ডেঙ্গু আক্রান্ত শিশুর মৃত্যু শেবা‌চিমে চিকিৎসাধীন - Alokitobarta
আজ : বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
ভিত্তিহীন অভিযোগ ও অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ: ‘বৈধ পারিবারিক সম্পদকে দুর্নীতি হিসেবে প্রচার... কর্ণফুলী টানেল প্রকল্পের তদন্ত: অনিয়মের কোনো সম্পৃক্ততা না মেলায় তদন্তের আওতায় নেই ড. অনুপম সাহা, জা... কারা অধিদপ্তরের আইন শাখার কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের তাগিদ; নিয়োগ প্রক্রিয়া পর্যালোচ... গণপূর্তের অতিরিক্ত প্রধান প্রকৌশলী কায়কোবাদের বিরুদ্ধে দুর্নীতির লিখিত অভিযোগ; দুদক, মন্ত্রণালয় ও ... সাংবাদিক আগে, নাকি সংগঠন? ১০০ জন প্রকৃত সাংবাদিকই হতে পারে শক্তিশালী প্রেসক্লাব, শত শত সদস্যের ভিড়ে ... মাঠে কাজ নেই, কাগজে শতভাগ বিল! বরিশাল শিক্ষা প্রকৌশলে দুর্নীতির অভিযোগের পাহাড় ‎মহাসড়কের ৩ একর জমি গিলে খাচ্ছেন ওসমান গনি সাংবাদিকদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিতে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদ’-এর গভীর উদ্বেগ; সংসদে আলোচনার মাধ্য... তারেক রহমানের জন্মদিনে বরিশালে ড্যাবের কুরআন খতম ও দোয়া মাহফিল মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের কল্যাণে সহযোগিতা অব্যাহত থাকবে

ডেঙ্গু আক্রান্ত শিশুর মৃত্যু শেবা‌চিমে চিকিৎসাধীন


রিক্তা আক্তার মালা:ডেঙ্গু জ্ব‌রে আক্রান্ত হয়ে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ (শেবাচিম) হাসপাতালে চিকিৎসাধীন রুশা (১০) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।শনিবার (১০ আগস্ট) দুপুর দেড়টায় বিষয়‌টি নিশ্চিত করেন হাসপাতা‌লের প‌রিচালক ডা.বা‌কির হো‌সেন।রুশা ঝালকা‌ঠি জেলার রাজাপুর উপ‌জেলার জীবনদাশকাঠি এলাকার রুহুল আ‌মি‌নের মেয়ে। পরিবারের সঙ্গে ঢাকার মোহাম্মদপুর থানাধীন এলাকায় বসবাস করতো। সে লালমাটিয়াস্থ ওয়াইডব্লিউসিএ স্কুলের চতুর্থ শ্রেণির ছাত্রী ছিল।হাসপাতাল সূত্রে জানা যায়, শুক্রবার রাত ৮টার দিকে মুমূর্ষু অবস্থায় রুশাকে হাসপাতালের শিশু ওয়ার্ডে ভর্তি করা হয়। পরে রাতেই তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রেফার করা হলে সেখানেই তার মৃত্যু হয়।

আইসিইউ’র চিকিৎসকরা জানান, শিশুটি পাঁচ দিন আগেই ঢাকায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়। সেখানেই চিকিৎসা নেওয়ার পর সুস্থ অনুভব করলে বৃহস্পতিবার (৮ আগস্ট) তাকে ঝালকাঠির রাজাপুরে গ্রামের বাড়িতে আনা হয়। এরপর সেখানে পুনরায় অসুস্থ বোধ করলে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। পরে সেখানকার চিকিৎসকরা তাকে শেবাচিম হাসপাতালে পাঠায়।চিকিৎসকরা আরও জানান, দীর্ঘ সময়ের বাস যাত্রায় শিশুটির পানি শূন্যতা দেখা দিলেও সে পর্যাপ্ত পানি পান করেনি। এমনকি বমিও হয় তার। এতে দ্রুতই রক্তে প্লাটিলেটের পরিমাণ কমে যায়। একপর্যায়ে সে ডেঙ্গু শকে চলে যায়।

এদিকে স্বজনরা জানিয়েছে, অসুস্থ অবস্থায় শিশু রুশাকে নিয়ে রাজাপুর হাসপাতালে যাওয়া হয়। সেখানে পরীক্ষার ব্যবস্থা না থাকায় তাকে শেবাচিম হাসপাতালে পাঠানো হয়। কিন্তু শেবাচিম হাসপাতালে আসার পর জায়গা সংকট দেখে তাকে বেসরকারি রাহাত আনোয়ার হাসপাতালে ভর্তি করানো হয়। সেখান থেকে পুনরায় শেবাচিম হাসপাতালে পাঠানো হয়।শেবাচিম হাসপাতালের পরিচালক জানান, এ রোগী ঢাকায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছিল। সেখা‌নে চি‌কিৎসা নি‌য়েই গ্রা‌মের বা‌ড়ি‌তে আ‌সে। প‌রে শা‌রিরীক অবস্থা খারাপ হ‌লে শুক্রবার রাত ৯টায় শেবা‌চিম হাসপাতা‌লে ভ‌র্তি হয়। পরবর্তীতে শনিবার সকালেই হাসপাতালে চিকিৎসাধীন তার মৃত্যু হয়।এ ‌নি‌য়ে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে শেবাচিম হাসপাতা‌লে চারজন রোগীর মৃত্যু হলো।

Top