প্রতিবন্ধী মায়েদের গর্ভে জন্ম নেওয়া পাঁচ দিন বয়সী দুই কন্যাশিশুর ঠাঁই হলো বেবিহোমে। - Alokitobarta
আজ : বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
ভিত্তিহীন অভিযোগ ও অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ: ‘বৈধ পারিবারিক সম্পদকে দুর্নীতি হিসেবে প্রচার... কর্ণফুলী টানেল প্রকল্পের তদন্ত: অনিয়মের কোনো সম্পৃক্ততা না মেলায় তদন্তের আওতায় নেই ড. অনুপম সাহা, জা... কারা অধিদপ্তরের আইন শাখার কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের তাগিদ; নিয়োগ প্রক্রিয়া পর্যালোচ... গণপূর্তের অতিরিক্ত প্রধান প্রকৌশলী কায়কোবাদের বিরুদ্ধে দুর্নীতির লিখিত অভিযোগ; দুদক, মন্ত্রণালয় ও ... সাংবাদিক আগে, নাকি সংগঠন? ১০০ জন প্রকৃত সাংবাদিকই হতে পারে শক্তিশালী প্রেসক্লাব, শত শত সদস্যের ভিড়ে ... মাঠে কাজ নেই, কাগজে শতভাগ বিল! বরিশাল শিক্ষা প্রকৌশলে দুর্নীতির অভিযোগের পাহাড় ‎মহাসড়কের ৩ একর জমি গিলে খাচ্ছেন ওসমান গনি সাংবাদিকদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিতে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদ’-এর গভীর উদ্বেগ; সংসদে আলোচনার মাধ্য... তারেক রহমানের জন্মদিনে বরিশালে ড্যাবের কুরআন খতম ও দোয়া মাহফিল মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের কল্যাণে সহযোগিতা অব্যাহত থাকবে

প্রতিবন্ধী মায়েদের গর্ভে জন্ম নেওয়া পাঁচ দিন বয়সী দুই কন্যাশিশুর ঠাঁই হলো বেবিহোমে।


পাখি আক্তার:প্রতিবন্ধী মায়েদের গর্ভে জন্ম নেওয়া পাঁচ দিন বয়সী দুই কন্যাশিশুর ঠাঁই হলো বেবিহোমে। বুধবার (৭ আগস্ট) দুপুরে ওই দুই নবজাতককে বেবিহোমের উপ-তত্ত্বাবধায়কের কাছে হস্তান্তর করা হয়। এখন থেকে সেখানেই বেড়ে উঠবে তারা।সমাজসেবা অধিদফতর সূত্রে জানা যায়, দুই শিশুর মধ্যে শেরে বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে জন্ম নেওয়া ফাহিমা বরিশাল নিরাপদ আবাসন কেন্দ্রের বাসিন্দা এক বাকপ্রতিবন্ধীর গর্ভে জন্ম নেয়। আর কুলসুমের জন্ম হয় পিরোজপুর হাসপাতালে। সেখানে মানসিক প্রতিবন্ধী মা শিশুটিকে জন্ম দিয়ে পালিয়ে যান। হাসপাতালের রেজিস্ট্রারে মায়ের নামের জায়গায় লেখা রয়েছে শাবনুর। সমাজসেবা অধিদফতর বরিশালের প্রবেশন কর্মকর্তা সাজ্জাদ পারভেজ বাংলানিউজকে বলেন, অন্তঃসত্ত্বা অবস্থায় উজিরপুর উপজেলা থেকে নিরাপদ আবাসনে পাঠানো হয় দুই প্রতিবন্ধী নারীকে। তাদের মধ্যে বাকপ্রতিবন্ধী নারীটি পাঁচ দিন আগে বেশি অসুস্থ হয়ে পড়লে তাকে শেরে বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার একটি কন্যাসন্তান জন্ম নেয়। নবজাতকের নাম রাখা হয় ফাহিমা। প্রতিবন্ধী মায়ের পক্ষে নবজাতককে লালন-পালন সম্ভব না হওয়ায় ফাহিমাকে বরিশাল বিভাগীয় বেবিহোমে হস্তান্তর করা হয়। এখন থেকে সেখানেই বড় হবে শিশুটি। তবে, কেউ যদি আইনি অভিভাবক হতে চান, তাহলে আদালতে আবেদন করতে পারবেন।

পিরোজপুর জেলা প্রবেশন কর্মকর্তা জাকির হোসেন হাওলাদার বলেন, তিন দিন আগে পিরোজপুর সদর হাসপাতালে শাবনুর নামে মানসিক বিকারগ্রস্ত এক নারী কন্যাসন্তান প্রসব করেন। সন্তান প্রসবের পরে মায়ের পালিয়ে যাওয়ার বিষয়টি হাসপাতাল কর্তৃপক্ষের মাধ্যমে সমাজসেবা অধিদফতরকে জানানো হলে আমরা আদালতে যাই। পিরোজপুরের শিশু আদালত নবজাতক কুলসুমকে বরিশাল বিভাগীয় বেবিহোমে লালন-পালনের নির্দেশ দেন। সে মোতাবেক শিশুটিকে বেবিহোমের উপ-তত্ত্বাবধায়কের কাছে হস্তান্তর করা হয়েছে। সেখানেই বেড়ে উঠবে কুলসুম।

এ ব্যাপারে বরিশাল বিভাগীয় বেবিহোমের উপ-তত্ত্বাবধায়ক আবুল কালাম আজাদ বলেন,ফাহিমার জন্ম সাত মাস বয়সে হওয়ায় সে কিছুটা অসুস্থ। চিকিৎসকের পরামর্শ মতো তার চিকিৎসা করা হবে। আর, কুলসুম পুরোপুরি সুস্থ আছে।

Top