বরিশালের মেহেন্দিগঞ্জের গজারিয়া ও মেঘনা নদীতে মালবাহী দুইটি নৌযান ডুবে গেছে। - Alokitobarta
আজ : মঙ্গলবার, ৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
গুঠিয়া বিএনপি কার্যালয়ে ডাবল স্ট্যান্ডঃ আ.লীগ নেতাদের আপ্যায়ন, বিএনপি নেতাদের শায়েস্তা রাজউক কর্মকর্তা পলাশ শিকদারকে নিয়ে ষড়যন্ত্র দল-মতের ঊর্ধ্বে চট্টগ্রামবাসীর ঐক্য লন্ডনে ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’-এর ঘোষণা উজিরপুর উপজেলায় এনসিপির আহবায়ক কমিটি ঘোষণা হিজলায় জামায়াতের সুধী সমাবেশ অনুষ্ঠিত মেহেন্দিগঞ্জে জামায়াতের দিনব্যাপী শিক্ষা শিবির অনুষ্ঠিত বাবুগঞ্জে শ্রমিক ইউনিয়ন সদস্যদের মধ্যে আইডি কার্ড বিতরণ পরিত্যক্ত সাবমেরিন ক্যাবল উত্তোলন ঘিরে চাঞ্চল্য, ‘প্রতিরোধ আন্দোলনের’ সংবাদ সম্মেলন পিআইবির ডিজি ফারুক ওয়াসিফের অনিয়ম, দুর্নীতি ও অপসারনের দাবীতে মানববন্ধন7 বানারীপাড়ায় বিএনপি নেতার জামায়াতে ইসলামীতে যোগদান

বরিশালের মেহেন্দিগঞ্জের গজারিয়া ও মেঘনা নদীতে মালবাহী দুইটি নৌযান ডুবে গেছে।


পাখি আক্তার:বরিশালের মেহেন্দিগঞ্জের গজারিয়া ও মেঘনা নদীতে মালবাহী দুইটি নৌযান ডুবে গেছে।প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তীব্র স্রোত ও ঢেউয়ের কারণে মঙ্গলবার (০৬ আগস্ট) দিনগত রাতে পৃথক সময়ে এসব দুর্ঘটনা ঘটে।তবে এতে কোনো হতাহতের ঘটনার খবর পাওয়া যায়নি বলে জানিয়েছেন কালিগঞ্জ নৌ-ফাঁড়ি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আব্দুর রাজ্জাক।

থানা-নৌ পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে,মঙ্গলবার দিনগত মধ্যরাতে মেহেন্দিগঞ্জ উপজেলার দড়িরচর-খাজুরিয়া ইউনিয়ন সংলগ্ন গজারিয়া নদীতে প্রচণ্ড স্রোতের কবলে পরে সারবোঝাই এমভি টপশিপ নামে একটি কার্গো ডুবে যায়। জাহাজটি পটাশিয়াম সার নিয়ে চট্টগ্রাম থেকে যশোর যাচ্ছিলো। তবে জাহাজে থাকা ১১ আরোহী স্থানীয়দের সহায়তায় তীরে উঠতে সক্ষম হয়।

অপরদিকে ওই রাতেই মেহেন্দিগঞ্জের গোবিন্দপুর ইউনিয়ন সংলগ্ন মেঘনা নদীতে একটি মালবাহী নৌযান (কার্গো/কোস্টার) ডুবেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, নিতু মাওয়া নামের ওই নৌযানটিও ইউরিয়া সার নিয়ে চট্টগ্রাম থেকে যশোর যাচ্ছিলো। তীব্র স্রোতের কারণে পথে অপর একটি জাহাজের সঙ্গে ধাক্কা লাগলে এটিও ডুবে যায়।বুধবার (০৭ আগস্ট) সন্ধ্যায় মেহেন্দিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবিদুর রহমান জানান, থানা পুলিশের সদস্যরা খবর পেয়ে উভয় নৌযান ডুবির ঘটনাস্থলে গিয়েছেন। মালামালসহ নৌযান দুটি ডুবে গেছে, তবে হতাহতের খবর পাওয়া যায়নি।

Top