‘বন্দুকযু‌দ্ধে’মালেক ফকির (৩৫) নামে এক মাদক কা‌রবা‌রি নিহত হ‌য়ে‌ছেন। - Alokitobarta
আজ : মঙ্গলবার, ৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
গুঠিয়া বিএনপি কার্যালয়ে ডাবল স্ট্যান্ডঃ আ.লীগ নেতাদের আপ্যায়ন, বিএনপি নেতাদের শায়েস্তা রাজউক কর্মকর্তা পলাশ শিকদারকে নিয়ে ষড়যন্ত্র দল-মতের ঊর্ধ্বে চট্টগ্রামবাসীর ঐক্য লন্ডনে ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’-এর ঘোষণা উজিরপুর উপজেলায় এনসিপির আহবায়ক কমিটি ঘোষণা হিজলায় জামায়াতের সুধী সমাবেশ অনুষ্ঠিত মেহেন্দিগঞ্জে জামায়াতের দিনব্যাপী শিক্ষা শিবির অনুষ্ঠিত বাবুগঞ্জে শ্রমিক ইউনিয়ন সদস্যদের মধ্যে আইডি কার্ড বিতরণ পরিত্যক্ত সাবমেরিন ক্যাবল উত্তোলন ঘিরে চাঞ্চল্য, ‘প্রতিরোধ আন্দোলনের’ সংবাদ সম্মেলন পিআইবির ডিজি ফারুক ওয়াসিফের অনিয়ম, দুর্নীতি ও অপসারনের দাবীতে মানববন্ধন7 বানারীপাড়ায় বিএনপি নেতার জামায়াতে ইসলামীতে যোগদান

‘বন্দুকযু‌দ্ধে’মালেক ফকির (৩৫) নামে এক মাদক কা‌রবা‌রি নিহত হ‌য়ে‌ছেন।


রিক্তা আক্তার মালা:ব‌রিশাল মহানগরে র‌্যাব-৮ এর সদস্যদের সঙ্গে ‘বন্দুকযু‌দ্ধে’মালেক ফকির (৩৫) নামে এক মাদক কা‌রবা‌রি নিহত হ‌য়ে‌ছেন।বৃহস্পতিবার (৮ আগস্ট) ভোরে নগ‌রের জাগুয়া চৌপাশার পুল এলাকায় এ‘বন্দুকযুদ্ধ’হয়।মা‌লেক ফ‌কির ওরফে সাইদুজ্জামান মালেক ওরফে আব্দুল মালেক হাওলাদার ব‌রিশাল নগ‌রের কে‌ডি‌সি এলাকার বা‌সিন্দা ইমতিয়াজ ওরফে এনতাজ ফ‌কি‌রের ছে‌লে।

বৃহস্পতিবার (৮ আগস্ট) বেলা পৌনে ১১টায় র‌্যাব-৮ এর মিডিয়া উইং কর্মকর্তা (অতিরিক্ত পুলিশ সুপার) রইস উদ্দিন মোবাইল ফোনে বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার ভোর ৪টার দিকে র‌্যাব-৮ এর একটি বিশেষ অভিযানিক দল নগ‌রের জাগুয়া চৌপাশার পুল এলাকায় অভিযানে যায়। সেখানে আগে থেকে অবস্থান নেওয়া মাদক কারবারিরা র‌্যাব সদস্যদের উপস্থিতি টের পেয়ে আকস্মিক গুলি ছোড়ে। র‌্যাব সদস্যরাও জানমালের হেফাজতের লক্ষ্যে পাল্টা গুলি ছোড়ে।

গুলিবিনিময়ের পর মাদক কারবারিরা পালিয়ে গেলে র‌্যাব-৮ এর সদস্যরা ঘটনাস্থলে তল্লাশি চালান। এসময় সেখানে গুলিবিদ্ধ হয়ে পড়ে থাকা এক ব্যক্তিকে উদ্ধার করে দ্রুত বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়। কিন্তু সেখানে পৌঁছানোর পরপরই চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, দু’টি ওয়ান শুটার গান, পাঁচ রাউন্ড পিস্তলের গুলি,চার রাউন্ড ওয়ান শুটার গানের কার্তুজ,৭২৫ পিস ইয়াবা ট্যাবলেট ও নগদ দুই হাজার ১২৯ টাকা উদ্ধার করা হয়েছে।

পরে নিশ্চিত হওয়া যায়,নিহত ব্যক্তি আব্দুল মালেক হাওলাদার ওরফে মালেক ফকির।তার বাড়ি বরিশাল নগরের কেডিসি এলাকায়। তিনি একজন মাদক কারবারি,তার বিরুদ্ধে বরিশালের বিভিন্ন থানায় ডজনখানেকের বেশি মামলা রয়েছে।কো‌তোয়া‌লি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল ইসলাম জানান, নিহত ব্যক্তির মর‌দেহ ময়নাতদন্তের জন্য ব‌রিশাল শের-ই-বাংলা মে‌ডি‌ক্যাল ক‌লেজ হাসপাতাল ম‌র্গে পাঠানো হ‌য়ে‌ছে।

Top