১৩ দিনের ছুটি পাচ্ছেন বিশ্ববিদ্যালয় - Alokitobarta
আজ : বুধবার, ৯ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
গুঠিয়া বিএনপি কার্যালয়ে ডাবল স্ট্যান্ডঃ আ.লীগ নেতাদের আপ্যায়ন, বিএনপি নেতাদের শায়েস্তা রাজউক কর্মকর্তা পলাশ শিকদারকে নিয়ে ষড়যন্ত্র দল-মতের ঊর্ধ্বে চট্টগ্রামবাসীর ঐক্য লন্ডনে ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’-এর ঘোষণা উজিরপুর উপজেলায় এনসিপির আহবায়ক কমিটি ঘোষণা হিজলায় জামায়াতের সুধী সমাবেশ অনুষ্ঠিত মেহেন্দিগঞ্জে জামায়াতের দিনব্যাপী শিক্ষা শিবির অনুষ্ঠিত বাবুগঞ্জে শ্রমিক ইউনিয়ন সদস্যদের মধ্যে আইডি কার্ড বিতরণ পরিত্যক্ত সাবমেরিন ক্যাবল উত্তোলন ঘিরে চাঞ্চল্য, ‘প্রতিরোধ আন্দোলনের’ সংবাদ সম্মেলন পিআইবির ডিজি ফারুক ওয়াসিফের অনিয়ম, দুর্নীতি ও অপসারনের দাবীতে মানববন্ধন7 বানারীপাড়ায় বিএনপি নেতার জামায়াতে ইসলামীতে যোগদান

১৩ দিনের ছুটি পাচ্ছেন বিশ্ববিদ্যালয়


রফিকুল ইসলাম:ঈদুল আজহা উপলক্ষে বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শিক্ষার্থীরা আগামী ৮ আগস্ট (বৃহস্পতিবার)থেকে ১৩ দিনের ছুটি পাচ্ছেন। তবে বিশ্ববিদ্যালয়ের অফিস শাখায় নিয়োজিতরা পাচ্ছেন ৯ দিনের ছুটি।বরিশাল বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার স্বাক্ষরিত এক নোটিশের মাধ্যমে এ ছুটির ঘোষণা দেওয়া হয়।

নোটিশ উল্লেখ করা হয়, আগামী ৮ আগস্ট (বৃহস্পতিবার) থেকে ২০ আগস্ট (মঙ্গলবার) পর্যন্ত ১৩ দিন বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস বন্ধ থাকবে এবং আগামী ১১ আগস্ট (রোববার) থেকে ১৯ আগস্ট (সোমবার) পর্যন্ত ৯ দিন অফিসের সব কার্যক্রম বন্ধ থাকবে।
তবে এ নোটিশে আগামী ১৫ আগস্ট (বৃহস্পতিবার) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বরিশাল বিশ্ববিদ্যালয় আয়োজিত কর্মসূচিতে সবাইকে অংশগ্রহণের জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়।
বন্ধের সময় বিশ্ববিদ্যালয়ের ডিসপ্যাচ শাখা ও সিকিউরিটিসহ অন্যান্য জরুরি সেবা চালু থাকবে বলেও নোটিশে উল্লেখ করা হয়েছে।

Top