দুই প্রতারককে আটক করেছে পুলিশ। - Alokitobarta
আজ : বুধবার, ৯ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
অবৈধ সম্পদ অর্জন, টেন্ডার বাণিজ্য সহ নানান অভিযোগ রংপুরে নির্বাহী প্রকৌশলী মুসার বিরুদ্ধে গুঠিয়া বিএনপি কার্যালয়ে ডাবল স্ট্যান্ডঃ আ.লীগ নেতাদের আপ্যায়ন, বিএনপি নেতাদের শায়েস্তা রাজউক কর্মকর্তা পলাশ শিকদারকে নিয়ে ষড়যন্ত্র দল-মতের ঊর্ধ্বে চট্টগ্রামবাসীর ঐক্য লন্ডনে ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’-এর ঘোষণা উজিরপুর উপজেলায় এনসিপির আহবায়ক কমিটি ঘোষণা হিজলায় জামায়াতের সুধী সমাবেশ অনুষ্ঠিত মেহেন্দিগঞ্জে জামায়াতের দিনব্যাপী শিক্ষা শিবির অনুষ্ঠিত বাবুগঞ্জে শ্রমিক ইউনিয়ন সদস্যদের মধ্যে আইডি কার্ড বিতরণ পরিত্যক্ত সাবমেরিন ক্যাবল উত্তোলন ঘিরে চাঞ্চল্য, ‘প্রতিরোধ আন্দোলনের’ সংবাদ সম্মেলন পিআইবির ডিজি ফারুক ওয়াসিফের অনিয়ম, দুর্নীতি ও অপসারনের দাবীতে মানববন্ধন7

দুই প্রতারককে আটক করেছে পুলিশ।


আ:রাজ্জাক হাওলাদার:বরিশালের বাকেরগঞ্জ উপজেলা থেকে র‌্যাব সদস্য পরিচয়দানকারী দুই প্রতারককে আটক করেছে পুলিশ।বুধবার (৭ আগস্ট) সকালে উপজেলার ভরপাশা ইউনিয়নের কৃষ্ণকাঠি এলাকা থেকে তাদের আটক করা হয়।আটকরা হলেন-ঝালকাঠি সদর উপজেলার পূর্ব তারুলি এলাকার মো.ইউনুস হাওলাদারের ছেলে মিজানুর রহমান (৩৫)ও ঝালকাঠি পৌরসভার ৬নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো.ফজলুল হকের ছেলে সাইফুল হক লেলিন(৩৪)।

পুলিশ জানায়,র‌্যাব সদস্য পরিচয়ে কৃষ্ণকাঠি এলাকার মাইনুল হক দিপুর বাড়িতে চাঁদা দাবি করে দুই ব্যক্তি।বিষয়টি সন্দেহ হলে এলাকাবাসী তাদের আটক করে পুলিশের কাছে সোপর্দ করে।বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)আবুল কালাম জানান,ভুক্তভোগী পরিবার আটকদের বিরুদ্ধে বাকেরগঞ্জ থানায় মামলা দায়ের করেছে। ওই মামলায় গ্রেফতার দেখিয়ে তাদের আদালতে পাঠানো হয়েছে।

Top