনেও পশু কোরবানি দিয়েছেন অনেকে। তবে বিগত সময়ের চেয়ে এবার ব্যক্তিগত স্থানের থেকে নির্ধারিত স্থানে পশু জবাই করার প্রতি সাধারণ মানুষের আগ্রহ বেশি ছিল। ফলে কোরবানির পশুর বর্জ্য অপসারণ সহজ হবে বলে জানিয়েছে নগর কর্তৃপক্ষ।বরিশাল সিটি করপোরেশন সূত্রে জানা গেছে, নির্ধারিত স্থানে জবাই করা পশুর বর্জ্য অপসারণের জন্য নয় শতাধিক শ্রমিক দুপুর থেকে কাজ শুরু করেছেন। আর সর্বোচ্চ আট ঘণ্টার মধ্যে নগরের বর্জ্য অপসারণ করা সম্ভব হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ।

বরিশাল সিটির পরিচ্ছন্নতা বিভাগের প্রধান ও ভ্যাটেনারি কর্মকর্তা ডা.রবিউল ইসলাম বলেন,বর্তমান সরকারের নির্দেশনা মোতাবেক নগরবাসীর সুবিধার্থে নির্দিষ্ট স্থানে পশু কোরবানি দেওয়ার জন্য পাঁচ বছর ধরে উৎসাহিত করা হচ্ছে। দিনে দিনে নির্দিষ্ট স্থানে কোরবানির পরিমাণ বাড়ছে।

Top