বেনাপোল পাঁচভুলোট গ্রাম থেকে ৬টি তাজা হাতবোমা উদ্ধার - Alokitobarta
আজ : বৃহস্পতিবার, ১০ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
অবৈধ সম্পদ অর্জন, টেন্ডার বাণিজ্য সহ নানান অভিযোগ রংপুরে নির্বাহী প্রকৌশলী মুসার বিরুদ্ধে গুঠিয়া বিএনপি কার্যালয়ে ডাবল স্ট্যান্ডঃ আ.লীগ নেতাদের আপ্যায়ন, বিএনপি নেতাদের শায়েস্তা রাজউক কর্মকর্তা পলাশ শিকদারকে নিয়ে ষড়যন্ত্র দল-মতের ঊর্ধ্বে চট্টগ্রামবাসীর ঐক্য লন্ডনে ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’-এর ঘোষণা উজিরপুর উপজেলায় এনসিপির আহবায়ক কমিটি ঘোষণা হিজলায় জামায়াতের সুধী সমাবেশ অনুষ্ঠিত মেহেন্দিগঞ্জে জামায়াতের দিনব্যাপী শিক্ষা শিবির অনুষ্ঠিত বাবুগঞ্জে শ্রমিক ইউনিয়ন সদস্যদের মধ্যে আইডি কার্ড বিতরণ পরিত্যক্ত সাবমেরিন ক্যাবল উত্তোলন ঘিরে চাঞ্চল্য, ‘প্রতিরোধ আন্দোলনের’ সংবাদ সম্মেলন পিআইবির ডিজি ফারুক ওয়াসিফের অনিয়ম, দুর্নীতি ও অপসারনের দাবীতে মানববন্ধন7

বেনাপোল পাঁচভুলোট গ্রাম থেকে ৬টি তাজা হাতবোমা উদ্ধার


মোঃ সাগর হোসেন,বেনাপোল(যশোর)প্রতিনিধি: যশোরের বেনাপোল সীমান্ত থেকে ৬ টি তাজা হাতবোমা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। তবে এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি বিজিবি।শুক্রবার (৯ আগস্ট) দুপুরে বেনাপোল সীমান্তের পাঁচভুলোট গ্রাম থেকে বিজিবি ২১ ব্যাটালিয়নের সদস্যরা হাতবোমাগুলো উদ্ধার করেন।

বিজিবি জানায়,গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়,সন্ত্রাসী কার্যকলাপের উদ্দেশ্যে সীমান্ত পিলার ১৭/৭ এস এর ১০২ আর পিলার থেকে বাংলাদেশের ৫০০ গজ অভ্যন্তরে মেহেদি হাসান নামে এক ব্যক্তির রান্নাঘরে বেশ কয়েকটি হাতবোমা সংরক্ষিত আছে। এমন খবরে বিজিবি সদস্যরা অভিযান চালিয়ে সেখান থেকে ৬টি হাতবোমা উদ্ধার করেন। অভিযানের খবর পেয়ে তার আগেই সন্ত্রাসীরা পালিয়ে যায়।অভিযুক্ত মেহেদি হাসান যশোরের শার্শা উপজেলার পাঁচভুলোট গ্রামের খোরশেদ আলমের ছেলে।খুলনা ২১ ব্যাটালিয়ন বিজিবির ভারপ্রাপ্ত অধিনায়ক সৈয়দ সোহেল আহম্মেদ বলেন, এ ব্যাপারে শার্শা থানায় মামলার প্রস্তুতি চলছে। উদ্ধারকৃত হাতবোমা ৬ টি পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে।

Top