বিসিসি ৯ শ্রমিকের পরিবারকে আর্থিক সহায়তা
রিক্তা আক্তার মালা:চাকরিরত অবস্থায় মারা যাওয়া বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) ৯ শ্রমিকের পরিবারকে আর্থিক সহায়তা দেওয়া হয়েছেপরিবারের পক্ষ থেকে আবেদনের পরিপ্রেক্ষিতে বিসিসি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহর নির্দেশে বৃহস্পতিবার (৮ আগস্ট) বেলা ১১টার দিকে ৬ শ্রমিক ও ৩ ঝাড়ুদারের পরিবারের সদস্যদের হাতে এ অনুদান তুলে দেন প্রধান নির্বাহী কর্মকর্তা ইসরাইল হোসেন।
যার মধ্যে মৃত জয়নাল সরদারের (শ্রমিক) পক্ষে তার দুই স্ত্রী আবেদন করলে, তাদের সমবন্টন অর্থাৎ অনুদানের ১ লাখ টাকা দু’ভাগে ৫০ হাজার টাকা করে উভয়কে বুঝিয়ে দেওয়া হয়। একইভাবে মৃত মো তৈয়ব আলী সিকদারের (শ্রমিক) পক্ষে তার দুই ছেলে আবেদন করলে, তাদেরও সমবন্টন করে আর্থিক অনুদানের টাকা বুঝিয়ে দেওয়া হয়।
এছাড়া শ্রমিক পদে মৃত মো হানিফ, রুনু বেগম, জাহাঙ্গীর সরদার ও গোপাল লাল এবং ঝাড়ুদার পদে মৃত ইরানী বেগম, আশা রানী, চম্পা রানীর পরিবারের পক্ষ থেকে স্ত্রী অথবা সন্তাররা একক আবেদন করেন। যার পরিপ্রেক্ষিতে যাচাই-বাছাই শেষে এসব পরিবারের হাতে ১ লাখ টাকার অনুদান তুলে দেওয়া হয়েছে।
বিসিসির জনসংযোগ কর্মকর্তা বেলায়েত হাসান বাবলু বলেন, দৈনিক মজরিভিত্তিতে চাকরিরত অবস্থায় মৃত্যুবরণকারী শ্রমিকদের পরিবারকে আর্থিক অনুদান দেওয়ার বিষয় বিসিসিতে এটিই প্রথম।