মির্জাগঞ্জে ভিজিএফের চাল ওজনে কম দেয়ায় আওয়ামীলীগ নেতাকে শারীরিক ভাবে লাঞ্চিত - Alokitobarta
আজ : বুধবার, ৯ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
গুঠিয়া বিএনপি কার্যালয়ে ডাবল স্ট্যান্ডঃ আ.লীগ নেতাদের আপ্যায়ন, বিএনপি নেতাদের শায়েস্তা রাজউক কর্মকর্তা পলাশ শিকদারকে নিয়ে ষড়যন্ত্র দল-মতের ঊর্ধ্বে চট্টগ্রামবাসীর ঐক্য লন্ডনে ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’-এর ঘোষণা উজিরপুর উপজেলায় এনসিপির আহবায়ক কমিটি ঘোষণা হিজলায় জামায়াতের সুধী সমাবেশ অনুষ্ঠিত মেহেন্দিগঞ্জে জামায়াতের দিনব্যাপী শিক্ষা শিবির অনুষ্ঠিত বাবুগঞ্জে শ্রমিক ইউনিয়ন সদস্যদের মধ্যে আইডি কার্ড বিতরণ পরিত্যক্ত সাবমেরিন ক্যাবল উত্তোলন ঘিরে চাঞ্চল্য, ‘প্রতিরোধ আন্দোলনের’ সংবাদ সম্মেলন পিআইবির ডিজি ফারুক ওয়াসিফের অনিয়ম, দুর্নীতি ও অপসারনের দাবীতে মানববন্ধন7 বানারীপাড়ায় বিএনপি নেতার জামায়াতে ইসলামীতে যোগদান

মির্জাগঞ্জে ভিজিএফের চাল ওজনে কম দেয়ায় আওয়ামীলীগ নেতাকে শারীরিক ভাবে লাঞ্চিত


মির্জাগঞ্জ(পটুয়াখালী)প্রতিনিধি:পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার মির্জাগঞ্জ ইউনিয়নের ভিজিএফের চালবিতরন অনিয়মের কারনে ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক আবদুলসত্তার হাওলাদার সুবিধাবোগীদের হাতে শারীরিক ভাবে লাঞ্চিত হয়েছেন।ঘটনাটি ঘটেছে গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলার সুবিদখালীগোডাইনের সামনে।ইউপি চেয়ারম্যানের তাঁর বরাদ্ধ থেকে ইউনিয়ন আওয়ামীলীকে ১৫০টি নাম দেন।পত্যেককে ১৫ কেজি করে চাল দেযার কথাথাকলেও দেওয়া হয়েছে ১১ থেকে ১২ কেজি করে। জানা গেছে, উপজেলারমির্জাগঞ্জ ইউনিয়নে গতকাল বৃহস্পতিবার সকাল থেকে সুবিধাভোগীদেরমধ্যে ভিজিএফের চাল বিতরনরে কার্যক্রম শুরু হয়। এই ইউনিয়নে মোট ১হাজার ৪৪৪ জনকে চাল দেওয়া হয়। সকাল এগারোটার পর থেকেই দেখা যায়উপজেলা সদরস্থ সুবিদখালী গোডাইনের সামনে সারিবদ্ধভাবে নারী-পুরুষেরসারি। তাঁরা ভিজিএফের চাল নিতে এসেছেন। সুবিধাভোগী মোঃ দীনইসলাম ও জিল্লু রহমান বলেন, চাল গোডাইন থেকে নামানো পরে ইউনিয়নআওয়ামীলীগ সাধারন সম্পাদক আবদুল সত্তার হাওলাদার ৪ জনসুবিধাভোগীদেরকে ৫০ কেজির এক বস্তা চাল নিতে বলেন। আওয়ামীলীগনেতা একত্রে চাল নেয়ার কথা বললে তাঁরা ক্ষিপ্ত হয়ে তাকে পিটিয়ে শারিরিকভাবে লাঞ্চিত করেন। মনোহরখালী গ্রামের মিঠু হাওলাদার বলেন,১৫ কেজি চালদেয়ার কথা থাকলেও দেওয়া হয় ১২ কেজি করে। কারন ৫০ কেজির চালের বস্তায়ঘারতি থাকে।

মির্জাগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ্যাডভোকেট মোঃমনিরুল ইসলাম লিটন সিকদার চাল বিতরন কম দেয়ার কথা অস্বীকার করেবলেন,আমরা চাল সঠিক ভাবে বিতরন করেছি। গুদাম থেকে আনার সময়ে চালেরকিছু ঘাটতি হয়। চাল বিতরনের সময়ে আওয়ামীলীগ নেতার সাথেসুবিধাভোগীদের মধ্যে ভুল বোঝাবুঝি হয়েছে। তবে আর কিছু না। নামপ্রকাশে একাধিক ইউপি সদস্যরা বলেন,ইউপি চেয়ারম্যান তাঁর বরাদ্ধেরভিজিএফের চালের নামের তালিকা থেকে ১৫০টি নাম দেন ইউনিয়নআওয়ামীলীগকে। কিন্তু গত ঈদের সময়েও ইউনিয়ন আওয়ামীলী সাধারনসম্পাদক আবদুল সত্তার হাওলদার চাল বিতরন অনিয়ম করেছেন। ফলে এবারও সেঅনিয়ম করলে সুবিধাভোগীরা তাকে লাঞ্চিত করে। মির্জাগঞ্জ ইউনিয়নআওয়ামীলীগ সাধারন সম্পাদক আবদুল সত্তার হাওলাদার বলেন, চাল বিতরননিয়ে কিছু হয়নি। তবে দলের কিছু লোকজনকে আগে নিবে তা নিয়েএকটু ঠেলাঠেলি হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার মোঃ সরোয়ারহোসেন বলেন, ভিজিএফের চাল ওজনে কম দেয়ার কোন সুযোগ নেই। এরকমতো হওয়ার কথা নয়।

Top