ডেঙ্গু রোগীর সংখ্যা যেমন কমেছে, তেমনি কমেছে ২৪ ঘণ্টায় ভর্তি রোগীর সংখ্যা। - Alokitobarta
আজ : বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
ভিত্তিহীন অভিযোগ ও অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ: ‘বৈধ পারিবারিক সম্পদকে দুর্নীতি হিসেবে প্রচার... কর্ণফুলী টানেল প্রকল্পের তদন্ত: অনিয়মের কোনো সম্পৃক্ততা না মেলায় তদন্তের আওতায় নেই ড. অনুপম সাহা, জা... কারা অধিদপ্তরের আইন শাখার কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের তাগিদ; নিয়োগ প্রক্রিয়া পর্যালোচ... গণপূর্তের অতিরিক্ত প্রধান প্রকৌশলী কায়কোবাদের বিরুদ্ধে দুর্নীতির লিখিত অভিযোগ; দুদক, মন্ত্রণালয় ও ... সাংবাদিক আগে, নাকি সংগঠন? ১০০ জন প্রকৃত সাংবাদিকই হতে পারে শক্তিশালী প্রেসক্লাব, শত শত সদস্যের ভিড়ে ... মাঠে কাজ নেই, কাগজে শতভাগ বিল! বরিশাল শিক্ষা প্রকৌশলে দুর্নীতির অভিযোগের পাহাড় ‎মহাসড়কের ৩ একর জমি গিলে খাচ্ছেন ওসমান গনি সাংবাদিকদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিতে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদ’-এর গভীর উদ্বেগ; সংসদে আলোচনার মাধ্য... তারেক রহমানের জন্মদিনে বরিশালে ড্যাবের কুরআন খতম ও দোয়া মাহফিল মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের কল্যাণে সহযোগিতা অব্যাহত থাকবে

ডেঙ্গু রোগীর সংখ্যা যেমন কমেছে, তেমনি কমেছে ২৪ ঘণ্টায় ভর্তি রোগীর সংখ্যা।


পাখি আক্তার:বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ (শেবাচিম) হাসপাতালে স্বতন্ত্র ডেঙ্গু ওয়ার্ড চালু করা হয়েছে। হাসপাতালের চারতলায় একটি ওয়ার্ডের সংস্কার কাজ শেষ হওয়ায় সেটিকে ডেঙ্গু ওয়ার্ড হিসেবে ব্যবহার করা হবে।রোববার (১১ আগস্ট) সকালে হাসপাতালের পরিচালক ওয়ার্ডটি পরিদর্শন শেষে সেটিকে আনুষ্ঠানিকভাবে ডেঙ্গু ওয়ার্ড হিসেবে চালুর ঘোষণা দেন।এদিকে রোববার হাসপাতালটিতে ৩১৪ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগী চি‌কিৎসাধীন এবং গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু রোগী ভ‌র্তি হ‌য় ৮০ জন। এ হিসেব অনুযায়ী হাসপাতালে চিকিৎসাধীন ডেঙ্গু রোগীর সংখ্যা যেমন কমেছে, তেমনি কমেছে ২৪ ঘণ্টায় ভর্তি রোগীর সংখ্যা।

হাসপাতা‌লের হিসাব অনুযায়ী,রোববার হাসপাতালটিতে ৩১৪ জন ডেঙ্গু রোগীর মধ্যে ১৭৮ জন পুরুষ, ৭০ জন নারী ও ৫৭ জন শিশু রয়েছে। শনিবার (১০ আগস্ট) ৩৪০ জন, শুক্রবার (০৯ আগস্ট) ২৭৫ জন, বৃহস্পতিবার(০৮ আগস্ট) ২৫৭ জন এবং বুধবার (০৭ আগস্ট) ২৩৬ জন রোগী চিকিৎসাধীন ছিলেন। আর এরআগে এ রোগীর সংখ্যা আরও কম ছিল।

হাসপাতা‌লের হিসাব অনুযায়ী,গত ২৪ ঘণ্টায় ভর্তি হওয়া মোট ডেঙ্গু জ্বরে আক্রান্ত ৮০ জন রোগীর মধ্যে পুরুষ ৪৭ জন, নারী ২১ জন ও শিশু ১২ জন রয়েছেন। আর আগের দিন ২৪ ঘন্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগীর ভর্তির সংখ্যা ছিল ৯৮ জন।অপরদিকে ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ১০৬ জন রোগী। তবে এটিকে স্বাভাবিক বলছেন চিকিৎসকরা।এদিকে গতকাল শনিবারে হাসপাতাল ত্যাগ বা বিদায়ের সংখ্যা ছিল ৩৩ জন এবং শুক্রবারে গিয়েছিল ৬৬ জন।

গত ১৬ জুলাই থে‌কে রোববার (১১ আগস্ট) সকাল পর্যন্ত ব‌রিশাল মে‌ডিক্যালে মোট ৭৮২ জন ডেঙ্গু রোগী ভ‌র্তি হয়ে। এরমধ্যে হাসপাতাল থেকে বিদায় নিয়েছেন ৪৬৮ জন এবং মৃত্যু হয় চারজনের।হাসপাতালের পরিচালক ডা.বাকির হোসেন বলেন,ঈদের আগ মুহূর্তে রোগীর সংখ্যা বাড়াটা শঙ্কার।কারণ এখন মানুষ গ্রামের বাড়িতে ফিরছে আর রোগীর সংখ্যাও বাড়ছে। তবে আমরা আগাম সব ধরনের প্রস্তুতি নিয়ে রেখেছি। আশাকরি, চিকিৎসা কার্যক্রম ব্যাহত হবে না।

Top