চেয়ারম্যান মিজানের বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল - Alokitobarta
আজ : বৃহস্পতিবার, ১০ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
অবৈধ সম্পদ অর্জন, টেন্ডার বাণিজ্য সহ নানান অভিযোগ রংপুরে নির্বাহী প্রকৌশলী মুসার বিরুদ্ধে গুঠিয়া বিএনপি কার্যালয়ে ডাবল স্ট্যান্ডঃ আ.লীগ নেতাদের আপ্যায়ন, বিএনপি নেতাদের শায়েস্তা রাজউক কর্মকর্তা পলাশ শিকদারকে নিয়ে ষড়যন্ত্র দল-মতের ঊর্ধ্বে চট্টগ্রামবাসীর ঐক্য লন্ডনে ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’-এর ঘোষণা উজিরপুর উপজেলায় এনসিপির আহবায়ক কমিটি ঘোষণা হিজলায় জামায়াতের সুধী সমাবেশ অনুষ্ঠিত মেহেন্দিগঞ্জে জামায়াতের দিনব্যাপী শিক্ষা শিবির অনুষ্ঠিত বাবুগঞ্জে শ্রমিক ইউনিয়ন সদস্যদের মধ্যে আইডি কার্ড বিতরণ পরিত্যক্ত সাবমেরিন ক্যাবল উত্তোলন ঘিরে চাঞ্চল্য, ‘প্রতিরোধ আন্দোলনের’ সংবাদ সম্মেলন পিআইবির ডিজি ফারুক ওয়াসিফের অনিয়ম, দুর্নীতি ও অপসারনের দাবীতে মানববন্ধন7

চেয়ারম্যান মিজানের বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল


মোঃ সাগর হোসেন,বেনাপোল(যশোর)প্রতিনিধি:বয়স্ক ভাতা বাণিজ্যের প্রতিবাদে যশোরের শার্শা উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের চেয়ার ম্যান মিজানুর রহমানের বিরুদ্ধে মানব বন্ধন ও বিক্ষোভ মিছিলের কর্মসুচী পালন করেছে বাহাদুরপুর ইউনিয়ন এলাকাবাসী।

শুক্রবার(৯ই আগষ্ট) বিকালে বাহাদুরপুর ইউনিয়নের বোয়ালিয়া বাজারে প্রধান সড়কে ঘন্টাকাল ব্যাপী এ মানব বন্ধন ও বিক্ষোভ মিছিল কর্মসুচী পালন করে। এ সময় মানববন্ধনে উপস্থিত ছিলেন,বাহাদুরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি ওয়াহাব মোড়ল, বাহাদুরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি নেয়ামত আলী, বাহাদুরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি শাহাজান আলী(সাবেক মেম্বার )ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহজাহান মোড়ল,বাহাদুরপুর ইউনিয়নের যুবলীগের সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম বিশ্বাস,বাহাদুরপুর ইউনিয়ন যুবলীগের সদস্য ইকবাল হোসেন,জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সহ-সভাপতি আব্দুল আল মামুন রাজু মানববন্ধনে অংশগ্রহণকারী এলাকাবাসীরা একই সুরে বলেন বাহাদুরপুর ইউনিয়নের চেয়ারম্যান মিজানুর রহমান এর আগেও এরকম অপরাধ করে পার পেয়ে গেছে, কিন্তু আমরা কোন প্রতিবাদ করিনি এখন যখন বয়স্ক ভাতা থেকে কমিশনের বাণিজ্য নামে প্রত্যেকের কাছ থেকে এক হাজার দুইশত টাকা করে আদায় করেছে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই,অবিলম্বে বাহাদুরপুর ইউনিয়ন থেকে মিজানুর রহমানকে বহিষ্কারের আবেদন জানাই ,স্থানীয় মন্ত্রণালয় ও শার্শা উপজেলা প্রশাসন কর্তৃক তার উপযুক্ত শাস্তি দাবি করেন এলাকাবাসী।

Top