১৫ বছর বয়সী কিশোরীকে ধর্ষণের অভিযোগে আবদুর রাজ্জাক নামের এক লেগুনা চালককে আটক করেছে পুলিশ। - Alokitobarta
আজ : বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
ভিত্তিহীন অভিযোগ ও অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ: ‘বৈধ পারিবারিক সম্পদকে দুর্নীতি হিসেবে প্রচার... কর্ণফুলী টানেল প্রকল্পের তদন্ত: অনিয়মের কোনো সম্পৃক্ততা না মেলায় তদন্তের আওতায় নেই ড. অনুপম সাহা, জা... কারা অধিদপ্তরের আইন শাখার কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের তাগিদ; নিয়োগ প্রক্রিয়া পর্যালোচ... গণপূর্তের অতিরিক্ত প্রধান প্রকৌশলী কায়কোবাদের বিরুদ্ধে দুর্নীতির লিখিত অভিযোগ; দুদক, মন্ত্রণালয় ও ... সাংবাদিক আগে, নাকি সংগঠন? ১০০ জন প্রকৃত সাংবাদিকই হতে পারে শক্তিশালী প্রেসক্লাব, শত শত সদস্যের ভিড়ে ... মাঠে কাজ নেই, কাগজে শতভাগ বিল! বরিশাল শিক্ষা প্রকৌশলে দুর্নীতির অভিযোগের পাহাড় ‎মহাসড়কের ৩ একর জমি গিলে খাচ্ছেন ওসমান গনি সাংবাদিকদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিতে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদ’-এর গভীর উদ্বেগ; সংসদে আলোচনার মাধ্য... তারেক রহমানের জন্মদিনে বরিশালে ড্যাবের কুরআন খতম ও দোয়া মাহফিল মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের কল্যাণে সহযোগিতা অব্যাহত থাকবে

১৫ বছর বয়সী কিশোরীকে ধর্ষণের অভিযোগে আবদুর রাজ্জাক নামের এক লেগুনা চালককে আটক করেছে পুলিশ।


পাখি আক্তার:বরিশালের বানারীপাড়া উপজেলায় ১৫ বছর বয়সী কিশোরীকে ধর্ষণের অভিযোগে আবদুর রাজ্জাক নামের এক লেগুনা চালককে আটক করেছে পুলিশ।বুধবার(৭ আগস্ট)উপজেলার ইলুহার ইউনিয়নের মলুহার গ্রাম থেকে তাকে আটক করা হয়।
পুলিশ জানায়,আটক আবদুর রাজ্জাক মলুহার গ্রামের বাসিন্দা এবং পেশায় লেগুনা চালক।

স্থানীয় ও পুলিশ সূত্র জানায়,ওই কিশোরী মঙ্গলবার (৬ আগস্ট) সন্ধ্যায় নানার বাড়ি থেকে নাজিরপুর উপজেলায় ফিরছিল।এ সময় তালুকদার মুল্লুক খেয়াঘাটে যাওয়ার জন্য সে রাজ্জাকের লেগুনায় উঠে। রাজ্জাক কিশোরীকে খেয়াঘাটে না নিয়ে জনতার হাট সংলগ্ন একটি পরিত্যক্ত ঘরে নিয়ে ধর্ষণ করে। পরে রাত ১০টার দিকে তাকে খেয়াঘাটে পৌঁছে দেওয়ার জন্য অপর একটি লেগুনায় উঠিয়ে দেওয়া হয়। সে লেগুনার চালক মাসুম ও হেলপার রমজান ঘাটে কোনো খেয়া না পেয়ে ভিকটিমকে খেয়াঘাট সংলগ্ন একটি পরিত্যক্ত ঘরে আটকে রেখে পুনরায় ধর্ষণ করে। সকালে তাকে ওখানে রেখে লেগুনা চালক ও হেলপার পালিয়ে যায়। পরে কিশোরীর কান্নার শব্দ শুনে স্থানীয়রা উদ্ধার করে পুলিশকে খবর দেয়। পুলিশ তাকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। ভিকটিমের অভিযোগের পরিপ্রেক্ষিতে দুপুরের দিকে লেগুনা চালক রাজ্জাককে ইলুহারের জনতার হাট এলাকা থেকে আটক করা হয়।

বানারীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খলিলুর রহমান বলেন,ভিকটিমকে কিছুটা মানসিক প্রতিবন্ধী বলে মনে হয়েছে। তাকে উদ্ধারের পর ধর্ষণের প্রথম অভিযুক্ত লেগুনা চালক রাজ্জাককে আটক করা হয়েছে। পাশাপাশি বাকিদের আটকের জন্য বিভিন্ন জায়গায় অভিযান চালানো হচ্ছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

Top