পোস্টারিং ক্যাম্পেইন ডেঙ্গু প্রতিরোধে ববি বাঁধনের - Alokitobarta
আজ : মঙ্গলবার, ৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
গুঠিয়া বিএনপি কার্যালয়ে ডাবল স্ট্যান্ডঃ আ.লীগ নেতাদের আপ্যায়ন, বিএনপি নেতাদের শায়েস্তা রাজউক কর্মকর্তা পলাশ শিকদারকে নিয়ে ষড়যন্ত্র দল-মতের ঊর্ধ্বে চট্টগ্রামবাসীর ঐক্য লন্ডনে ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’-এর ঘোষণা উজিরপুর উপজেলায় এনসিপির আহবায়ক কমিটি ঘোষণা হিজলায় জামায়াতের সুধী সমাবেশ অনুষ্ঠিত মেহেন্দিগঞ্জে জামায়াতের দিনব্যাপী শিক্ষা শিবির অনুষ্ঠিত বাবুগঞ্জে শ্রমিক ইউনিয়ন সদস্যদের মধ্যে আইডি কার্ড বিতরণ পরিত্যক্ত সাবমেরিন ক্যাবল উত্তোলন ঘিরে চাঞ্চল্য, ‘প্রতিরোধ আন্দোলনের’ সংবাদ সম্মেলন পিআইবির ডিজি ফারুক ওয়াসিফের অনিয়ম, দুর্নীতি ও অপসারনের দাবীতে মানববন্ধন7 বানারীপাড়ায় বিএনপি নেতার জামায়াতে ইসলামীতে যোগদান

পোস্টারিং ক্যাম্পেইন ডেঙ্গু প্রতিরোধে ববি বাঁধনের


বাইজিদ রানা লিটন:ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক পোস্টারিং ক্যাম্পেইন করেছে স্বেচ্ছায় রক্তদাতাদের সংগঠন বাঁধন,বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) ইউনিট।বৃহস্পতিবার (০৮ আগস্ট) দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের নিচ তলায় এ ক্যাম্পের উদ্বোধন করেন ট্রেজারার ও দায়িত্বপ্রাপ্ত উপাচার্য প্রফেসর ড. এ কে এম মাহবুব হাসান।

উদ্বোধনী অনুষ্ঠানে উপাচার্য বলেন,ডেঙ্গু প্রতিরোধে ইতোমধ্যে আমরা ক্যাম্পাসে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও মশকনিধন কর্মসূচি পালন করেছি। এ সময় আগামীতেও এ কর্মসূচিতে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে বাঁধন ববি ইউনিটের সভাপতি তৌফিক ওমর বলেন, ডেঙ্গু যেভাবে মহামারি রূপ নিচ্ছে, তাতে শুধু ওষুধ দিয়ে এর প্রতিরোধ করা সম্ভব নয়। এর জন্য প্রয়োজন ব্যাপক জনসচেতনতা। আর এ জনসচেতনতা তৈরি করাই আমাদের পোস্টারিংয়ের উদ্দেশ্য।কর্মসূচিতে অন্যদের মাঝে উপস্থিত ছিলেন-প্রক্টর ড.সুব্রত কুমার দাস, বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, বাঁধনের উপদেষ্টা শিক্ষক, ছাত্র উপদেষ্টা ও কর্মীরা।

Top