প্যাডেল বোট সংযোজন দুর্গাসাগর দীঘিতে - Alokitobarta
আজ : বৃহস্পতিবার, ১০ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
অবৈধ সম্পদ অর্জন, টেন্ডার বাণিজ্য সহ নানান অভিযোগ রংপুরে নির্বাহী প্রকৌশলী মুসার বিরুদ্ধে গুঠিয়া বিএনপি কার্যালয়ে ডাবল স্ট্যান্ডঃ আ.লীগ নেতাদের আপ্যায়ন, বিএনপি নেতাদের শায়েস্তা রাজউক কর্মকর্তা পলাশ শিকদারকে নিয়ে ষড়যন্ত্র দল-মতের ঊর্ধ্বে চট্টগ্রামবাসীর ঐক্য লন্ডনে ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’-এর ঘোষণা উজিরপুর উপজেলায় এনসিপির আহবায়ক কমিটি ঘোষণা হিজলায় জামায়াতের সুধী সমাবেশ অনুষ্ঠিত মেহেন্দিগঞ্জে জামায়াতের দিনব্যাপী শিক্ষা শিবির অনুষ্ঠিত বাবুগঞ্জে শ্রমিক ইউনিয়ন সদস্যদের মধ্যে আইডি কার্ড বিতরণ পরিত্যক্ত সাবমেরিন ক্যাবল উত্তোলন ঘিরে চাঞ্চল্য, ‘প্রতিরোধ আন্দোলনের’ সংবাদ সম্মেলন পিআইবির ডিজি ফারুক ওয়াসিফের অনিয়ম, দুর্নীতি ও অপসারনের দাবীতে মানববন্ধন7

প্যাডেল বোট সংযোজন দুর্গাসাগর দীঘিতে


পাখি আক্তার:বরিশালের বাবুগঞ্জ উপজেলাধীন ঐতিহ্যবাহী দুর্গাসাগর দীঘিতে দর্শনার্থীদের জন্য প্যাডেল বোট সংযোজন করা হয়েছে। পাশাপাশি দীঘির ঘাটলা চত্বর সংস্কারসহ টাইলস স্থাপন ও বটমূলের সৌন্দর্যবর্ধন কাজের উদ্বোধন করা হয়েছে।শনিবার (১০ আগস্ট) দুপুরে এর উদ্বোধন করেন বরিশালের জেলা প্রশাসক এস এম অজিয়র রহমান।জেলা প্রশাসক দুর্গাসাগরকে পর্যটকদের আকর্ষণীয় করতে বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করেন। পাশাপাশি নতুনভাবে আরও একটি পিকনিক স্পট করার জন্য স্থান নির্বাচন করেন এবং ঈদের পরেই বিভিন্ন উন্নয়ন কাজ শুরু করা হবে বলে তিনি জানান।

এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শহিদুল ইসলাম,বরিশাল জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মো.হোসেন চৌধুরী,জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ড.মো.নূরুল আলম,বাবুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুজিত হালদার, সহকারী কমিশনার (ভূমি) নুসরাত জাহান খান, নির্বাহী ম্যাজিস্ট্রেট সুব্রত বিশ্বাস দাস,মৎস্য কর্মকর্তা (হিলসা) বিমল চন্দ্র দাস, দুর্গাসাগর নাজির মো.সাইদুল ইসলামসহ বিভিন্ন অতিথিরা।দর্শনার্থীদের জন্য দু’টি প্যাডেল বোট সংযোজন ছাড়াও এখানে হরিণ, হাঁস,পাখিসহ নানান প্রাণীর বিচরণ ঘটানো হয়েছে।

Top