বরিশাল নগরে অভিযান চালিয়ে ইয়াবাসহ এক দম্পতিকে আটক করেছে পুলিশ। - Alokitobarta
আজ : বৃহস্পতিবার, ১০ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
অবৈধ সম্পদ অর্জন, টেন্ডার বাণিজ্য সহ নানান অভিযোগ রংপুরে নির্বাহী প্রকৌশলী মুসার বিরুদ্ধে গুঠিয়া বিএনপি কার্যালয়ে ডাবল স্ট্যান্ডঃ আ.লীগ নেতাদের আপ্যায়ন, বিএনপি নেতাদের শায়েস্তা রাজউক কর্মকর্তা পলাশ শিকদারকে নিয়ে ষড়যন্ত্র দল-মতের ঊর্ধ্বে চট্টগ্রামবাসীর ঐক্য লন্ডনে ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’-এর ঘোষণা উজিরপুর উপজেলায় এনসিপির আহবায়ক কমিটি ঘোষণা হিজলায় জামায়াতের সুধী সমাবেশ অনুষ্ঠিত মেহেন্দিগঞ্জে জামায়াতের দিনব্যাপী শিক্ষা শিবির অনুষ্ঠিত বাবুগঞ্জে শ্রমিক ইউনিয়ন সদস্যদের মধ্যে আইডি কার্ড বিতরণ পরিত্যক্ত সাবমেরিন ক্যাবল উত্তোলন ঘিরে চাঞ্চল্য, ‘প্রতিরোধ আন্দোলনের’ সংবাদ সম্মেলন পিআইবির ডিজি ফারুক ওয়াসিফের অনিয়ম, দুর্নীতি ও অপসারনের দাবীতে মানববন্ধন7

বরিশাল নগরে অভিযান চালিয়ে ইয়াবাসহ এক দম্পতিকে আটক করেছে পুলিশ।


রিক্তা আক্তার মালা:বরিশাল নগরে অভিযান চালিয়ে ইয়াবাসহ এক দম্পতিকে আটক করেছে পুলিশ।বৃহস্পতিবার (৮ আগস্ট) দিনগত রাতে পৃথক স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।আটক দু’জন হলেন- পিরোজপুরের নেছারাবাদ উপজেলার সোহাগদল গ্রামের মৃত নূর মোহাম্মদ সরদারের ছেলে মো. রফিকুল ইসলাম সরদার (৪৯) ও তার স্ত্রী মাহমুদা বেগম (৩৮)। এরা দু’জন বরিশাল নগরের রূপাতলী ডা. মনির সড়কের একটি বাসায় ভাড়া থাকতেন।

বরিশাল মহানগর পুলিশের উপ-কমিশনার (উত্তর) মোক্তার হোসেন জানান,গোপন সংবাদের ভিত্তিতে কাউ‌নিয়া থানা পুলিশের একটি দল নগরের খালপাড় ও খাজেরা খাতুন সড়কে সংযোগস্থলে অভিযান চালায়। এ সময় ৫শ’ পিস ইয়াবাসহ মাদক কারবারি রফিকুলকে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্যানুযায়ী নগরের রূপাতলীতে তার ভাড়া বাসায় তল্লাশি চালিয়ে আরও ১ হাজার ৬৪৫ পিস ইয়াবাসহ রফিকুলের স্ত্রী মাহমুদাকে আটক করা হয়।এ সময় তাদের কাছ থেকে পাঁচটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে বলেও জানান পুলিশের উপ-কমিশনার মোক্তার।

Top