ডেঙ্গু সচেতনতায় লিফলেট বিতরণ,বরিশালে পশুর হাটে নজরদারি - Alokitobarta
আজ : বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
ভিত্তিহীন অভিযোগ ও অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ: ‘বৈধ পারিবারিক সম্পদকে দুর্নীতি হিসেবে প্রচার... কর্ণফুলী টানেল প্রকল্পের তদন্ত: অনিয়মের কোনো সম্পৃক্ততা না মেলায় তদন্তের আওতায় নেই ড. অনুপম সাহা, জা... কারা অধিদপ্তরের আইন শাখার কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের তাগিদ; নিয়োগ প্রক্রিয়া পর্যালোচ... গণপূর্তের অতিরিক্ত প্রধান প্রকৌশলী কায়কোবাদের বিরুদ্ধে দুর্নীতির লিখিত অভিযোগ; দুদক, মন্ত্রণালয় ও ... সাংবাদিক আগে, নাকি সংগঠন? ১০০ জন প্রকৃত সাংবাদিকই হতে পারে শক্তিশালী প্রেসক্লাব, শত শত সদস্যের ভিড়ে ... মাঠে কাজ নেই, কাগজে শতভাগ বিল! বরিশাল শিক্ষা প্রকৌশলে দুর্নীতির অভিযোগের পাহাড় ‎মহাসড়কের ৩ একর জমি গিলে খাচ্ছেন ওসমান গনি সাংবাদিকদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিতে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদ’-এর গভীর উদ্বেগ; সংসদে আলোচনার মাধ্য... তারেক রহমানের জন্মদিনে বরিশালে ড্যাবের কুরআন খতম ও দোয়া মাহফিল মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের কল্যাণে সহযোগিতা অব্যাহত থাকবে

ডেঙ্গু সচেতনতায় লিফলেট বিতরণ,বরিশালে পশুর হাটে নজরদারি


রিক্তা আক্তার মালা:পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বরিশালের বিভিন্ন পশুর হাটে জেলা ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নজরদারি করা হচ্ছে। যাচাই করে দেখা হচ্ছে হাটগুলোতে ক্ষতিকর হরমোন ব্যবহার করে মোটাতাজা করা ও রোগাক্রান্ত গরু আনা হয়েছে কিনা। একইসঙ্গে জেলার বিভিন্ন জায়গায় ডেঙ্গু সচেতনতায় লিফলেটও বিতরণ করা হয়েছে।শনিবার (১০ আগস্ট) সকাল থেকে দুপুর পর্যন্ত গৌরনদী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফারিহা তানজিনের নেতৃত্বে উপজেলার মাহিলাড়া ও সরিকল এলাকার দু’টি অস্থায়ী গরুর হাট পরিদর্শন করেন জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তারা।

জানা যায়,উপজেলার বিল্বগ্রাম এলাকায় অভিযান চালিয়ে একটি অবৈধ গরুর হাট উচ্ছেদ করা হয়।এসময় ভেটোনারি সার্জন ডা. মাসুম বিল্লাহসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।ডেঙ্গু সচেতনতায় লিফলেট বিতরণএদিকে প্রশাসন হাটে নজরদারির পাশাপাশি ডেঙ্গু বিষয়ক সচেতনতা এবং মশক নিধনে পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান অব্যাহত রেখেছে। এদিন জেলা প্রশাসনের উদ্যোগে বরিশালের বিভিন্ন স্থানে ডেঙ্গু সচেতনতায় লিফলেট বিতরণ করা হয়। এসব কর্মসূচিতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক এস এম অজিয়র রহমান।এসময় জেলা প্রশাসক ডেঙ্গু জ্বর থেকে বাঁচতে মশক নিধন ও মশার বংশ বিস্তার রোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যাহত রাখার পাশাপাশি সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান।

Top