ধন্দে রোগীরা,বরিশালে দু’রকম ফল আসছে ডেঙ্গু টেস্টের - Alokitobarta
আজ : বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
ভিত্তিহীন অভিযোগ ও অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ: ‘বৈধ পারিবারিক সম্পদকে দুর্নীতি হিসেবে প্রচার... কর্ণফুলী টানেল প্রকল্পের তদন্ত: অনিয়মের কোনো সম্পৃক্ততা না মেলায় তদন্তের আওতায় নেই ড. অনুপম সাহা, জা... কারা অধিদপ্তরের আইন শাখার কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের তাগিদ; নিয়োগ প্রক্রিয়া পর্যালোচ... গণপূর্তের অতিরিক্ত প্রধান প্রকৌশলী কায়কোবাদের বিরুদ্ধে দুর্নীতির লিখিত অভিযোগ; দুদক, মন্ত্রণালয় ও ... সাংবাদিক আগে, নাকি সংগঠন? ১০০ জন প্রকৃত সাংবাদিকই হতে পারে শক্তিশালী প্রেসক্লাব, শত শত সদস্যের ভিড়ে ... মাঠে কাজ নেই, কাগজে শতভাগ বিল! বরিশাল শিক্ষা প্রকৌশলে দুর্নীতির অভিযোগের পাহাড় ‎মহাসড়কের ৩ একর জমি গিলে খাচ্ছেন ওসমান গনি সাংবাদিকদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিতে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদ’-এর গভীর উদ্বেগ; সংসদে আলোচনার মাধ্য... তারেক রহমানের জন্মদিনে বরিশালে ড্যাবের কুরআন খতম ও দোয়া মাহফিল মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের কল্যাণে সহযোগিতা অব্যাহত থাকবে

ধন্দে রোগীরা,বরিশালে দু’রকম ফল আসছে ডেঙ্গু টেস্টের


পাখি আক্তার:বরিশালে প্রতিনিয়ত ডেঙ্গুজ্বরে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েই চলছে। এতে আতঙ্ক বাড়ছে মানুষের মধ্যে।জ্বর কিংবা শরীরে ডেঙ্গুর কোনো লক্ষণ দেখা দিলেই পরীক্ষা করিয়ে নিচ্ছেন রোগীরা।জেলাজুড়ে সরকারি-বেসরকারি প্যাথলজিতে ডেঙ্গুজ্বরের পরীক্ষা করানোর সংখ্যা বেড়েছে। আর পরীক্ষার প্রতিবেদন হাতে পেয়ে অনেক ক্ষেত্রেই রোগী ও তার স্বজনরা পড়েছেন ধন্দের মধ্যে। তারা আসলেই নিশ্চিতই হতে পারছেন না আদৌ তাদের ডেঙ্গুজ্বর হয়েছে কি-না।

বৃহস্পতিবার (৮ আগস্ট) জেলার বিভিন্ন হাসপাতাল ঘুরে এ তথ্য জানা যায়।জানা যায়,বুধবার (৭ আগস্ট) বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতলে মিমি নামে দুই বছর ছয় মাস বয়সী এক শিশু চিকিৎসকের পরামর্শে হাসপাতালে ভর্তি হয়। তার ডেঙ্গু টেস্টের প্রতিবেদন নিয়ে দেখা দিয়েছে ধন্দ। দু’টি হাসপাতালের ডেঙ্গু টেস্টের ফল এসেছে একেবারে উল্টো।

রোগীর স্বজন সবুজ জানান,বরিশাল নগরের হাসপাতাল রোডের হেলথ হ্যাভেন ডিজিটাল ডায়াগনস্টি সেন্টার থেকে ৬ আগস্ট ওই শিশুর ডেঙ্গু জ্বরের টেস্ট করান তারা। যে পরীক্ষার রিপোর্টে মিমির শরীরে ডেঙ্গুর উপস্থিতি পাওয়া গেছে।এরপর রিপোর্টটি নিয়ে সন্দেহ হলে মেডিনোভা মেডিক্যাল সার্ভিসেস লিমিটেড নামক প্যাথলজিতে পুনরায় ডেঙ্গু পরীক্ষা করানো হয়।সেখানে ডেঙ্গুর লক্ষণ পাওয়া না গেলেও চিকিৎসক সার্বিক দিক বিবেচনা করে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তির পরামর্শ দেন। পরামর্শ অনুযায়ী রাতেই তাকে হাসপাতালের শিশু ওয়ার্ডে ভর্তি করা হয়। এখনো তার চিকিৎসা চলছে।

এদিকে এ বিষয়ে শেবাচিম হাসপাতালের পরিচালক ডা. বাকির হোসেন বলেন,শুধু ডেঙ্গুতে আক্রান্ত হলেই রোগীর জ্বর হবে এটা ঠিক নয়। তবে সন্দেহ হলে পরীক্ষা করানোটাই উত্তম। কিন্তু একই রোগীর ১ দিনের ব্যবধানে দুই ধরনের পরীক্ষার রিপোর্ট আসবে এটা সম্ভব নয়। বিশেষ করে ডেঙ্গুর লক্ষণ পাওয়ার পরের দিনের রিপোর্ট বলছে ডেঙ্গু নেই। এটা সম্ভব নয়। এক্ষেত্রে আবারও ভিন্ন কোনো জায়গা থেকে পরীক্ষা করানো উচিত।এ ধরনের অভিযোগ আমাদের কাছে আসছে,তবে বাইরের প্যাথলজি নিয়ন্ত্রণ করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ রয়েছে। যাদের এ বিষয়ে নজর দেওয়া উচিত যোগ করেন তিনি।এদিকে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ (শেবাচিম) হাসপাতালে ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগীর সংখ্যা প্রতিদিনই বাড়ছে।

হাসপাতালের হিসেব অনুযায়ী,গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগী ভর্তি হয়েছেন ৭৪ জন। যারমধ্যে পুরুষ ৪৫ জন, নারী ২০ জন ও শিশু ৯ জন রয়েছেন। অপরদিকে ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ৫৩ জন রোগী। হাসপাতালে বর্তমানে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ২৫৭ জন। বুধবার (৭ আগস্ট) এ সংখ্যা ছিল ২৩৬ জন।এর আগে ১৬ জুলাই থেকে মঙ্গলবার (৬ আগস্ট) সকাল পর্যন্ত শেবাচিমে মোট ৫২০ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগী ভর্তি হয়েছেন। এরমধ্যে সুস্থ হয়ে বিদায় নিয়েছেন ২৬৩ জন এবং মৃত্যু হয়েছে দুই জনের।

Top