দিন দিন ডেঙ্গুজ্বরে আক্রান্ত রোগীর ভর্তির সংখ্যা বেড়েই চলছে। - Alokitobarta
আজ : বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
ভিত্তিহীন অভিযোগ ও অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ: ‘বৈধ পারিবারিক সম্পদকে দুর্নীতি হিসেবে প্রচার... কর্ণফুলী টানেল প্রকল্পের তদন্ত: অনিয়মের কোনো সম্পৃক্ততা না মেলায় তদন্তের আওতায় নেই ড. অনুপম সাহা, জা... কারা অধিদপ্তরের আইন শাখার কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের তাগিদ; নিয়োগ প্রক্রিয়া পর্যালোচ... গণপূর্তের অতিরিক্ত প্রধান প্রকৌশলী কায়কোবাদের বিরুদ্ধে দুর্নীতির লিখিত অভিযোগ; দুদক, মন্ত্রণালয় ও ... সাংবাদিক আগে, নাকি সংগঠন? ১০০ জন প্রকৃত সাংবাদিকই হতে পারে শক্তিশালী প্রেসক্লাব, শত শত সদস্যের ভিড়ে ... মাঠে কাজ নেই, কাগজে শতভাগ বিল! বরিশাল শিক্ষা প্রকৌশলে দুর্নীতির অভিযোগের পাহাড় ‎মহাসড়কের ৩ একর জমি গিলে খাচ্ছেন ওসমান গনি সাংবাদিকদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিতে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদ’-এর গভীর উদ্বেগ; সংসদে আলোচনার মাধ্য... তারেক রহমানের জন্মদিনে বরিশালে ড্যাবের কুরআন খতম ও দোয়া মাহফিল মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের কল্যাণে সহযোগিতা অব্যাহত থাকবে

দিন দিন ডেঙ্গুজ্বরে আক্রান্ত রোগীর ভর্তির সংখ্যা বেড়েই চলছে।


পাখি আক্তার:বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ (শেবা‌চিম) হাসপাতালে দিন দিন ডেঙ্গুজ্বরে আক্রান্ত রোগীর ভর্তির সংখ্যা বেড়েই চলছে। আর ভর্তি হওয়া রোগীর মধ্যে অধিকাংশই ঢাকা থেকে আক্রান্ত হয়ে বরিশালে এসেছেন বলে জানিয়েছেন হাসপাতালের পরিচালক ডা. বাকির হোসেন।শুক্রবার (৯ আগস্ট) হাসপাতালটিতে ২৭৫ জন ডেঙ্গু রোগী চি‌কিৎসাধীন। বৃহস্পতিবার (৮ আগস্ট) এ সংখ্যা ছিল ২৫৭ জন ও বুধবার (৭ আগস্ট) ছিল ২৩৬ জন।

হাসপাতালের হিসেব অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুজ্বরে আক্রান্ত রোগী ভ‌র্তি হয়েছেন ৮৪ জন। ডেঙ্গুজ্বরের প্রভাব শুরু হওয়ার পর ২৪ ঘণ্টায় এ হাসপাতালে ভর্তি হওয়া রোগীর মধ্যে সর্বোচ্চ সংখ্যা এটি। এর আগের দিন ২৪ ঘণ্টায় ডেঙ্গুজ্বরে আক্রান্ত রোগীর ভর্তির সংখ্যা ছিল ৭৪ জন।

গত ২৪ ঘণ্টায় ভর্তি হওয়া মোট ডেঙ্গুজ্বরে আক্রান্ত রোগীর মধ্যে পুরুষ ৫১ জন, নারী ২২ জন ও শিশু ১১ জন রয়েছে। এদিকে,চি‌কিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার দিনগত রাতে এ হাসপাতালে ডেঙ্গুজ্বরে আক্রান্ত এক রোগীর মৃত্যু হয়েছে। মৃত ম‌জিবর রহমানের বাড়ি বরগুনা সদরের চর কলোনী এলাকায়।অপরদিকে ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ৬৬ জন রোগী। যার মধ্যে ৫১ জন পুরুষ, ১২ জন নারী ও ৩ জন শিশু রয়েছে।গত ১৬ জুলাই থেকে ৯ আগস্ট সকাল পর্যন্ত ব‌রিশাল মে‌ডিক্যালে ৬০৪ জন ডেঙ্গুজ্বরে আক্রান্ত রোগী ভ‌র্তি হয়েছেন। যার মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ৩২৯ জন এবং দু’জনের মৃত্যু হয়েছে।

Top